# বহুনির্বাচনী প্রশ্ন
একজন বয়ন শিল্পী শীতকালীন পোশাক তৈরির জন্য কৃত্রিম তন্তুর পরিবর্তে প্রাণিজ তন্তু ব্যবহারে আগ্রহবোধ করেন। কিন্তু বিলাসবহুল পোশাক তৈরিতে তিনি গুটি পোকার লালারস থেকে প্রাপ্ত তন্তু ব্যবহার করেন।
আমরা সবাই জানি, আমরা যে পোশাক পরিধান করি তা তৈরি হয় বস্ত্র থেকে। আপাতদৃষ্টিতে তোমাদের মনে হতে পারে যে, সুতা থেকে এই বস্ত্র উৎপাদন করা হয়। কথাটি সঠিক হলেও দেখা গিয়েছে যে, এই সুতা আবার তৈরি হয় কতকগুলো ছোট ছোট আঁশ থেকে। অনেক সময় এই ছোট ছোট আঁশ থেকেও বিভিন্ন প্রক্রিয়ায় সরাসরি বস্ত্র উৎপাদন করা হয়। বস্ত্র উৎপাদনে ব্যবহৃত যেসব তন্তুর নাম তোমরা সাধারণত শুনে থাকবে তাদের মধ্যে রয়েছে- তুলা তত্ত্ব, পাট তন্তু, রেশম তত্ত্ব, পশম তত্ত্ব, রেয়ন তত্ত্ব, নাইলন তত্ত্ব ইত্যাদি।

কাজেই তোমরা বলতে পার যে, পোশাক, বস্ত্র বা সুতা তৈরির উপযোগী আঁশগুলোকেই বলা হয় বয়ন তত্ত্ব।

| কাজ- ১ বয়ন তন্তু থেকে বস্ত্র তৈরির পর্যায়ক্রমিক ধাপগুলো লিপিবদ্ধ করে একটি চার্ট তৈরি করো। |
বয়ন তন্তুর গুণাবলীগুলো হচ্ছে-
বয়ন তন্তুর দৈর্ঘ্য প্রন্থের চেয়ে বড় হবে। তন্তু যত সূক্ষ্ম হবে, বস্ত্র ততই মসৃণ ও নমনীয় হবে।
বয়ন তন্তুর পর্যাপ্ত শক্তি থাকতে হবে। কারণ শক্তি না থাকলে এ ধরনের আঁশ দিয়ে সুতা বা বস্ত্র তৈরি করা যাবে না।
সুতা বা বস্ত্র যেহেতু পেঁচিয়ে বা ভাঁজ করে রাখতে হয় তাই বস্ত্রে ব্যবহৃত তত্ত্বকে অবশ্যই নমনীয় হতে হবে। এই বৈশিষ্ট্যের জন্যই বয়ন তন্তুতে পাক বা মোচড় দিয়ে সুতা তৈরি করা যায়।
ছোট ছোট আঁশগুলোর একে অপরের সাথে জড়িয়ে থাকার প্রবণতা থাকতে হবে।
তন্তুগুলো ভাঁজ করা বা মোচড়ানোর পর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতা থাকতে হবে।
বয়ন তন্তুর মধ্যে নিজস্ব উজ্জ্বলতা থাকবে।
আর্দ্রতা শোষণ ক্ষমতা থাকতে হবে।
বয়ন তন্তুকে স্থিতিস্থাপক হতে হবে, অর্থাৎ টানলে বড় হবে, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
| কাজ- ১ কী কারণে যে কোনো প্রকার আঁশকে আমরা বয়ন তত্ত্ব বলতে পারি না তা উল্লেখ করো। |
# বহুনির্বাচনী প্রশ্ন
রিফা আজ ক্লাসে বয়ন তন্তু সম্পর্কে পড়েছে। বাড়িতে এসে সে কয়েকটি পুরাতন পোশাক নিল। এরপর পোশাকগুলি থেকে তত্ত্ব বের করে তন্তুর বৈশিষ্ট্য মিলিয়ে দেখল।
তোমরা আগের পাঠে জেনেছ যে, বস্ত্র তৈরি হয় তন্তু থেকে। প্রকৃতিতে পোশাক তৈরির উপযোগী বিভিন্ন ধরনের তন্তু ছড়িয়ে আছে। বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে নানা ধরনের তন্তু আবিষ্কৃত হচ্ছে। বিভিন্ন ধরনের তন্তুর বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তন্তুর শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর ফলে একই শ্রেণিভুক্ত তন্তুগুলোর যত্ন, গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা জন্মাবে।
উৎস অনুসারে বয়ন তত্ত্বকে দুই ভাগে ভাগ করা হয়। যেমন- প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তু। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো-
১. প্রাকৃতিক তন্তু- তোমরা প্রকৃতিতে যেসব বয়ন তন্তু দেখতে পাবে তাই হচ্ছে প্রাকৃতিক তন্তু। এদের মধ্যেও শ্রেণিভেদ রয়েছে। যেমন-
ক) উদ্ভিজ্জ তন্তু- উদ্ভিদের বীজ, বাকল, কাণ্ড, পাতা ইত্যাদি থেকে উদ্ভিজ্জ তন্তু পাওয়া যায়। যেমন- কার্পাস গাছের বীজের বাইরের আঁশ থেকে তুলা তন্তু, পাট গাছের বাকল থেকে পাট তন্তু, ফ্ল্যাক্স গাছের কাণ্ড থেকে ফ্ল্যাক্স তন্তু, আনারসের পাতা থেকে পিনা তন্তু পাওয়া যায়।

