পারদর্শীতার মানদন্ড
- যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পিপিই/অ্যাপ্রন ও পোশাক পরিধান করা।
- প্রয়োজন অনুযায়ী নার্সারি পুকুর প্রস্তুত করা।
- পুকুরের আয়তন অনুসারে পোষ্ট লার্ভার পরিমাণ নির্ধারণ করা।
- নির্ধারিত পরিমাণ পোস্ট লার্ভা সংগ্রহ করা।
- ভালো ও খারাপ লার্ভা শণাক্ত করা। .
- ভালো মানের লার্ভা নার্সারি পুকুরে মজুদ করা। .
- পুকুরের পানি ও প্যাকেট/ড্রামের পানি খাপ খাওয়ানো। অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
- কাজের শেষে ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতি পরিষ্কার করে যথাযথ স্থানে সংরক্ষণ করা।
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুপমেন্টস, মেশিন)
(গ) প্রয়োজনীয় মালামাল
ঘ) কাজের ধারাঃ
১। প্লাস্টিক ব্যাগ বা পাতিলে করে আনা গলদা চিংড়ির পোস্ট লার্ভা ছায়াযুক্ত শীতল স্থানে রাখো।
২। প্লাস্টিক ব্যাগের বা পাতিলের পানির তাপমাত্রা ও নার্সারি পুকুরের পানির তাপমাত্রা থার্মোমিটার দিয়ে মেপে নাও।
৩। প্লাস্টিক ব্যাগ বা পাতিলের ও পুকুরের পানির তাপমাত্রার ব্যবধান ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে আস্তে আস্তে পুকুরের পানি নিয়ে পাতিলের পানিতে মিশাও এবং ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করো।
৪। এরপর পাতিল থেকে ২০% পানি ফেলে দিয়ে নার্সারি পুকুরের পানি নিয়ে পাতিল ভর্তি কর এবং ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করো।
৫। প্লাস্টিক ব্যাগ বা পাতিলের পানির তাপমাত্রা পুকুরের পানির তাপমাত্রার সমান হলে প্লাস্টিক ব্যাগ বা পাতিলের মুখ নার্সারি পুকুরের পানিতে কাত করে ব্যাগের বা পাতিলের ভিতর হাত দিয়ে পানির স্রোত সৃষ্টি করো।
৬। গলদা চিংড়ির পোস্ট লার্ভাগুলো প্লাস্টিকের ব্যাগ বা পাতিল থেকে স্রোতের বিপরীতে লার্ভাগুলো বেরিয়ে যেতে দাও।
৭। এরপর পাতিল দিয়ে পুকুরের পানিতে ঢেউ সৃষ্টি করো।
৮। পোস্ট লার্ভার সঠিক পরিমাণ নির্ণয়ের জন্য নমুনা হিসেবে একটি প্লাস্টিকের ব্যাগ বা পাতিলের পোস্ট লার্ভা পপনা করো।
৯। সম্পূর্ণ অনুশীলনটি ধৈর্য্য সহকারে কর এবং ব্যবহারিক খাতায় লেখ।
সতর্কতা-
- পাতিলের পানির তাপমাত্রা ও নার্সারি পুকুরের পানির তাপমাত্রার মধ্যে অনেক ব্যবধান থাকলে পোস্ট লার্ভার মৃত্যুর হার বেড়ে যেতে পারে তাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।
- কোনো মেঘলা দিনে অথবা বেশি রৌদ্রের সময় পুকুরে চিংড়ির পোস্ট লার্ভা ছাড়া যাবে না।
- সকাল বেলা বা বিকাল বেলা পোস্ট লার্ভা পুকুরে ছাড়া উত্তম।
- চিংড়ির পোস্ট লার্ভা মজুদ করার সময় লার্ভার চাপমুক্ত অবস্থা নিশ্চিত করতে হবে।
আত্মপ্রতিফলন
নার্সারি পুকুরে গলদা চিংড়ির পোস্ট লার্ভা মজুদ করার বিষয়ে দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Read more