প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
-
ক
মাইকেল মধুসূদন দত্ত
-
খ
শাহ মুহম্মদ সগীর
-
গ
কায়কোবাদ
-
ঘ
আলাওল
শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪-১৫ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ খ্রিষ্টাব্দে) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। উল্লেখ্য, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। নিচে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যসমূহগুলো দেয়া হলোঃ
সুলতান | কবি | কাব্য |
| গিয়াসউদ্দিন আযম শাহ | শাহ মুহম্মদ সগীর | ইউসুফ জোলেখা |
| জালালউদ্দিন মুহম্মদ শাহ | কৃত্তিবাস | রামায়ণ |
| রুকনউদ্দিন বরবক শাহ | মালাধর বসু | শ্রীকৃষ্ণবিজয় |
| শামসুদ্দীন ইউসুফ শাহ | জৈনুদ্দীন | রসুল বিজয় |
| আলাউদ্দীন হোসেন শাহ | বিপ্রদাস পিপিলাই | মনসাবিজয় |
| বিজয়গুপ্ত | মনসামঙ্গল | |
| যশোরাজ খান | শ্রীকৃষ্ণমঙ্গল (ক্রজবুলি ভাষায় রচিত) | |
| নাসিরুদ্দীন নুসরাত শাহ | বিদ্যাপতি | কীর্তিলতা, কীর্তিপতাকা, পুরুষপরীক্ষা, শৈবসর্বস্বসার, বিভাগসার |
| কবীন্দ্র পরমেশ্বর | মহাভারত |
শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের প্রথম মুসলমান কবি হলেও মধ্যযুগের কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন বলে তাঁকে প্রাচীন কবি বলা হয়। তিনি মূলত প্রাকৃত ভাবাপন্ন কবি। তাঁর কবিতায় আরবি ও ফারসি ভাষার ব্যবহারও লক্ষণীয়। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন।
- শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪ শতকের শেষ থেকে ১৫ শতকের শুরুতে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
- তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে সগীর রচনা করেন 'ইউসুফ জোলেখা'
'ইউসুফ জোলেখা' অনুবাদ করেন শাহ মুহম্মদ সগীর। তিনি ফারসি (পারস্য) কবি আবদুর রহমান জামী রচিত 'ইউসুফ ওয়া জুলায়খা' থেকে বাংলায় 'ইউসুফ জোলেখা' নামে অনুবাদ করেন। এ কাব্যের পটভূমি ইরান।
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর। তিনি কাব্যচর্চায় গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং তাঁর রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রি.) পারসি কবি আবদুর রহমান জামী রচিত 'ইউসুফ ওয়া জুলায়খা' থেকে বাংলায় 'ইউসুফ-জোলেখা' নামে অনুবাদ করেন। কোরআন ও বাইবেলের নৈতিক উপাখ্যান হিসেবে 'ইউসুফ জোলেখা'র কাহিনি বর্ণিত আছে। তৈমুস বাদশার কন্যা জোলেখার আজিজের সাথে বিবাহ হলেও ক্রীতদাস ইউসুফের (নবী) প্রতি প্রেমাসক্ত হয়ে পড়েন। কিন্তু ইউসুফ (আঃ) তা এড়িয়ে যান। বিভিন্ন ঘটনার পরিক্রমায় ইউসুফ মিশরের অধিপতি হন এবং জোলেখার প্রতি তার মনোভাবের পরিবর্তন ঘটে শেষে ধর্মান্তরের মাধ্যমে ইউসুফ-জোলেখার মিলন ঘটে । সুফিবাদীরা ইউসুফকে পরমাত্মা এবং জোলেখাকে জীবাতা হিসেবে উপস্থাপন করেন।
Related Question
View All-
ক
আশরাফ
-
খ
সৈয়দ সুলতান
-
গ
শাহ মুহম্মদ সগীর
-
ঘ
মুহম্মদ খান
-
ক
আলাওল
-
খ
সৈয়দ সুলতান
-
গ
মুহম্মদ খান
-
ঘ
শাহ মুহম্মদ সগীর
-
ক
দৌলত কাজী
-
খ
মাগন ঠাকুর
-
গ
আজম শাহ
-
ঘ
শাহ মুহাম্মদ সগীর
-
ক
সৈয়দ হামজা
-
খ
দৌলত কাজী
-
গ
মুহম্মদ আব্দুল হাই
-
ঘ
শাহ মুহম্মদ সগীর
-
ক
বগুড়া
-
খ
সিলেট
-
গ
নদীয়া
-
ঘ
চট্টগ্রাম
-
ক
বগুড়া
-
খ
সিলেট
-
গ
নদীয়া
-
ঘ
চট্টগ্রাম
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন