চরিযা পিটক (সপ্তম অধ্যায়)

পালি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

295

চরিযা পিটক
নিমিরাজ চরিযং

১. পুনাপরং যদা হোমি মিথিলাযং পুরুত্তমে নিমি নাম মহারাজা পণ্ডিতো কুসল অথিকো।
২. তদাহং মাপহিত্বান চতুসালং চতুম্মুখং, তথ দানং পবত্তেসিং মিগ-পঙ্খি নর-নারীনং।
৩. অচ্ছাদনঞ্চ সযনঞ্চ অনুপানঞ্চ ভোজনং, অব্‌ভোচ্ছিন্নং কবিত্বান মহাদানং পবত্তযিং।
8. যথাপি সেবকো সামিং ধনহেতু উপাগতো, কাযেন বাচা মনসা আরাধনিযং এসতি।
৫. তথেবাহং সব্বভবে পরিযেসিস্সামি বোধিজং, দানেন সত্তে তপেতা ইচ্ছামি বোবিং উত্তমং।

শব্দার্থ
পুনাপরং-পুনরায়; মিথিরাযং- মিথিলাতে; পুরুত্তমে- সমৃদ্ধ নগরে; কুসল অথিকো-কুশলকামী; মাপহিত্বান-তৈরি করে; চতুসালং-চারটি ঘর; চতুসুখং-চার দ্বারবিশিষ্ট; পবত্তেযিং-প্রবর্তন করেছিলেন; অচ্ছাদনং কাপচোপড়; সযনং-বিছানাপত্র; অভোচ্ছিন্নং করিত্বান-নিয়মিত ব্যবস্থা করে; সামিং-প্রভুর নিকট উপাগতো-উপস্থিত হয়; আরাধনিযং-প্রাথিত বস্তু; পরিযোসিস্সামি-অন্বেষণ করব; তস্পেত্বা-সন্তুষ্ট করে আলোকিত করে; বোধিজং বোধিজ্ঞান।

টীকা
নিমি: তিনি মিথিলার রাজা ছিলেন। একদিন দেখলেন, একটি বাজপাখি একখন্ড মাংস মুখে নিয়ে উড়ছে। কতকগুলো শুকনি বাজপাখি থেকে মাংস খন্ডটি কেড়ে নেওয়ার জন্য আক্রমণ করল। সে মাংস খন্ডটি মাটিতে ফেলে দিল। তখন একটি পাখি সেটি কুড়িয়ে নিল। তা দেখে রাজার ভাবোদয় হল। তিনি বুঝতে পাররেন-এরূপ পার্থিব সম্পদই দুঃখ আনয়ন করে। রাজা রাজ্যসম্পদ পরিত্যাগ করলেন। সংসার ত্যাগের পূর্বে তিনি যে দানকার্য সম্পাদন করেছিলেন তা নিমিরাজ চরিতে বর্ণিত হয়েছে।

মর্মার্থ
পুরাকালে বোধিসত্ত্ব সমৃদ্ধশালী মিথিলা নগরে রাজত্ব করতেন। তখন তিনি নিমিরাজ নামে পরিচিত ছিলেন সর্বত্র তাঁর পাণ্ডিত্যের খ্যাতি ছিল। সর্বদা সকল প্রাণীর হিতসাধনে রত থাকতেন।

তিনি রাজবাড়ির চারদিকে চার দ্বারবিশিষ্ট চারটি দানশালা নির্মাণ করেন। সে দানশালা থেকে পশুপাখি ও নরনারীদের মধ্যে দান দেওয়ার প্রথা প্রবর্তন করেছিলেন। কাপড়চোপড়, বিছানাপত্র, অনু, পানীয় ও বিবিধ খাদ্যদ্রব্যের নিয়মিত ব্যবস্থা করে মহাদান দিতেন।
সেবক নিজের "সন্তুষ্টি” লাভের জন্য প্রভুর নিকট যাচ্ঞা করে। তদ্রুপ নিমিরাজও মুক্তহস্তে সকল প্রাণীকে দান দিয়ে আত্মতৃপ্তি লাভ করতেন। এভাবে বোধিসত্ত্ব বোধিলাভের জন্য জন্মজন্মান্তর দান পারমী পূরণ করেছিলেন।

