ধম্মপদঠ কথা
ধম্মিক উপাসক বন্ধু
সাবথিযং কির পঞ্চসতা ধম্মিক উপাসকা নাম অহেসুং। তেসু একেক পঞ পঞ উপাসক সতানি পরিবারা। যো তেসং জেঠুকো তস্স সত্ত পুত্তা সত্ত ধীতরো। তেসু একেকস একেকা সলাকযাগু সলাকভত্তং পক্সিকভকং নবচন্দভত্তং বস্ত্রাসিকং। তেপি সব্বেব অনুজাতপুত্তা নাম অহেসুং। ইতি চুদ্দসন্নং পুত্তানং ভরিযায উপাকস্সতি সোল্স সলাকযাগু আদীনি পবত্তত্তি। ইতি সো সপুত্তদারো সীলবা কল্যাণধম্মো দান সংবিভাগরতো অহোসি।
অথসূস অপরভাগে রোগে উপজ্জি; আযুসঙ্গারো পরিহাযি। সো ধম্মং সোতুকামো অটঠ বা সোলস বা ভিকন্তু পেসেথা'তি সথু সন্তিকং পহিণি। সথা পেসেসি। তো গত্ত্বা তস্স মঞ্চং পরিবারেত্বা পঞত্তেসু আসনেসু নিসিন্না।
"ভন্তে, অয্যানং মে দসনং দুলভং ভবিস্সতি,
দুব্বলোহি, একং মে সুত্তং সজ্ঝাথা'তি বুত্তে-
"সব্ববুদ্ধনং অবিজহিতং সতিপট্ঠান সুত্তংতি বুত্তে-
"একাযনো অষং ভিবে, মঙ্গো সত্তানং
বিসুন্ধ্যা'তি সুত্ততং পঠপেসুং।"
তস্মিং খণে ছহি দেবলোকেহি সব্বালঙ্কার পতিমন্ডিতা সহস্রসিদ্ধবযুত্তো দিসযোজন সতিকা ছ রথা আগমিংসু। তেসু ঠিতা দেবতা অহমাকং দেবলোকং নেস্সাম, অমহাংকং দেবলোকং নেসামী 'তি-"আস্লো, মত্তিকাভাজনং ভিন্দিত্বা সুবপ্ন ভাজনং গণহন্তো বিস অমহাকং দেবলোকে অভিরমিতুং ইধ নিব্বত্তাহী"তি বদিংসু। উপাসকো ধম্মসরণন্তরাযং অনিচ্ছন্তো- "আগমেথ, আগমেথা" তি আহ্। ভিক্ষু 'অমূহে বারেতী'তি সঙ্ঞায তুহি অহেসুং। অথস পুত্তধীতরো-"অম্মাকং পিতা ধম্মসবণেন অতিত্তো অহোসি, ইদানি পণ ভিষ্ণু পক্কোসাপেতৃ সত্কাযং কারেতা সযমেব বারেতি। মরণস্স অভায়ন্তো নাম নথী"তি বিবরিংসু। ভিক্ষু ইদানি অনোকাসোতি উঠায পক্কমিংসু।
উপাসকো থোকং বীতিনামেত্বা সতিং লভিত্বা পুত্তো পুচ্ছি-"কমা কন্দথা"তি?
"তাত, তুমহে ভিষ্ণু পক্কোসাপেত্না ধম্মং সুণন্তো সযমেব বারযিথ অথ মযং মরণস্স অভাষনকসত্তো নাম নথী"তি কন্দিম্হা'তি।
অয্যা পন কুহিং"তি।
"অনোকাসোতি উঠাযাসনা পক্কন্তা"তি।
"তাতা, নাহং অয্যোহি সন্ধিং কথেমী"তি।
"অথ কেন সন্ধিং কথেসি তাতা"তি?
ছহি দেবলোকেহি দেবতা ছ রথে অলঙ্কারিত্বা আদায আকাসে ঠত্বা "অমহাকং দেবলোকে অভিরম্, অম্হাকং দেবলোকে অভিরমা"তি সদ্দং করোন্তি, তাহি সন্ধিং কথেমী"তি।
"কুহিং তা, রথা, ন মযং পস্সামা:ভি বুত্তে
"অথি তাতা"তি।
"কতর দেবলোকে রমণীযো"তি?
"সব্বাবোধিসত্তানং বুদ্ধমতা পিতুন্নঞ্চ পিতুন্নঞ্চ বসিতষ্ঠানং তুসিতভবনং রমণীযং তাতা"তি। "তেনহি তুসিতভবনতো অগতরখে লগতূ'তি পুদামং খিপথা'তি।
তে খিপিংসু। তং রথধুরে লঙ্গিত্বা আকাসে ওলম্বি। মহাজনো তদেব পস্সতি, রথং ন পস্সতি। উপাসকো-"পস্লথ তুং পুপফাদামং"তি বত্ত্বা- "আম পস্সামা"তি বুত্তে-
"এতং তুসিতভবনতো আগরথে ওলম্বতি, অহং তুসিতভবনং গচ্ছামি, তুমহে মা চিন্তযিখ মম সন্তিকে নিবৃত্তিতকামা হুত্বা ময়া কতনিযামেনেব পুঞানি করোখা"তি বত্তা কালং কত্বা রথে পতিষ্ঠান্সি। তাবদেবস তিগাবুতস্পমাণো সঠিসকট ভারালঙ্কার পতিমন্ডিতো অত্তভাবো নিব্বত্তি। অচ্ছরা সহসং পরিবারেসি, পঞ্চ বীসতি যোজনিকং কনকবিমানং পাতুরহোসি।
শব্দার্থ
ধম্মিকো উপাসক বন্ধু-ধার্মিক উপাসকের কাহিনী; পঞ্চসতা-পাঁচশত; অহেসুং-ছিল; একেকস্স-প্রত্যেকের ; সলাক-পালানুক্রমে সপুত্তদারো-স্ত্রী-পুত্র-কন্যাসহ; দানসংবিভাগরতো-দানকার্যে রত; আযুসঙ্গারো পরিহাাযি-অযু শেষ হয়ে গেল; সোতুকামো-শুনতে ইচ্ছা করে; সুখুসন্তিকং-শাস্তার নিকট; পহিণি-পাঠালেন; পরিবারেত্বা-ঘিরে; পঞঞত্ত-প্রদত্ত; নিসিন্না-বসলেন; সত্ত্বাথ-শূনান; অবিজহিতং-অপরিত্যাজ্য; একাযনো-একটি মাত্র; সত্তানং-প্রাণিগণের; পঠপেসু-আরম্ভ কররেন; তস্মিং খণে-সে সময়ে; সব্বালঙ্কার পতিমণ্ডিতা-সর্ব অলংকারে সজ্জিত; দিসযোজন-দেড়শত যোজন; নেসাম-নেব; মত্তিকভাজনং-মাটির পাত্র; ভিন্দিত্বা-ভেঙে; গণহন্তো-গ্রহণ করে; অভিরামিতং-উপভোগ করতে; সঙ্ঞায-মনে করে; বারোতি-নিষেধ করেন; অনোকাসোতি-অসময় বলে; পঞ্চন্তি-চলে গেলেন; বসিতটঠানং-বাসস্থান।
মর্মার্থ
শ্রাবস্তীতে পাঁচশত ধার্মিক উপাসক ছিলেন। তাঁদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ধার্মিক তার চৌদ্দজন পুত্রকন্যা ছিল। তাঁরা ভিক্ষুসংঘকে প্রতিদিন পালাক্রমে যাগু-ভাত দান দিত। শীলে প্রতিষ্ঠিত থাকত। এভাবে পরিবারের সবাই কল্যাণধর্মে নিরত থাকত। অতঃপর একদিন উপাসক রোগাক্রান্ত হলেন। আয়ু শেষ হয়ে এল। মৃত্যুক্ষণে ধর্ম শুনতে চাইলেন। জেতবন থেকে একদিন উপাসক রোগাক্রান্ত হলেন। আয়ু শেষ হয়ে এল। মৃত্যুক্ষণে ধর্ম শুনতে চাইলেন। জেতবন থেকে আটজন ভিক্ষু আসলেন। তাঁরা উপাসকের শয্যার পাশে প্রদত্ত আসনে বসলেন। উপাসক বললেন-ভন্তে, আপনাদের দর্শন আমার পক্ষে দুর্লভ হবে। আমি এখন মৃত্যুর পথযাত্রী। আমাকে স্মৃতিপ্রস্থান সূত্র পাঠ করে শুনান। ভিক্ষুরা সূত্র পাঠ করতে লাগলেন।
সে সময় ছয় দেবলোক থেকে দেবতারা ছয়টি সুন্দর রথ নিয়ে উপাসকের নিকট উপস্থিত হলেন। তাঁরা নিজ নিজ দেবলোকের প্রশংসা করে রথে উঠতে বললেন। উপাসক ধর্মশ্রবণে এভাবে বাধা দেওয়া পছন্দ করলেন না! তিনি দেবতাদিগকে বললেন-আপনারা এখন অপেক্ষা করুন। ভিক্ষুরা তাঁদের সূত্র পাঠ করতে নিষেধ করলেন মনে করে নীরব হলেন। তাঁরা বিহারে চলে গেলেন। ছেলেমেয়েরা কাঁদতে লাগল। উপাসক অল্পক্ষণ পর জেগে উঠে বললেন-তোমরা কাঁদছ কেন? আর্যরা এখন কোথায়? তারা উত্তর দিল-ভিক্ষগণ চলে গেছেন। উপাসক বললেন-আমি তাঁদেরকে নিষেধ করি নি। আমাকে নিয়ে যাবার জন্য দেবতারা রথ নিয়ে এসেছিলেন। তাঁরা শব্দ করে আমার ধর্ম শ্রবণের বিঘ্ন সৃষ্টি করেছে বলে আমি তাঁদেরকে বারণ করেছি। তাঁর প্রমাণ স্বরূপ উপাসক ছেলেদেরকে আকাশের দিকে একটি ফুলের মালা ছুঁড়তে বলেন। তা শূন্যে ঝুলতে লাগল। পরমুহূর্তে উপাসকের মৃত্যু হল। তিনি তুষিত দেবলোকে উপনীত হলেন।
উপদেশ: কৃতপুণ্য ব্যক্তিরা ইহ-পর উভয় লোকে আনন্দিত হয়।
দ্বে সহায়ক ভিখুনং বন্ধু
সাবত্থিবাসিনো হি দ্বে কুলপুত্তা সহায়কা বিহারং গত্ত্বা সথুধম্মদেসনং সুত্বা কামে পহায সাসনে উরুং দত্বা পব্বাজিতা পঞ্চ বস্সানি উপজঝযনিং সন্তিকে বসিত্বা সথারং উপসংকমিত্বা সাসনে ধুরং পুচ্ছিত্বা বিস্সানাধুরঞ্চ গন্ধধুরঞ্চ বিথারতো সুত্বা একো তাব "অহস্তন্তে, মহলককালে পব্বাজিতো, ন সস্সিামি গন্থধুরং পূরেতাং, বিপস্সনাধুরং পন পূরেস্সামী"তি যাব অরহত্তা বিপসনং কথাপেত্না ঘটেন্তো বাযমন্তো সহ পটিসম্ভিদাহি অরহত্তং পাপুণি।
ইতরো পন "অহং গন্থধুরং পূরেস্সামী"তি অনুক্কমেন তেপিটকং বুদ্ধবচনং উগ্নহিতা গতগতষ্ঠানে ধম্মং দেসেতি, সরভঞং ভণতি, পঞ্চনং ভিগতারং ধম্মং বাচেন্তো বিচরতি, অষ্ঠারসন্নং মহাগণানং আচরিযো অহোসি। ভিকধূ সম্মু সান্তিকে অম্মষ্ঠানং গণেড়া ইতরস্স থেরস্স বসনঠানং গত্ত্বা তসোবাদে ঠত্বা অরহত্ত পড়া থেরং বন্দিত্বা-"সখারং দঠকামম্হা"তি বদন্তি।
থের-"গচ্ছাথাবুসো মম বচনেন সথারং বন্দিত্বা অসীতি মহাথেরে বন্দথ, সহাযকথেরম্পি মে অমহাকং আচরিযো তুম্হ বন্দতী'ত বন্দখা'তি।
তে বিহারং গত্ত্বা সথারঞ্চ থেরে চ বন্দিত্ব "ভন্তে, অমহাকং আচরিযো তুম্হ বন্দতী"তি বুত্তে ইতরেন চ "কো নাম এসো"তি বুত্তে "তুমহাকং সহাযকভিষ্ণু ভন্তে"তি বদন্তি। এবং থেরো পুনং সাসনং পহিনন্তে সো ভিক্ষু থোকং কালং সহিত্বা অপরভাগে সহিতং অসক্কোন্তো "অমহাকং আচরিযো তুমহে বন্দতী"তি বুত্তে "কো এসো”তি বত্ত্বা "তুম্হাকং সহাযকভিকখু”তি বুত্তে "কিম্পন তুমহে তত্স সন্তিকে গহিতং, কিং দীঘনিকার্যসাদিসু অঞতরো নিকাযো, তীসু পিটকেসু এবং পিটকং"তি বত্ত্বা "চতুষ্পদিকম্পি গাথং ন জানাতি, পুংসুকুলং গহেত্বা পর্বজিতকালে যেব অরঞং পবিঠো, বহু বত অন্তবাসিকে লভি, তত্স আগতকালে মযা পঞহং পুচ্ছিতং বট্টতী"তি চিন্তেসি।
অথ অপরভাবে থেরো সথারং দঠমাগতো সহায়ক থেরস্স সন্তিকে পত্তচিবরং ঠপেত্বা গত্ত্বা সথারং চেব অসীতিমহাথেরে বন্দিত্বা সহায়ক বসনট্ঠানং পচ্ছাগমি। অথস সো বত্তং কারেত্বা সমম্পমানং আসনং গহেত্বা পঞহং পুছিছসামী"তি নিসীদি। তস্মিং খনে সথা-"এস এবরূপং মম পুত্তং বিহেঠেত্বা নিরযে নিব্বত্তেয্যা"তি তস্মিং অনুকম্পায বিহারচারিকং চরন্তো বিষ তেসং নিসিন্নঠানং গন্থা পঞত্তে বুদ্ধাসনে নিসীদি।
নিসজ্জ খো পন গন্থিকভিং পঠমজঝানে পঞ্জং পুচ্ছিতা তস্মিং কথিতে দুতিযজ্ঝানং আদিং কত্বা অসুপি সমাপত্তীসু রূপারূপে চ পঞহং পুচ্ছি ইতরো সবং কথেসি।
অথ নং সোতাপত্তিমগ্ঙ্গে পঞহং পুচ্ছি। ইতরো কথেতং নাসক্সি। ততো খীণাবসথেরং পুচ্ছি। থেরো কথেসি। সথা "সাধু সাধু ভিষ্ণু তি অভিনন্দিত্বা সেসমগ্গেসুপি পটিপটিযা পঞহং পুচ্ছি। গন্থিকো একম্পি কথিতং নাসক্সি খীণাসবো পুচ্ছিতং পুচ্ছিতং কথেসি। সথা চতুসু ঠানেসু তত্স সাধুকারং অদাসি। সথা ইমং পকরণে ইমং গাথং অভাসি।
বহুস্পিচে সহিতং ভাসমানো
ন তক্করো হোতি নরো পমত্তো
গোপে'ব, গাবো গণযং পরেসং।
ন ভাগবা সাম্স হোতি।
অপম্পি চে সহিতং ভাসমানো
ধম্মসস হোতি অনুধম্মচারী,
রাগঞ্চ দোসোঞ্চ পহায মোহং
সম্মম্পজানো সুবিমুত্তাচিত্তো
অনুপাদিযানো ইধ বা হ্ররং বা
স ভাগবা সাঞস হোতী'তি।
শব্দার্থ
কুলপুত্তা-সদ্বাংশজাত; দ্বে সহাযক ভিথুনং বন্ধু-দুই বন্ধু ভিক্ষুর কাহিনী; পহায-পরিত্যাগ; উপসংকত্বিা-উপস্থিত হয়ে; আচরিযুপঝাযানং (আচারিয+উপাযানং)-আচার্য ও উপাধ্যায়ের; মহলককালে বৃদ্ধবয়সে; পূরেস্সামি-পুরণ করব; বিপস্সানধুরং-বিদর্শন ধুর (পথ); গধুরং-গ্রন্থধুর; অনুক্কমেন-ক্রমে ক্রমে; গতগতষ্ঠানে-যেখানে সেখানে যেতেন; সরভঞং-মধুরস্বরে; কষ্ঠানং-কর্মস্থান; মহাগণনাং-মহাপরিষদের; দুঠকামম্হা-আমরা দেখতে ইচ্ছা করি; গচ্চথাবুসো-(গচ্ছথ+ আবুসো) যাও, বন্ধু (ভিক্ষুদের প্রতি নম্র সম্বোধন); কো নাম এসো?