জাতকমালা (তৃতীয় অধ্যায়)

পালি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

281

রোহিণী জাতক
অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তা সেটীকূলে নিবৃত্তিত্বা পিতু অচ্চসেন সেটিঠ ঠানং পাপুণি। তাপি রোহিণী নাম দাসী অহোসি। সাপি অত্তনো বিহিপহরণঠানং আগত্ত্বা নিপন্নং মাতরং "মক্সিকা মে অম্ম বারেহী" তি বুত্তা এবং মুসলেন পহরিত্বা মাতরং জীবিতক্‌যং পাপেড়া রোদিতং আরভি। বোধিসত্তো তং পবত্তিং সুত্বা "অমিত্তো পি ইমস্মিং লোকে পণ্ডিতো'ব সেয্যা" তি চিন্তেত্বা ইমং গাথং আহ-
সেয্যো অমিত্তো মেধাবী, যঞ্চে বালুনুকম্পকো, পস্স রোহিণিকং জম্মিং মাতরং হস্তা সোচতী'তি; বোধিসত্তো পন্ডিতং পসংসন্তো ইমায গাথায ধম্মং দেসেসি।
শব্দার্থ
বারাণসিযং-বারাণসীতে; রজ্জং কারেন্তে-রাজত্বকালে; নিব্বত্তিত্বা-জন্মগ্রহণ করে; পিতু অজ্যেন-পিতার মৃত্যুর পর; পাপুণি-প্রাপ্ত হলেন; তস্রাপি-তাঁরও; অত্তনো-নিজের; বীহি-ধান; পহরণঠাং-মাড়াবার স্থান; আগত্ত্বা-এসে; নিপন্নং-শায়িত; মক্সিকা-মাছি; বারেহি-তাড়িয়ে দাও; মুসলেন-মুদ্গর (গদা) দ্বারা; জীবিতযং-জীবন নাশ; পবত্তিং-ঘটনা; সেয্যো-শ্রেষ্ঠ; বাল-মূর্খ; অনুকম্পকো-দয়ার পাত্র; জন্মিং-বোকা, ইতর; হন্তা-হত্যা করে; সোচিত-শোক করছে; পসংসন্তো-প্রশংসা করে।
মমার্থ
প্রাচীনকালে বারাণসীতে ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার মৃত্যুর পর তিনি শ্রেষ্ঠীর পদ লাভ করেছিলেন। তাঁর রোহিণী নামে এক দাসী ছিল। রোহিণীর মা ধান মাড়াবার স্থানে শুয়েছিল। তাঁর গায়ে মাছি বসেছিল। মা মেয়েকে মাছি তাড়াতে বলল। রোহিণি মাছি তাড়াতে গিয়ে মুষলের আঘাতে মাকে মেরে ফেলল। মায়ের মৃত্যুতে সে কাঁদতে লাগল। বোধিসত্ত্ব তা শুনে অজ্ঞানীর নিন্দা ও পণ্ডিতের প্রশংসা করলেন।
পণ্ডিত শত্রু হলেও ভাল, দয়ার পাত্র মূর্খ হলে হিতে বিপরীত করে। নির্বোধ রোহিণীকে দেখ। সে মাতার প্রাণ সংহার করে অনুশোচনা করছে।

উপদেশ: মুর্খ বন্ধুর চেয়ে পণ্ডিত শত্রুও ভাল।
মালুত জাতক
অতীতে একস্মিং পক্তপাদে সীহো চ ব্যগ্‌্যো চ দ্বে সহায়কা একিস্সা যেব গুহাযং বসন্তি। তদা বোধিসত্তোপি ইসিপব্বজং পব্বজিতা তস্মিং যেব পৰূপাদে বসতি। অথেক দিবসং তেসং সহায়কানং সীতং নিস্সায বিবাদো উদপাদি। ব্যগন্ধো "কালে যেব সীতং হোতী" তি আহ। সীহো 'জুগৃহে যেবা"তি। তে উভোপি অত্তনো কঙ্খং ছিন্দতুং অসক্কোত্ত্বা বোধিসত্তং পুচ্ছিংসু। বোধিসত্তো ইমং গাথং আহ-
কালে বা যদি জুহে যদা বাযতি মালুতো, বাতজানি হি সীতাপি, উভোপি অপরাজিতা'তি। এবং বোধিসত্তো তে সহাযকে সঞাপেসি।