টীকা:
দান পারমী : পারমী শব্দের অর্থ পূর্ণতা। আমাদের গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় বিভিন্ন জন্মে দানের পূর্ণতা সাধন করেছিলেন। মহাসুদর্শন, মহাগোবিন্দ, নিমিরাজ, শিবিরাজ, চন্দ্রকুমার, বেসন্তর প্রভৃতি কাহিনীগুলোতে দান পারমী পরিপূরণের বর্ণনা রয়েছে। তিনি কোন জন্মে বস্তু, কোন জন্মে চক্ষু, কোন জন্মে স্ত্রী-পুত্র পর্যন্ত দান করে এ পারমী পূরণ করেন। পরের দুঃখ মোচনার্থে প্রথমে দান দিতে হয়। এতে উদারতা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে ধ্বংস হয়।
তোমরাও প্রত্যেকে প্রতিদিন যা পার দান করবে। ত্রিরত্নের উদ্দেশ্যে দান দিলে বেশি পুণ্য হয়। দীন, দুঃখী, অনাথ, ক্ষুধার্ত, গরিব, অন্ধকেও দান দেওয়ার চেতনা বা ইচ্ছা উৎপন্ন করে হিতকর কার্য সম্পাদন করবে। এতে দাতার অশেষ পুণ্য হয় এবং গ্রহীতারও জীবন রক্ষা পায়।

কপিরাজ চরিযং

১. যদা অহং কপি আসিং নদীকূলে দরীসযে, পীলিতো সংসুমারেন গমনং ন লভামি অহং।
২. যমূহ ওকাসে অহং ঠত্বা ওরপারং পতমি অহং, তথ অচ্ছি সন্তু-বধকো কুষ্টীলো বুদ্ধদস্সনো।
৩. সো মং অসংসি "এহী"তি; অহং "এমী"তি তং বাদিং, তস মথকং অক্কম্ম পরকূলে পতিষ্ঠহিং।
8. ন তত্স অলিকং ভণিতং যতাবাচং অকাসি'হং সচ্চেন মে সমো নথি এসা মে সচ্চপারমী।

শব্দার্থ
যদা-যখন; আসিং-জন্মগ্রহণ করেছিলাম; দরীসযে-বনভূমিতে; পীলিতো-বাধাপ্রাপ্ত; সংসুমারেন- কুমির কর্তৃক; গমনং ন লভামি অহং- আমি যেতে পারছিলাম না; সন্তু-বধকো-শত্রুকে বধ করে যে, কুম্ভীলো-কুমির; রদ্ধদস্সনো- দেখতে ভয়ংকর; অসংসি-জানাল; এহি-এস; তাং- তাকে; বদিং-বললাম; মথকং-মাথায়; পরকূলে ওপারে; পতিঠহিং- প্রত্যাগমন করেছিলেন; অলিকং- মিথ্যা; যথাবাচং-কথামত; সমো-সমান; সচ্চপারমী- সত্য পারমী।

কপিরাজ: কপিরাজ মানে বানররাজ। বোধিসত্ত্ব এক জন্মে বানবকূলে জন্মগ্রহণ করেছিলেন। বনভূমিতে বিচরণকালে বানরদের নেতৃত্ব দিতেন। সে বনের ধারে নদীরে মধ্যবর্তী স্থানে ফলমূলসম্পন্ন একটি দ্বীপ ছিল। বোধিসত্ত্ব প্রতিদিন সে দ্বীপে গিয়ে ফলমূল খেয়ে সন্ধ্যার পূর্বেই ফিরে আসতেন। একদিন যাবার পথে নদীতে শায়িত কুমির কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তিনি সত্য রক্ষা করে ও বুদ্ধিমত্তার সাথে নদী পার হয়েছিলেন। সেটাই এখানে বর্ণিত হয়েছে। কপিরাজ চরিত্রের সাথে বানরিন্দ জাতকের মিল আছে।
মর্মার্থ
বোধিসত্ত্ব এক সময কপিরাজরূপে জন্মগ্রহণ করে নদীতীরে বনভূমিতে বাস করতেন। নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত দ্বীপে সারাদিন ফলমূল খেয়ে সন্ধ্যায় বাসস্থান ফিরে যেতেন। একদিন কুমির কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন। কুমির কপিরাজকে দেখে 'এস' বলে নদী পার হয়ে যেতে বলল। বোধিসত্ত্বও 'আসছি' বলে কুমিরের মাথার উপর পা রেখে তড়িতগতিতে অপর তীরে চলে গেলেন। তিনি কুমিরের কথামত কাজ করেছিলেন। মিথ্যা বলেননি। সত্য রক্ষার ক্ষেত্রে বোধিসত্ত্বের সমকক্ষ কেউ ছিল না। এটাই তাঁর সত্যপারমী।
টীকা
সত্যপারমী : সত্যে অবিচল থাকার নাম সত্যপারমী। সত্যবচন যথার্থভাবে পূরণ করতে হলে মিথ্যাবাক্য পরিহার করতে হয়। মিথ্যা বলা পাপকর্ম। বোধিসত্ত্বের পূর্বজন্মের জীবনচর্চা সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। কপিরাজ, সত্যসর্ব পণ্ডিত, কর্তক প্রভৃতি পূর্বজন্মবৃত্তান্ত বোধিসত্ত্বের সত্যপারমীর উজ্জ্বল দৃষ্টান্ত।
চরিযা পিটক
এটি সুত্ত পিটকের অন্তর্গত খুদ্দক নিকায়ের পঞ্চদশ গ্রন্থ। এ গ্রন্থে বোধিসত্ত কিভাবে দশপারমী পূরণ করেছিলেন তা বর্ণিত হয়েছে। এতে তাঁর পূর্বজন্মের কাহিনী আছে। ইহ-জাগতিক এবং পারমার্থিক জ্ঞানবৃদ্ধির জন্য কাহিনীগুলো। পরম সহায়ক। এগুলো অনেকটা জাতকের মত তবে গাথাকারে অর্থাৎ পদ্যে রচিত।

Content added By

১. রচনামূলক প্রশ্নঃ
ক. নিমিরাজ চরিযং বাংলায় সংক্ষেপে লেখ।
খ. বোধিসত্ত্ব নিমিরাজ জন্মে কোন পারমী পূরণ করেছিলেন? তাঁর দানের পদ্ধতি সংক্ষেপে বুঝিয়ে বল।
গ. দানপরমী সম্বন্ধে দশ লাইনের একটি অনুচ্ছেদ লেখ।
ঘ. কপিরাজ চরিযং-এর বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লিপিবদ্ধ কর।
ঙ. বোধিসত্ত্ব সত্যপারমী কিভাবে পূরণ করেছিলেন? সংক্ষিপ্ত বর্ণনা দাও।

২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
ক. নিমিরাজ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাঁর সংসার ত্যাগের ঘটনাটি সংক্ষেপে লেখ।
খ. নিমিরাজ প্রতিদিন কি কি দান করতেন?
গ. কুমির কোথায় বসে থাকত? তার উদ্দেশ্য কি ছিল?
ঘ. কপিরাজের প্রকৃত পরিচয় কি? তিনি কি রক্ষা করেছিলেন?
ঙ. চরিযা পিটক কোন নিকায়ের অন্তর্গত? কোন বিষয় নিয়ে এ গ্রন্থটি সংকলিত হয়েছে?

৩. ঠিক উত্তরে টিক (✔) চিহ্ন দাও:

ক. 'পুনাপরং' শব্দের অর্থে কি?

১. পূর্বাপর
২. অপরাপর
৩. পুনরাগত
৪. পুনরায়

খ. কোন পাখি মুখে মাংসখন্ড নিয়ে উড়ছিল?

১. গরু
২. বাজ
৩. চড়ুই
৪. বাবুই

গ. কোন সম্পদ দুঃখ আনয়ন করে?

১. চৈতসিক
২. লোকাত্তর
৩. কুশল
৪. পার্থিব

ঘ. নিমিরাজ কয়টি দানশালা তৈরি করেছিলেন?

১. তিনটি
২. চারটি
৩. পাঁচটি
৪. ছয়টি

ঙ. 'পারমী' শব্দের অর্থ কি?

১. কৃষ্ণতাসাধন
২. উন্নতিসাধন
৩. পূর্ণতাসাধন
৪. মঙ্গলসাধন

চ. কপিরাজ চরিযং-এর সাথে কোন জাতকের মিল আছে?

১. বানরিন্দ
২. কচ্ছপ
৩. সুনখ
৪. ফল

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...