বাংলা স্বরবর্ণ কয়টি?
-
ক
নয়টি
-
খ
দশটি
-
গ
এগারটি
-
ঘ
বারটি
বাংলা বর্ণমালায় কতগুলো বর্ণ আছে? এমন প্রশ্ন কোনো শিক্ষিত বাঙালিকে করা হলে তিনি বিব্রত হবেন। হয়তো কেউ বলবেন ৫১টি, কেউ বলবেন ৫০টি, কেউ বলবেন ৪৯টি। যতদূর মনে পড়ে, শ্রী মদনমোহন তর্কালঙ্কার প্রণীত ‘শিশু শিক্ষা’ অনুযায়ী বাংলা বর্ণমালায় ৫৭টি বর্ণ ছিল। ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’-এর আমার বাংলা বই (১ম ভাগ)-এ বাংলা বর্ণমালায় ৫১টি বর্ণ আছে। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৪০টি, মোট ৫১টি—
১) স্বরবর্ণ : অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ = ১১টি।
২) ব্যঞ্জনবর্ণ :ক খ গ ঘ ঙ = ৫টি
চ ছ জ ঝ ঞ = ৫টি
ট ঠ ড ঢ ণ = ৫টি
ত থ দ ধ ন = ৫টি
প ফ ব ভ ম = ৫টি
য র ল ব (অন্তঃস্থ ব )= ৪টি
শ ষ স হ = ৪টি
ড় ঢ় য় ত্ = ৪টি
ং ঃ ঁ = ৩টি
মোট ৪০ টি।
সর্বমোট ১১টি + ৪০টি = ৫১টি।
উল্লেখ্য, আমার বাংলা বই (১ম ভাগ) ২০০৮ সালের বইয়ে ব (অন্তঃস্থ ব )-য়ে মাত্রা নেই। তবে অন্যান্য সালের বই বা ২০১২ সালের বইয়ে অন্তঃস্থ ব য়ে মাত্রা আছে।
আবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর ‘বাংলা ভাষার ব্যাকরণ’ (নবম-দশম শ্রেণী (শ্রেণি)-২০০৫)-এ বাংলা বর্ণমালায় ৫০টি বর্ণ আছে (১২-১৩ পৃ. দ্র.)। ওই ব্যাকরণ বইয়ে অন্তঃস্থ ব নেই। কিন্তু ওই ব্যাকরণ বইয়ের ১৬ পৃষ্ঠায় ৯ ও ১০ নম্বর লাইনে অন্তঃস্থ ব বর্ণের কথা বলা হয়েছে। সদয় অবগতির জন্যে ওই ৯ ও ১০ নম্বর লাইন উদ্ধৃত করা হল: অন্তঃস্থ ধ্বনি : য্ (y) এবং ব্ (w)-এ দুটো বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্মধ্বনির মাঝামাঝি। এজন্য এদের বলা হয় অন্তঃস্থ ধ্বনি এবং বর্ণ দুটোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। উল্লিখিত উদ্ধৃত থেকে প্রতীয়মান হয়, অন্তঃস্থ ব-এর অস্তিত্ব আছে।
সুতরাং বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ব (ব) থাকবে এবং মোটবর্ণ সংখ্যা ৫০টি নয়, ৫১টিই যথাযথ।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়-এর একটি চার্ট (প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝোলানো: ছড়ায় ছন্দে ব্যঞ্জণবর্ণ)-এ ব্যঞ্জনবর্ণ ৩৯টি অর্থাত্ স্বরবর্ণ ১১টি +ব্যঞ্জনবর্ণ ৩৯টি=৫০টি এবং ওই চার্টে অন্তঃস্থ ব (ব) নেই।
বিদ্যাবাচস্পতি ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ভাষাচার্য ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ব্যাকরণ এবং শ্রী জ্ঞানেন্দ্রমোহন দাস-এর ‘বাঙ্গালা ভাষার অভিধান’ থেকে জানা যায়, বর্গীয় ব ও অন্তঃস্থ ব-এর আকৃতিগত পার্থক্য না থাকায় অন্তঃস্থ ব-এর প্রয়োগের সার্থকতা থাকে না। অতএব, অন্তঃস্থ ব-এর রূপ ব (মাত্রা ছাড়া) হওয়া উচিত। কারণ বাংলায় অন্তঃস্থ ব সাধারণত ফলায় বেশি ব্যবহূত হয়।
স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৪০টি, মোট ৫১টি—
১) স্বরবর্ণ : অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ = ১১টি।
২) ব্যঞ্জনবর্ণ :ক খ গ ঘ ঙ = ৫টি
চ ছ জ ঝ ঞ = ৫টি
ট ঠ ড ঢ ণ = ৫টি
ত থ দ ধ ন = ৫টি
প ফ ব ভ ম = ৫টি
য র ল ব (অন্তঃস্থ ব ) = ৪টি
শ ষ স হ = ৪টি
ড় ঢ় য় ত্ = ৪টি
ং ঃ ঁ = ৩টি
মোট ৪০ টি।
সর্বমোট ১১টি + ৪০টি = ৫১টি।
Related Question
View All-
ক
দুই
-
খ
তিন
-
গ
পাঁচ
-
ঘ
ছয়
-
ক
লিখিত রূপ
-
খ
উচ্চারিত রূপ
-
গ
ভাবরূপ
-
ঘ
অনুদিত রূপ
-
ক
১০
-
খ
৮
-
গ
৭
-
ঘ
৯
-
ক
চৈতন
-
খ
আঁকড়ি
-
গ
পাগড়ি
-
ঘ
জোড় আঁকড়ি
-
ক
৭টি
-
খ
৮টি
-
গ
৯টি
-
ঘ
১০টি
-
ক
১১ টি
-
খ
৩৯ টি
-
গ
৫০ টি
-
ঘ
৮ টি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন