প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?

Updated: 5 months ago
  • আলাওল
  • সৈয়দ সুলতান
  • মুহম্মদ খান
  • শাহ মুহম্মদ সগীর
240
উত্তরঃ
সঠিক উত্তর হলো শাহ মুহম্মদ সগীর
প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হিসেবে পরিচিত শাহ মুহম্মদ সগীর। তিনি আনুমানিক ১৪-১৫ শতকের দিকে গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিষ্টাব্দ) তাঁর বিখ্যাত কাব্য 'ইউসুফ-জোলেখা' রচনা করেন ।

অন্যান্য বিকল্পগুলো কেন সঠিক নয়
  • আলাওল: সপ্তদশ শতকের কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি মুসলমান কবি হিসেবে পরিচিত হলেও তিনি প্রাচীনতম নন।
  • সৈয়দ সুলতান: তিনি ১৬শ শতকের কবি ছিলেন এবং 'নবী বংশ' কাব্যের জন্য পরিচিত।
  • মুহম্মদ খান: তিনিও মধ্যযুগের পরবর্তী সময়ের কবি ছিলেন (১৭শ শতক) ।
Sumaiya Mim
Sumaiya Mim
2 weeks ago

শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের প্রথম মুসলমান কবি হলেও মধ্যযুগের কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন বলে তাঁকে প্রাচীন কবি বলা হয়। তিনি মূলত প্রাকৃত ভাবাপন্ন কবি। তাঁর কবিতায় আরবি ও ফারসি ভাষার ব্যবহারও লক্ষণীয়। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন।

  • শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪ শতকের শেষ থেকে ১৫ শতকের শুরুতে জন্মগ্রহণ করেন।
  • তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
  • তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি।
  • গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে সগীর রচনা করেন 'ইউসুফ জোলেখা'

'ইউসুফ জোলেখা' অনুবাদ করেন শাহ মুহম্মদ সগীর। তিনি ফারসি (পারস্য) কবি আবদুর রহমান জামী রচিত 'ইউসুফ ওয়া জুলায়খা' থেকে বাংলায় 'ইউসুফ জোলেখা' নামে অনুবাদ করেন। এ কাব্যের পটভূমি ইরান।

রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর। তিনি কাব্যচর্চায় গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং তাঁর রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রি.) পারসি কবি আবদুর রহমান জামী রচিত 'ইউসুফ ওয়া জুলায়খা' থেকে বাংলায় 'ইউসুফ-জোলেখা' নামে অনুবাদ করেন। কোরআন ও বাইবেলের নৈতিক উপাখ্যান হিসেবে 'ইউসুফ জোলেখা'র কাহিনি বর্ণিত আছে। তৈমুস বাদশার কন্যা জোলেখার আজিজের সাথে বিবাহ হলেও ক্রীতদাস ইউসুফের (নবী) প্রতি প্রেমাসক্ত হয়ে পড়েন। কিন্তু ইউসুফ (আঃ) তা এড়িয়ে যান। বিভিন্ন ঘটনার পরিক্রমায় ইউসুফ মিশরের অধিপতি হন এবং জোলেখার প্রতি তার মনোভাবের পরিবর্তন ঘটে শেষে ধর্মান্তরের মাধ্যমে ইউসুফ-জোলেখার মিলন ঘটে । সুফিবাদীরা ইউসুফকে পরমাত্মা এবং জোলেখাকে জীবাতা হিসেবে উপস্থাপন করেন।

Related Question

View All
Updated: 2 months ago
  • আশরাফ
  • সৈয়দ সুলতান
  • শাহ মুহম্মদ সগীর
  • মুহম্মদ খান
107
Updated: 3 months ago
  • মাইকেল মধুসূদন দত্ত
  • শাহ মুহম্মদ সগীর
  • কায়কোবাদ
  • আলাওল
33
  • দৌলত কাজী
  • মাগন ঠাকুর
  • আজম শাহ
  • শাহ মুহাম্মদ সগীর
211
  • সৈয়দ হামজা
  • দৌলত কাজী
  • মুহম্মদ আব্দুল হাই
  • শাহ মুহম্মদ সগীর
341
  • বগুড়া
  • সিলেট
  • নদীয়া
  • চট্টগ্রাম
1.1k
  • বগুড়া
  • সিলেট
  • নদীয়া
  • চট্টগ্রাম
444
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই