Summary
এই লেখায় বিভিন্ন ধরনের সেলাইয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
- ফোঁড় (Hem Stitch): জামা, ব্লাউজ, ট্রে ক্লথ ইত্যাদির কিনারায় কাপড় ভাঁজ করে সেলাই করা হয়।
- চেইন ফোঁড়: শিকলের মতো দেখায়। এতে প্রথমে কাপড়ের পেছন থেকে সুতা তুলে বাম দিকে ফোঁড় তোলা হয়।
- লেজি ডেজি ফোঁড়: একটি বড় চেইন ফোঁড়ের উপরে ছোট ফোঁড় দিয়ে তৈরি হয়। ছোট ফুলের পাপড়ি ও পাতা তৈরিতে ব্যবহৃত।
- ডাল ফোঁড়: কাপড়ের নিচ থেকে উপরের দিকে সেলাই শুরু করে, গাছের ডাল ও পাতা নকশা ফুটিয়ে তোলার জন্য ব্যবহৃত।
প্রতিটি ফোঁড়ের জন্য বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমও উল্লেখ করা হয়েছে।
হেম
গলায়, হাতের মুড়িতে, জামা বা ব্লাউজের নিচের ধারে, ট্রে ক্লথ, টেবিল ক্লথ ও রুমালের কিনারায় কাপড় ভাঁজ করে এই ফোঁড় ব্যবহার করা হয়। কাপড়ের উল্টো দিকে হেম সেলাই করা হয়। এই ফোঁড় দিতে হলে সুচে সুতা ভরে নিচের চিত্রের ন্যায় মূল কাপড়ে ছোট্ট একটি ফোঁড় দিয়ে ভাঁজ করা কাপড়ে তেরছাভাবে আর একটি ফোঁড় তুলে আনতে হয়।

| কাজ-১ একটি ট্রে ক্লথের কিনারায় কাপড় ভাঁজ করে হেম ফোঁড়ের সাহায্যে সেলাই করো। |
চেইন ফোঁড়
দেখতে শিকলের মতো হয় বলে একে চেইন ফোঁড় বলে। এ সেলাই করতে প্রথমে কাপড়ের পেছন থেকে সুতা তুলে সুচ দিয়ে বাম দিকে একটি ফোঁড় তোলা হয় এবং সুতা দিয়ে সুচের ঠিক আগায় একটি ফাঁস তৈরি করা হয়। তারপর সুচ টেনে বের করতে হয়। পরের বার ফোঁড় ওঠাবার সময় ঠিক আগের ফোঁড়ের মধ্য থেকে ওঠাতে হবে। নকশার কিনারা, ডাল, পাতা প্রভৃতি তৈরির কাজে এই ফোঁড় ব্যবহার করা হয়।

| কাজ- ২ চেইন ফোঁড়ের সাহায্যে নকশার কিনারা ফুটিয়ে তোলো। |
লেজি ডেজি ফোঁড়
| একটি বড় চেইন ফোঁড় তৈরি করে তার উপরের অংশে একটি ছোট ফোঁড় দিয়ে কাপড়ের সাথে আটকে দিলে লেজি ডেজি ফোঁড় তৈরি হয়। বিভিন্ন নকশায় ছোট ফুলের পাপড়ি এবং পাতা তৈরি করতে এই ফোঁড় ব্যবহার করা হয়। | ![]() |
| লেজি ডেজি ফোঁড় |
| কাজ-৩ লেজি ডেজি ফোঁড়ের সাহায্যে ফুলের নকশা তৈরি করো। |
ডাল ফোঁড়
এই সেলাই করার জন্য প্রথমে সুচকে কাপড়ের নিচ থেকে উপরের দিকে তুলবে। প্রথম ফোঁড়ে সুচের অগ্রভাগ যেখানে উঠবে সেখান থেকে দুই তিনটি সুতা ছেড়ে দিয়ে একটু বাঁকা করে দ্বিতীয় ফোঁড়টি তুলতে হবে। পরবর্তী ফোঁড়গুলো এভাবেই এগিয়ে যেতে হবে। এই ফোঁড় দেখতে অনেকটা গাছের ডালের সঙ্গে জড়ানো লতার মতো হওয়ায় ডাল-পালার নকশা ফুটিয়ে তুলতে এই ফোঁড় ব্যবহার করতে পার।

| কাজ-৪ একটি কাপড়ে ডাল ও পাতার ছবি এঁকে ডাল ফোঁড় প্রয়োগ করো। |
# বহুনির্বাচনী প্রশ্ন
তমা সুচি কর্মের সাহায্যে তার পোশাকে বিভিন্ন নকশা তৈরি করে। সে চেইন, লেজি ডেজি ও ডাল ফোঁড় বেশি ব্যবহার করে থাকে।
Read more