-সে কে? কিম্পন (কিং+ পন)-এখন কি (প্রশ্ন অর্থে); সহিতং অসক্কোন্তো-সহ্য করতে না পেরে; পুংসুকুলং-পাংশুকুল (ধুসর বর্ণ); পঞহং প্রশ্ন; তক্করো-কর্মদক্ষ, চোর; গোপে-রাখাল; গণযং-গণনা; অস্পম্পি-অল্পও; সামঞসস্-শ্রামণ্যের ভাগবা-অংশীদার।
মর্মার্থ
শ্রাবস্তীর দুই বন্ধু বুদ্ধের উপদেশ শুনে প্রব্রজ্যা গ্রহণ করেন। তাঁদের মধ্যে একজন বয়স্ক এবং অপরজন যুবক ছিলেন। তাঁরা পাঁচ বছর গুরুর নিকট ধর্ম-বিনয় শিক্ষা করলেন। পরে বয়স্ক ভিক্ষু বিদর্শন ভাবনার মাধ্যমে অর্হত্বফল লাভ করেন।
যুবক ভিক্ষু গ্রন্থধুর অবলম্বন করে ত্রিপিটকের বুদ্ধবচনসমূহ শিক্ষা করতে লাগলেন। তিনি সেখানে যেতেন সেখানে মধুরস্বরে ধর্মদেশনা করতেন। তিনি আঠারটি পরিষদের আচার্য ছিলেন।
বিদর্শন সমাপ্তকারী ভিক্ষুরা একদিন জেতবনে বুদ্ধ-দর্শনে যাচ্ছিলেন। অর্হৎ স্থবির তাঁদেরকে বললেন-তোমার ভগবানকে বন্দনা শেষে বন্ধু ভিক্ষুর কুশল জিজ্ঞেস করবে। তাঁকে আমার বন্দনা জানাবে। ভিক্ষুরা জেতবনে উপস্থিত হয়ে বন্ধু ভিক্ষুর সাথে দেখা করে এরুপ বলবেন- আচার্য আপনাকে বন্দনা করেছেন। বন্ধু ভিক্ষু পান্ডিত্যের অহংকারে না চেনার ভান করে বললেন-সে কে? সে ত্রিপিটকের কি জানে? সে এলে আমি তাকে ত্রিপিটক থেকে প্রশ্ন করব।
অতঃপর একদিন অর্হৎ স্থবির ভগবানকে দেখতে এলেন। গ্রন্থধুর ভিক্ষু তাঁকে প্রশ্ন জিজ্ঞেস করার উদ্দেশ্যে পাশে বসলেন। বুদ্ধ তা অবগত হয়ে চিন্তা করলেন-এ ভিক্ষু বিমুক্ত ভিক্ষুকে তচ্ছ-তাচ্ছিল্য করে নরকে উৎপন্ন হবে। তাই তিনি উভয়কে ধ্যানের বিবিধ স্তর সম্পর্কে প্রশ্ন করলেন। অর্হৎ ভিক্ষু চারটি ধ্যানের অন্তর্গত সব প্রশ্নের উত্তর দিলেন। গ্রন্থধুর ভিক্ষু তৃতীয় ও চতুর্থ ধ্যান সম্পর্কে নীরব রইলেন। যাঁরা মার্গ-ফললাভী নন তাঁদের এ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান থাকে না। ভগবান মার্গ-ফললাভী ভিক্ষুকে সাধুবাদ দিয়ে অভিনন্দিত করলেন।
উপদেশ:
রাখাল পরের গাভী গণনা করে কিন্তু গো-রসের অধিকারী হয় না। সেরূপ যে ব্যক্তি ত্রিপিটকের বহুগ্রন্থ আবৃত্তি করেও নিজে আচরণ করে না সে শ্রামণ্যের অধিকারী হয় না।
