অংশীদারের প্রকারভেদ

মালিকানার ভিত্তিতে ব্যবসায় - ব্যবসায় উদ্যোগ - এসএসসি | NCTB BOOK

1.6k

অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণ ব্যবসায়ের বিভিন্ন ধরনের অবস্থা, সুযোগ-সুবিধা ও দায়িত্ব-কর্তব্য বিবেচনা
করে পছন্দমতো অংশীদার হতে পারেন। বিভিন্ন প্রকার অংশীদারের ধারণা ও বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-

বিভিন্ন প্রকার অংশীদার ধারণা ও বৈশিষ্ট্য
সাধারণ অংশীদার (Ordinary Partner)
  • অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ এবং স্বক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে।
  • অংশীদারদের দায় অসীম।
  • চুক্তি অনুযায়ী লাভ বা ক্ষতির অংশ পায় 
  • চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসায় পরিচালনার জন্য পারিশ্রমিক পায়।
ঘুমন্ত অংশীদার (Sleeping Partner)
  • অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে।
  • চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়
  • অধিকার থাকা সত্ত্বেও স্বক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না ।
  • অংশীদারদের দায় সসীম।
  • ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদবদ্ধ নয়।
নামমাত্র অংশীদার
(Nominal Partner)
  • অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না।
  • ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না ।
  • চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয় ৷
  • অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়।
  • তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে তাহলে সে ঋণের জন্য সাধারণ অংশীদারের ন্যায় দায়বদ্ধ।

আপাতদৃষ্টিতে অংশীদার (Quasi Partner)

  • এ জাতীয় অংশীদারগণ ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন না করে তা ঋণ হিসেবে ব্যবসায়ে জমা রাখে ।
  • প্রকৃতপক্ষে এ জাতীয় ব্যক্তিগণ ব্যবসায়ের পাওনাদার।
  • তবে কোনো সাধারণ অংশীদার গণবিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায়ে এভাবে থেকে গেলে ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়ী হবে।
সীমিত অংশীদার
(Limited Partner)
  • চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলা হয়।
  • অংশীদারদের দায় ব্যবসায়ে নিয়েজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ।
  • ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না ।
  • চুক্তি অনুযায়ী কোনো নাবালক ব্যক্তিও এরূপ অংশীদার হতে পারে।
আচরণে অনুমিত অংশীদার (Partner by holding out)
  • কোনো ব্যক্তি যদি ব্যবসায়ের অংশীদার না হয়েও মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেন, তাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয় ।
  • যদি কেউ তার আচরণে প্রভাবিত হয়ে ঋণ দেয় বা চুক্তি করে তাহলে সে অংশীদার দায়ী থাকবে।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ব্যবসায় কার্যক্রম সম্পাদন করে
ব্যবসায়-এ দায় অসীম
নিজের সুনাম ব্যবহারের অনুমিত দেয়
ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

রাকিব, রাশেদ ও রায়হান তিনবন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় গঠন করেন। ব্যবসায় শুরুর কিছুদিন পর রায়হান সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এমতাবস্থায় তার নাবালক শিশু রাহাতকে ব্যবসায়ে নিযুক্ত করা হয়। অন্যদিকে রাকিব বিদেশে স্থায়ীভাবে ব্যবসা করবেন বলে সকল সদস্যকে জানিয়ে দেন।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

পলি, মলি ও ডলি তাদের বন্ধু জলির খ্যাতি ব্যবহার করে চুক্তিবদ্ধ হয়ে একটি ব্যবসায় গঠন করেন। তাদের মধ্যে ডলি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। কিছুদিন পর মলি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

Promotion

Are you sure to start over?

Loading...