অনুবাদ (দ্বাদশ অধ্যায়)

পালি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

186

পালি অনুবাদের ক্ষেত্রে অন্যান্য ভাষায় প্রচলিত নিয়মগুলো রক্ষিত হয়েছে। তবে প্রয়োগে স্বাতন্ত্র্য আছে। কাল, কারক, শব্দরূপ, ধাতুরূপ, বাক্যবিন্যাস প্রণালি, বাচ্য প্রভৃতি পালি ব্যাকরণের নিয়মাবলি সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে পালি অনুবাদ শুদ্ধরূপে করা সম্ভব নয়। তোমরা উপরের শ্রেণীতে পালি ব্যাকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এখানে শুধু প্রাথমিক ধারণা লাভের জন্য কাল ও কারক সম্পর্কীয় অনুবাদের কয়েকটি উদাহরণ দেওয়া হল।
বাংলার মত পালিতে কাল তিনটি: বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। ভাব বোঝাতে পঞ্চমী ও সপ্তমীর ক্রিয়া-বিভক্তি যুক্ত হয়। এছাড়া বচন ও পুরুষভেদেও ক্রিয়া বিভক্তির রূপান্তর বসাতে হয়।
পালিতে সরল বাক্য গঠনের সময় প্রথমে কর্তা, পরে কর্ম ও সবশেষে ক্রিয়া বসাতে হয়।
বর্তমান কাল (বত্তমান)
বর্তমান কালে বচন ও পুরুষভেদে তি, অন্তি, সি, থ, মি, ম ক্রিয়া বিভক্তি যুক্ত হয়। যেমন- বালক চাঁদ দেখে-দারকো চন্দং পস্সতি। আমি চিঠি লিখছি-অহং পদ্মং লিখামি।
উপাসিকা ফুল তুলছে-উপাসিকা পুস্ফানি চিনাতি।
অতীত কাল (অজ্জতনী)
পূর্ববর্তী সময়ে ক্রিয়ার কার্য সম্পাদিত হলে ধাতুর উত্তর বচন ও পুরুষভেদে ই, ইংসু, ই, ইথ, ইং, ইম্হা ক্রিয়া বিভক্তিগুলো যোগ করতে হয়। যথা- আমরা শহরে গিয়েছিলাম-মযং নগরং গচ্ছিম্হা। সৈন্যগণ যুদ্ধে জয়লাভকরেছিল-যোদ্ধা সমরে জিনিংসু।
সে দোকানে জিনিসপত্র কিনেছিল-সো আপণে ভন্ডং কিনি।
ভবিষ্যৎ কাল (ভবিস্সন্তি)
অনাগতে অর্থাৎ ভবিষ্যৎকালে বচন ও পুরুষভেদে ধাতুর উত্তর ইস্সতি, ইস্সন্তি, ইস্সসি, ইস্লথ, ইস্লামি, ইস্সাম ক্রিয়াবিভক্তি যুক্ত হয়। যেমন- আমি বাড়ি যাব অহং গেহং গমিস্সামি।
তোমরা শীল গ্রহণ করবে - তুমহে সীলং গণহিস্সথ। পাচক তরকারি পাক করবে- সূদো ব্যঞ্জনং পচিস্সতি।

পঞ্চমী
অনুরোধ, আদেশ, প্রার্থনা ও আশীর্বাদ বোঝাতে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ-তিনকালেই পঞ্চমী বিভক্তি হয়। পঞ্চমীর পালি বাক্যগঠনে বচন ও পুরুষভেদে তু, অন্তু, হি, থ, মি, ম ক্রিয়াবিভক্তি ধাতুর উত্তর যোগ হয। যথা-
সে সুখী হোক - সো সুখী ভবতু। সদা সত্যকথা বলবে সদা সচ্চং ব্রহি। আমাকে একটি বই দাও মং একং পোথকং দেহি।
সপ্তমী (সত্তমী) পরিকল্পনা অনুমতি, উচিত অর্থে সপ্তমী বিভক্তি হয়। এয্য, এয্যং, এয্যাসি, এয্যাথ, এয্যামি, এয্যাম ক্রিয়াবিভক্তি ধাতুর উত্তর যোগ হয়। যেমন- সে কাজ করতে পারে সো কম্মং করেষ্য। তোমার প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া উচিত ত্বং অনুদিবসং বিজ্জলযং গচ্ছেয্যাসি। ভিক্ষুসংঘকে দান করা উচিত- ভিক্ষুসংঘস দানং দদেয্যং।

কারক গঠিত বাক্য
কারক ও বিভক্তি একার্থবোধ নয়। ক্রিয়ার সম্পাদক অর্থাৎ যে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে কারক বলে। যা দ্বারা সংখ্যা ও কারকের জ্ঞান জন্মে তাকে বিভক্তি বলে। বিভক্তি যুক্ত হলে লিঙ্গের কোন কোন অংশের পরিবর্তন হয়। সাধারণত অ-কারান্ত পুংলিঙ্গ শব্দের একবচনে 'ও' এবং বহুবচন 'আ' বিভক্তি যোগ হয়। স্ত্রীলিঙ্গ ও ক্লীব লিঙ্গের ক্ষেত্রে স্বতন্ত্র বিভক্তি যুক্ত হয়। নিম্নে শুধু পুংলিঙ্গ শব্দের ব্যবহার দেখানো হলঃ

কর্তৃকারক (কত্তা কারকং)
কর্তৃবাচ্যের কর্তায় প্রথমা বিভক্তি হয়। যথা-
সূর্য উদিত হয়- সুরিযো উগ্‌গচ্ছিতি।
বালকেরা পড়ে দারকা পঠন্তি।
ভিক্ষু ধ্যান করছেন- ভিষ্ণু ঝাযতি।

কর্ম কারক (কম্ম কারকং)
কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়। সাধারণত কর্ম কারকের পুঃলিঙ্গের একবচনে অং, বহুবচনে আ এবং উভয় লিঙ্গে যো বিভক্তি যুক্ত হয়। যথা- সে ভাত খায়-সো ভত্তং খাদতি।
পুত্র মাতাপিতাকে বন্দনা করে- পুত্তো মাতাপিতরো বন্দতি।
শিষ্য আচার্যকে জিজ্ঞেস করছে-সিস্সো আচরিযং পুচ্ছতি।

করণ কারক (কারণ কারকং)
করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। করণে সাধারণত এন, এনা, এহি, এভি বিভক্তিগুলো যুক্ত হয়। যথা- কৃষক কাস্তে দ্বারা বীজ বপন করে সে কস্সকো দত্তেন বীহিং লুপাতি।
সে কুঠার দ্বারা গাছ কাঠে সো ফরসুনা বুদ্ধং ছিন্দতি। আমরা হাত দিয়ে কাজ করি-মযং হখেন কাং করোম।

সম্প্রদান কারক (সম্পদান কারকং)
সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। সাধারণত এর সাথে 'স্স', 'নং' বিভক্তি যুক্ত হয়। যেমন- উপাসক ভিক্ষুসংঘকে দান দিচ্ছেন উপসাকো ভিষ্ণুসঙঘস দানং দেতি।
তৃষ্ণার্তকে জল দাও – পিপাসিত উদকং দেহি। রাজা যাচককে ধন দিচ্ছেন রাজা যাচকং ধনং দদাতি।
অপাদান কারক (অপদান কারকং)
অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। সাধারণত এর সঙ্গে স্মা, মহা প্রভৃতি বিভক্তিগুলো যুক্ত হয। যেমন-
বৃক্ষ থেকে ফল পড়ে বুদ্ধস্মা ফলং পততি। বোধিসত্ত্ব মাতৃগর্ভ থেকে নির্গত হলেন- বোধিসত্তো মাতুকুচ্ছিমহা নিক্কমি।
ফুল থেকে ফল হয় - পুস্থা ফলং উপজ্জতি।

অধিকরণ কারক (ওকাস)
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। এর সাথে এ, সিং, সু প্রভৃতি বিভক্তিগুলো যোগ হয়। যথা- জলে মাছ আছে- উদকে মচ্ছো ভবতি।
পাখিরা আকাশে বিচরণ করে আকাসে সকুণা বিচরন্তি।
ভগবান শ্রাবস্তীতে অবস্থান করেন ভগবা সাবত্থিযং বিহরতি

Content added By

১. পালিতে অনুবাদ কর:

ক. আমি চিঠি লিখছি।
খ. তারা বাড়ি যাবে।
গ. সিংহ মাংস খায়।
ঘ. আমি বিদ্যালয় যাব।
ঙ. সে একটি বই কিনেছিল।
চ. ছেলেটি ঘি দিয়ে ভাত খায়।
ছ. দুঃশীলেরা নরকে যায়।
জ. উপাসক ভিক্ষুকে পিন্ড দান করছে।
ঝ. বালকেরা চাঁদ দেখে।
ঞ. সকল প্রাণী সুখী হোক।
ট. বালকটি গ্রামে যাচ্ছে।
ঠ. ভিক্ষুরা ভিক্ষার জন্য গ্রামে যাচ্ছেন।
ড. বাবা শহরে গিয়েছেন।
ঢ. বালকেরা খেলছে।
ণ. আমি হাত দিয়ে কাজ করি।
ত. বনে বাঘ আছে।

২. নিম্নের প্রত্যকটি বিভক্তি দিয়ে পালি এক একটি বাক্য রচনা কর:

তি; অন্তি; মি; ম; ইথ; ইম্হা; ইস্সত্তি; ইস্লাম; তু; অন্তু; হি; ও; অং; এন; এভি; স্মা; মহা; সু।

৩. ঠিক উত্তররে টিক (✔) চিহ্ন দাও:

ক. বর্তমানে কালের শুদ্ধ পালি অনুবাদ কোনটি?

১. দারকা চন্দং পস্সতি
২. দারকো চন্দং পস্সতি
২. দারকো চন্দং পস্সতি
৪. দারাকো চন্দং পস্সি

খ. অতীত কালের শুদ্ধ পালি অনুবাদ কোনটি?

১. মযং নগরং গচ্ছিছং
২. অহং নগরং গচ্ছিংমহা
৩. অহং নগরং গচ্ছতি
৪. মযং নগরং গচ্ছিমহা

গ. পালি অনুবাদ করার সময় ভবিষ্যৎ কালে ধাতুর উত্তর কোন ক্রিয়া বিভক্তিটি যুক্ত হয়?

১. তু
২. ইংসু
৩. ইস্সন্তি
৪. এয্যুং

ঘ. করণ কারকের পালি বাক্যের উদাহরণ কোনটি?

১. মযং হখেন কম্মং করোম
২. পুত্তো মাতাপিতরো বন্দতি
৩. উপাসকো ভিষ্ণুসঙ্গস্স দানং দেভি
৪. বুদ্ধস্মা ফলং পততি

ঙ. পাচক তরকারি পাক করবে- এ বাক্যটির পালি অনুবাদ কোনটি?

১. সূদো ব্যঞ্জনং পচতি
২. সূদো ব্যঞ্জনং পচেয্য
৩. সুদো ব্যঞ্জনং পচিস্সতি
৪. সুদো ব্যঞ্জনং পচি

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...