খ) প্রাণিজ তন্তু- প্রাণীর চুল, লোম কিংবা লালা থেকে প্রাণিজ তন্তু পাওয়া যায়। যেমন- ভেড়ার লোম থেকে উল বা পশম তত্ত্ব এবং গুটি পোকার লালা থেকে পাওয়া যায় রেশম তন্তু।

গ) খনিজ তত্ত্ব- মাটির নিচের কঠিন শিলার স্তরে স্তরে এ ধরনের তন্তু পাওয়া যায়। খনিজ তন্তুকে পরিশোধিত করে সুতা উৎপাদন করা হয়। যেমন- এসবেসটস তন্তু থেকে উৎপাদন করা হয় এসবেসটস সুতা।

ঘ) রাবার তত্ত্ব- প্রাকৃতিক রাবারকেও বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে বিভিন্ন প্রকার তত্ত্ব ও সুতা তৈরি করা হয়।
২। কৃত্রিম তন্তু- তোমাদের জানা দরকার যে, অনেক তন্তু আছে যা প্রাকৃতিকভাবে জন্মায়নি, মানুষ প্রাকৃতিক তন্তুর সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে কিংবা শুধু রাসায়নিক দ্রব্য থেকে অনেক তন্তু তৈরি হয়, যাদেরকে কৃত্রিম তন্তু বলে। যেমন- নাইলন, রেয়ন ইত্যাদি।

| কাজ ১। নিচের ছকের বাম দিকের কলামে বিভিন্ন শ্রেণির তন্তুর নাম দেওয়া আছে। প্রত্যেকের বিপরীতে ডান দিকের কলামে উক্ত শ্রেণির উদাহরণ উল্লেখ করে ছকটি পূরণ করো। |
| বিভিন্ন শ্রেণির তন্তু | উদাহরণ |
| উদ্ভিজ্জ তন্তু | |
| প্রাণিজ তন্তু | |
| খনিজ তত্ত্ব | |
| কৃত্রিম তন্তু |
# বহুনির্বাচনী প্রশ্ন
ঢাকায় অবস্থানরত মিনু গ্রামে বেড়াতে এলে তার দাদা তাকে একটি গাছ দেখিয়ে বললেন, এটি থেকে তুলা তন্তু পাওয়া যায়। এছাড়া তিনি তন্তুর প্রকারভেদ নিয়ে আলোচনা করলেন।
যেহেতু আমাদের জীবনে বস্ত্রের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, তাই কোন বস্ত্র কী ধরনের তত্ত্ব দিয়ে তৈরি এবং সেই তন্তুর বৈশিষ্ট্য কী সে সম্পর্কে আমাদের সকলের জানা দরকার। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ভৌত ও কর্ম বৈশিষ্ট্য কী? ভৌত বৈশিষ্ট্য বলতে তন্তুর আকার, শক্তি, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা শোষণ ক্ষমতা ইত্যাদি বোঝায়। অন্যদিকে কর্ম বৈশিষ্ট্য হচ্ছে তন্তুটির কার্যকরী দিক অর্থাৎ তন্তুটিকে বাস্তবজীবনে কী কাজে লাগানো যেতে পারে তাই হচ্ছে তার কর্ম বৈশিষ্ট্য। নিচে এ সম্পর্কে কিছু আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে এ সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে।
তুলা তন্তুর ভৌত ও কর্ম বৈশিষ্ট্য- কার্পাস গাছের বীজ থেকে তুলা তন্তু সংগ্রহ করা হয়। এদের উজ্জ্বলতা কম। টানলে বাড়ে না। বেশ শক্ত, ভিজলে এদের শক্তি আরও বৃদ্ধি পায়। এই তন্তুর মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে এবং এরা ভালো আর্দ্রতা শোষণ করতে পারে। তুলা তন্তু থেকে সুতি বস্ত্র উৎপাদন করা হয়। প্রতিদিনের পোশাক ছাড়াও উৎসবের পোশাক, খেলার পোশাক, পর্দা, টেবিল কভার ইত্যাদি তৈরিতে সুতি বস্ত্র ব্যবহৃত হয়।

ফ্ল্যাক্স তন্তুর ভৌত ও কর্ম বৈশিষ্ট্য-
ফ্ল্যাক্স তন্তুটি মসিনা গাছের কাণ্ড থেকে সংগ্রহ করা হয়। মসিনা গাছের উপরের ছালটি সরিয়ে নিলে এই তন্তুটি গাছের মাথা থেকে শিকড় পর্যন্ত ছড়িয়ে থাকতে দেখা যায়। এই তন্তুর তৈরি লিনেন বস্ত্র উজ্জ্বল, শক্ত, মজবুত এবং ভিজলে এদের শক্তি আরো বেড়ে যায়। এই তন্তুর মধ্য দিয়ে তাপ ভালো চলাচল করতে পারার কারণে গ্রীষ্মকালে ব্যবহারের জন্য এটা বেশ উপযোগী বস্ত্র। পরিধেয় পোশাক ছাড়াও টেবিল মোছার কাপড়, তোয়ালে ইত্যাদি তৈরিতে এই তন্তু ব্যবহার করা হয়।
রেশম তত্ত্বর ভৌত ও কর্ম বৈশিষ্ট্য- তোমরা জেনে রাখো যে, প্রাকৃতিক তত্ত্বর মধ্যে সবচেয়ে বড় তন্তু হচ্ছে রেশম তন্তু। গুটি পোকার লালারস থেকে রেশম উৎপাদিত হয়। রেশম খুবই মোলায়েম ও মজবুত তন্তু। রেশমের উজ্জ্বলতা সবচেয়ে বেশি। নিজস্ব উজ্জ্বলতার কারণে এই তন্তু থেকে উৎপাদিত রেশমি বস্ত্র বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহার করা হয়।

পশম তন্তুর ভৌত ও কর্ম বৈশিষ্ট্য-
পশম একটি প্রাণিজ তন্তু। বিভিন্ন লোমশ প্রাণীর ত্বকের উপর গজানো পশম বা চুল থেকে শীত নিবারণের জন্য এ তন্তু সংগ্রহ করা হয়। পশুদের মধ্যে ভেড়ার লোমই পশমি বস্ত্রে বেশি ব্যবহার করা হয়। পানি শোষণক্ষমতা সবচেয়ে বেশি হলেও ভিজলে এদের আকৃতি ও শক্তি কমে যায়। এই তন্তুর মধ্য দিয়ে তাপ ভালো চলাচল করতে না পারার কারণে শীতকালের পোশাক হিসেবে মাফলার, সোয়েটার, শাল ইত্যাদি তৈরির জন্য এগুলো বেশ উপযোগী।

পশম তন্তুর ভৌত ও কর্ম বৈশিষ্ট্য-
পশম একটি প্রাণিজ তন্তু। বিভিন্ন লোমশ প্রাণীর ত্বকের উপর গজানো পশম বা চুল থেকে শীত নিবারণের জন্য এ তন্তু সংগ্রহ করা হয়। পশুদের মধ্যে ভেড়ার লোমই পশমি বস্ত্রে বেশি ব্যবহার করা হয়। পানি শোষণক্ষমতা সবচেয়ে বেশি হলেও ভিজলে এদের আকৃতি ও শক্তি কমে যায়। এই তন্তুর মধ্য দিয়ে তাপ ভালো চলাচল করতে না পারার কারণে শীতকালের পোশাক হিসেবে মাফলার, সোয়েটার, শাল ইত্যাদি তৈরির জন্য এগুলো বেশ উপযোগী।

| কাজ- ১ নিচের ছকের বাম দিকের কলামে বিভিন্ন প্রকার বস্ত্রের নাম উল্লেখ করা আছে। ডান দিকের কলামে এলোমেলোভাবে উৎসের নাম দেওয়া আছে। সঠিক উৎসটি তীরচিহ্নের সাহায্যে মিল করে দেখাও। |
| সুতি বস্ত্র | কয়লা, বায়ু, পানি |
| পশমি বস্ত্র | তুলা তন্তু |
| লিনেন বস্ত্র | গুটি পোকার লালারস |
| রেশমি বস্ত্র | ভেড়ার লোম |
| নাইলন বস্ত্র | তুলার আঁশ ও রাসায়নিক দ্রব্য |
| রেয়ন বস্ত্র | ফ্ল্যাক্স তত্ত্ব |
# বহুনির্বাচনী প্রশ্ন
কৃত্রিম তন্তুর বস্ত্র হালকা ও মজবুত হওয়ায় সে ফাল্গুনীর এ তত্ত্ব খুব পছন্দ। তবে ফাল্গুনীর পছন্দের কৃত্রিম তন্তু হচ্ছে নাইলন।
জামিল গ্রীষ্মকালে অতিরিক্ত গরম থাকায় তাপ ভালো চলাচল করতে পারে এমন তত্ত্বর কাপড় দিয়ে জামা বানাল। এটি এক ধরনের গাছের কান্ড থেকে সংগৃহীত। এই তন্তুর তৈরি কাপড় উজ্জ্বল, মজবুত ও ভিজলে এদের শক্তি আরও বৃদ্ধি পায়।
বহুনির্বাচনি প্রশ্ন
১. উৎস অনুসারে বয়ন তন্ত্রকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
২.মোজা হিসেবে ব্যবহারিত হয় কোন তত্ত্ব-
ক. পলিয়েস্টার
খ. নাইলন
গ. সুতি
ঘ. ফ্ল্যাক্স
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ নং ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
একজন বয়ন শিল্পী শীতকালীন পোশাক তৈরির জন্য কৃত্রিম তন্তুর পরিবর্তে প্রাণিজ তন্তু ব্যবহারে আগ্রহ বোধ করেন। কিন্তু বিলাসবহুল পোশাক তৈরিতে তিনি গুটি পোকার লালারস থেকে প্রাপ্ত তন্তু ব্যবহার করেন।
৩. বয়ন শিল্পী প্রাণিজ তন্তু বেছে নেওয়ার কারণ-
ক. পানিতে ভিজালেও এর আকৃতি অপরিবর্তিত থাকে
খ. তন্তুর মধ্য দিয়ে তাপ চলাচল করা কঠিন
গ. রাসায়নিক উপাদান মিশিয়ে বিভিন্ন তন্তু তৈরি হয়
ঘ. সব তন্তুর মধ্যে এই তত্ত্ব সবচেয়ে উজ্জ্বল।
৪. বিলাসবহুল পোশাক তৈরিতে উক্ত তন্তু বেছে নেওয়ার কারণ-
i. মিহিন সুতার কারণে তন্তুটি মোলায়েম
ii. সব ঋতুতেই উপযোগী
iii. এর নিজস্ব উজ্জ্বলতা আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১.

ক. উৎস অনুসারে বয়ন তন্তুকে কয়ভাগে ভাগ করা যায়?
খ. কৃত্রিম তন্তু বলতে কী বুঝ?
গ. 'ক' চিত্রে ব্যবহারিত তন্তু সব মানুষ কেন বেশি ব্যবহার করে- ব্যাখ্যা করো।
ঘ. ক ও খ চিত্রের তন্তুর মধ্যে কী কী সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা লেখো।
Read more