নেতৃত্বের প্রকারভেদ

ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা - ব্যবসায় উদ্যোগ - এসএসসি | NCTB BOOK

7.3k
ক্রমিক নেতৃত্বের ধরন বৈশিষ্ট্য
১. গণতান্ত্রিক নেতৃত্ব (Democratic Leadership)
  • নেতা অধস্তনদের সাথে আলোচনা করেন৷
  • অধস্তনদের পরামর্শ গ্রহণ করেন।
  • কর্মীদের নিকট থেকে তথ্য সংগ্রহ করেন।
  • কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেন ৷
  • কর্মীরা প্রশ্ন করলে তার জবাব দেন ৷
  • কর্মীদের জবাবদিহিতা আশা করেন। কর্মীদের নিকট জবাবদিহি করেন।
  • কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন ।
২. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
(Autocratic Leadership)
  • নেতা শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না ।
  • সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা ও সামর্থ্যের উপর নির্ভর করেন।
  • কর্মীদের সামর্থ্যের উপর আস্থা রাখেন না ।
  • কর্মীদের মতামত বা পরামর্শ গ্রহণ করেন না।
  • কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন।
  • কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন।
  • কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারেন না ।
৩. মুক্ত নেতৃত্ব (Laissez Faire Leadership)
  • নেতা-কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন।
  • নিজে কাজ করতে পছন্দ করেন না এবং আগ্রহী নন।
  • কর্মীদের উপর সুনির্দিষ্ট আদেশ দেন না।
  • কর্মীদের জবাবদিহিতা আদায় করেন না ৷
  • কর্মীরা নিজেদের ইচ্ছামতো কাজ করে থাকে।
  • সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে।
  • প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ভালো আন্তঃব্যক্তিক সম্পর্ক ও দলীয় কাজের উপর।
৪. আমলাতান্ত্রিক নেতৃত্ব (Bureaucratic Leadership)
  • নেতা-কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেন।
  • কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখেন এবং পালন করতে বাধ্য থাকেন।
  • সর্বদা নিয়মমাফিক দায়িত্ব পালন করতে হয় ।
  • নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ।

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব মাহিন সাহেব একটি কোম্পানির ব্যবস্থাপক। তিনি ব্যক্তিগত মতের উপর ভিত্তি করে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরদিকে মি. আদনান কর্মীদের সাথে আলোচনা করে সফলভাবে ব্যবসা পরিচালনা করেন এবং কর্মীদের কাজে উদ্বুদ্ধ করতে ব্যবসায়ের লাভের একটা অংশ কর্মীদের মধ্যে বণ্টন করে দেন।

Promotion

Are you sure to start over?

Loading...