উৎপাদনমুখী শিল্প

বাংলাদেশের শিল্প - ব্যবসায় উদ্যোগ - এসএসসি | NCTB BOOK

2k

পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুণঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্প উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত। উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়। বস্ত্র শিল্প, চিনি শিল্প, পাট ও পাটজাত শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প এবং রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প উৎপাদনমুখী শিল্পের উদাহরণ।

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

জনাব সাদেক স্থানীয় চাহিদার ভিত্তিতে তার অঞ্চলে সিমেন্ট শিল্প স্থাপন করেন। শিল্পটি পরিচালনায় তিনি শ্রমিক থেকে শুরু করে সকল স্তরের ব্যবস্থাপনার লোকদের সাথে আলাপ-আলোচনা করে পরিচালনা করেন। এতে বড় ব্যবসায় পরিচালনায় কর্মচারীদের বেতন দেওয়ার সময় অর্থ সংকট হলে মাঝে মধ্যে তিনি ব্যাংকের দ্বারস্থ হন।

Promotion

Are you sure to start over?

Loading...