যিনি অল্পমাত্র ধর্মগ্রন্থ আবৃত্তি করেও ধর্মানুকূল জীবন গঠনের মাধ্যমে প্রজ্ঞাবান ও বিমুক্ত হন, তিনি প্রকৃত শ্রামণ্যের অধিকারী।
তোমরা ধার্মিক উপাসক ও দুই বন্ধু ভিক্ষুর কাহিনীর উপদেশগুলো মনে রাখবে। ধার্মিক উপাসক ও তাঁর পরিবারের সবাই প্রতিদিন ভিক্ষুসংঘকে পিন্ডদান করতেন। উপাসক নিখুঁতভাবে শীল রক্ষা করতেন। ত্রিরত্নের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ছিল বলেই মৃত্যুর পূর্ব মুহূর্তে দেবলোকের দেবতারা তাঁকে নিয়ে যাবার জন্য রথ নিয়ে এসেছিল। তোমাদের সকলের দান, শীল, ভাবনা অনুশীলন করা একান্ত দরকার। তা হলে তোমরাও দেবগণ কর্তৃক অভিনন্দিত হবে। শুধু বহু বিষয়ে জ্ঞান অর্জন করলে হয় না। উপদেশপূর্ণ অল্প বিষয় শিক্ষা করে তা নিজের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারলেই সার্থক হয়। বয়স্ক ভিক্ষুর জীবন তার উজ্জ্বল দৃষ্টান্ত ।
১. রচনামূলক প্রশ্ন:
ক. ধার্মিক উপাসকের কাহিনী সংক্ষেপে বর্ণনা কর।
খ. 'কৃতপুণ্য ব্যক্তি ইহ-পরকালে আনন্দিত হয়'-ধার্মিক উপাসকের কাহিনীর আলোকে এ উক্তির ব্যাখ্যা প্রদান কর।
গ. দুই বন্ধু ভিক্ষুর কাহিনী সংক্ষেপে বিবৃত কর।
ঘ. 'প্রজ্ঞাবান ও বিমুক্ত ব্যক্তিই প্রকৃত শ্রামণ্যের অধিকারী'-দ্বে সহায়ক ভিকশূনং বন্ধু সংক্ষেপে আলোচনা করে উক্তিটির তাৎপর্য তুলে ধর।
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
ক. ধার্মিক উপাসকের পুত্রকন্যা কয়জন? তাঁরা সর্বদা কিসে নিরত থাকত?
খ. ভিক্ষুরা কোন সূত্র পাঠ করেছিলেন? তাঁরা চলে গেলেন কেন?
গ. 'আপনারা এখন অপেক্ষা করুন'-উপাসক এ কথাটি কাঁদের উদ্দেশ্যে বলেছিলেন?
ঘ. দুই বন্ধু ভিক্ষু কে কোন পথ অবলম্বন করেছিলেন? কে অর্হত্বফল লাভ করেছিলেন?
৬. গ্রন্থধুর ভিক্ষুর অহংকারের কারণ কি?
৩. ঠিক উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:
ক. দেবলোক থেকে দেবতারা কয়টি রথ নিয়ে এসেছিলেন?
১. চারটি
২. পাঁচটি
৩. ছয়টি
৪. সাতটি
খ. তোমরা কাঁদছ কেন?-এটা কার উক্তি?
১. পুত্রকন্যার
২. উপাসকের
৩. ভিক্ষুদের
৪. দেবতাগণের
গ. 'অয্যা পন কোহিং'তি? কথাটি বাংলা অর্থ কি?
১. আর্যরা এখন কোথায়?
২. অন্যেরা এখন কোথায়?
৩. আর্য এখন কোথায়?
৪. অপর ব্যক্তিটি কোথায়?
ঘ. কো এসো? এর বাংলা অর্থ কি?
১. এরা কে?
২. সে কে?
৩. কে এসেছিল?
৪. কে আসছে?
Read more