পানির গুণাগুণ রক্ষার জন্য প্রধানত তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, পানির লবণাক্ততা, অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট, খরতা ও ক্ষারত্ব, পিএইচ, হাইড্রোজেন সালফাইড প্রভৃতির ওপর বিশেষ নজর রাখা হয়। গলদা চাষের পুকুরের পানির সহনীয় গুণাবলীগুলো নিম্নরূপ:
| গুনাগুণ | পরিমিত মাত্রা |
|---|---|
| তাপমাত্রা | ২৬-৩০ ডিগ্রি সে. |
| দ্রবীভূত অক্সিজেন | ৪ পিপিএম এর বেশি |
| পিএইচ | ৭.৫-৮.৫ |
| লবণাক্ততা | ০-৪০ পিপিটি |
| সম্পূর্ণ হার্ডনেস | ১০০ পিপিএম এর কম |
| লৌহ | ১.০ পিপিএম এর কম |
| হাইড্রোজেন সালফাইড | ০.০৩ পিপিএম এর কম |
| অনায়োনিত অ্যামোনিয়া | ০.১ পিপিএম এর কম |
| নাইট্রাইট (NO2) | ০.১ পিপিএম এর কম |
| নাইট্রেট (NO3) | ২০ পিপিএম এর কম |
Content added By
Read more