পারদর্শিতার মানদন্ড
- স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) ও শোভন পোষাক পরিধান করা
- প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা।
- কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন এবং সংগ্রহ করা প্রয়োজন অনুযায়ী নার্সারি পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করা
- কাজ শেষে কাজের স্থান পরিষ্কার করা .
- অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা এবং
- কাজের শেষে চেকলিষ্ট অনুযায়ী ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতি ভালভাবে ধুয়ে মুছে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হ্যান্ড গ্লাভস্
গামবুট
অ্যাপ্রন
পিপিই
ফাষ্ট এইড বক্স
মাস্ক
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্টস, মেশিন)
কাঁচের বিকার
স্বচ্ছ কাঁচের গ্লাস
মগ
বালতি
গামলা
ওজন মেশিন
প্ল্যাংকটন নেট
সেকি ডিস্ক
থার্মোমিটার
স্প্রিং ব্যালেন্স
(গ) কাঁচামাল
সম্পূরক খাবার
ডিটারজেন্ট
সাবান
(ঘ) কাজের ধারা
১। নার্সারি পুকুরে পিত্রলকে সম্পূরক খাবার দেওয়ার জন্য হাপা টেনে পুকুরের লালনকৃত পিত্রলের নমুনা সংগ্রহ করা।
২। সংগৃহিত নমুনা হতে পুকুরের মোট পিত্রলের ওজন নির্ধারণ করো।
৩। পিত্রলের ওজন নির্ধারণ করার পর নির্ধারিত ছক মোতাবেক সম্পূরক খাবারের পরিমাণ নির্ণয় করো।
৪। পুকুরের প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা নিরুপণের জন্য সেকি ডিস্ক, প্লাংকটন নেটের সাহায্য প্রাকৃতিক খাদ্যের পরিমাণ নির্ধারণ করো।
৫। পুকুরের পানির তাপমাত্রা পরিমাপ করো।
৬। সকল জৈব, ভৌত-রাসায়নিক গুণাবলী নিরীক্ষার পর পুকুরে প্রয়োগের জন্য পিত্রলের খাবার পুন: নির্ধারণ করো।
৭। পরিমাপকৃত পিত্রলের খাবার পুকুরে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রদান করো।
৮। সমগ্র প্রক্রিয়া শেষে ব্যবহৃত উপকরণ সমূহ পরিষ্কার করে যথাস্থানে রাখো।
কাজের সতর্কতা:
- সম্পূরক খাদ্য প্রয়োগের সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে প্রয়োগকৃত খাদ্যে প্রোটিনের পরিমাণ সঠিক মাত্রায় আছে কী না
- পুকুরে চিংড়ির পোনার মোট ওজন সঠিকভাবে পুনঃ নির্ধারণ করা হয়েছে কী না তা খেয়াল রাখতে হবে
- তাছাড়া প্রয়োগকৃত খাদ্য পুকুরের তলদেশে জমা হচ্ছে কী না তা খেয়াল রাখতে হবে।
আত্মপ্রতিফলন:
প্রতিষ্ঠানে বিদ্যমান সুযোগ সুবিধা সর্বোচ্চ ব্যবহার করে নার্সারি পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগের দক্ষতা যথাযথভাবে অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Read more