নির্বাচনের পদ্ধতি:
নির্বাচন পদ্ধতি বলতে সাধারণভাবে ভোট গ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়াকে বুঝানো হয়। বর্তমানে ভোট প্রদানের দুটি পদ্ধতি রয়েছে । (ক) প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও (খ) গোপন ভোটদান পদ্ধতি । প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ নিজ নিজ পছন্দের ব্যক্তিকে সকলের সামনে প্রকাশ্যে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে ‘হ্যাঁ' ধ্বনি বা ‘হাত তুলে’ সমর্থন দান করে। অন্যদিকে গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দকৃত ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন এঁকে বা সিল দিয়ে ভোট প্রদান করে । বর্তমানে এ পদ্ধতি সর্বজনস্বীকৃত ।
এক ব্যক্তি এক ভোট:
নির্বাচনপদ্ধতির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে ‘এক ব্যক্তি, এক ভোট’ পদ্ধতি । ‘এক ব্যক্তি, এক ভোট' বর্তমানে সর্বত্র গৃহীত নীতি । এ পদ্ধতিতে একটি আসনের জন্য যেকোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । একজন ভোটার কেবল তাঁর পছন্দের প্রার্থীকে একটি ভোট দিবেন । প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন ।
# বহুনির্বাচনী প্রশ্ন
জনাব 'Y' একজন ব্যক্তি যিনি জনগণের সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশ সরকারের একটি বিভাগের সদস্য পদ লাভ করে। আইন প্রণয়ন করা উক্ত বিভাগের একটি কাজ।
এস জে পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে শ্রেণি নেতা নির্বাচনে নাহিদা ও সামিয়া প্রার্থী। শিক্ষক শ্রেণি নেতা নির্বাচনের সময় উপস্থিত সকল শিক্ষার্থীদের দুই প্রার্থীর সমর্থনে হাত উঠাতে বললে নাহিদার পক্ষে বেশি হাত উঠে ফলে নাহিদা শ্রেণি নেতা নির্বাচিত হয়।
জনগণ প্রতিনিধি
Read more