শব্দার্থ
একসিং-কোন এক; পব্বতপাদে-পাহাড়ের নিচে; চ-এবং; একিসাযেব-একই; বসন্তি-বাস করত; তদা-সে সময়; ইসিপবজ্জং- ঋষি প্রব্রজ্যা; পব্বজিত্বা-প্রব্রজ্যা গ্রহণ করে; অথেক দিবসং-অতঃপর একদিন; তেসং-সেই; সহাযকবানং বুদ্ধদের মধ্যে; নিস্সায-উপলক্ষ করে; কালে-কৃষ্ণপক্ষে; জুহে-শুক্লপক্ষে; উভোপি-দুজনেই; অত্তনো-নিজের; কঙ্খং-সন্দেহ; ছিন্দিতুং-দূর করতে; পুচ্ছিংসু-জিজ্ঞেস করল; গাথং আহ-গাথা বললেন।
মর্মার্থ
সুদূর অতীতে কোন পাহাড়ের পাদদেশে একটি বাঘ ও একটি সিংহ একত্রে গুহায় বাস করত। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। তখন বোধিসত্ত্ব ঋষি প্রব্রজ্যা গ্রহণ করে সে পর্বতের পাদদেশ থাকতেন। একদিন সেই বন্ধুদ্বয়ের মধ্যে শীত নিয়ে তর্ক-বিতর্ক হল।
বাঘ বলল- কৃষ্ণপক্ষে শীত হয়। সিংহ বলল-না, শুক্লপক্ষে। দুজনে সন্দেহ দূর করতে পারল না। অবশেষে তারা এক সম্পর্কে বোধিসত্ত্বকে জিজ্ঞাস করল। তদুত্তরে তিনি বললেন-
কৃষ্ণপক্ষ অথবা শুক্লপক্ষে যখন বায়ু প্রবাহিত হয় তখন শীত হয়। তোমরা দুজনেই অপরাজিত। এরূপে বোধিসত্ত্ব দুই বন্ধুর বিবাদ মীমাংসা করলেন।

উপদেশ: জ্ঞানীলোক মিথ্যা ধারণায় পর্যবসিত হয় না।
জম্মুখাদক জাতক
অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তা অঞতরস্মিং জম্বুসণ্ডে বুদ্ধদেবতা হ্ৰত্বা নিব্বত্তি। তত্রেকো কাকো জম্বুসাখাযং নিসিন্নো জম্বুপক্কানি খাদতি। অথেকো সিগালো আগত্ত্বা উদ্ধং ওলোকেন্তো কাকং দিস্তা "যং নুনাহং ইমস অভূতগুণং কথেত্বা জম্বুনি খাদ্যেয্য"ন্তি তত্স বপ্নং কথেস্তো ইমং গাথং আহ্
কো'যং বিন্দুস্সরোগ্‌গু পবদন্তানং উত্তমো অচ্চতো জম্বুসাখায় মোরচ্ছাপো বা কুজতী'তি কুলপুত্তো'ব জানাতি কুলপুত্তে পসিংসুিতং ব্যাগ্যোচ্ছাপো সুরিখবপ্ন ভুঞ্জ সম্ম দদামী'তি।
এবঞ্চে পন বড়া জন্মসাকং চালেত্বা ফলানি পাতেসি। অথসিং জম্মুরুদ্ধে নিবৃত্তা দেবতা তে উভো'পি অভূতগুণকথং কথোত্বা জয়ুনি খাদন্তে দিস্বা ততিযং গাথং আহন্ত চিরস্মং বত পস্সামি মুসাবাদী সমাগতে, বস্তাদং কুনপাদঞ্জ অঞঞমঞঞং পসংসকে'তি। ইমঞ্চ পন গাথং বড়া সো দেবতা ভেরব রূপারস্মনং দসত্বা ততো পলাপেসী'তি।
শব্দার্থ
অঞতরস্মিং-কোন এক; জম্বুসন্ডে-জাম গাছের বনে; রুখদেবতা-বৃক্ষদেবতা; হ্রত্বা-হয়ে; জম্বুসাখাযং-জাম গাছের ডালে; নিসিন্নো-বসে; জন্মপক্কানি-পাকা পাকা জাম; ওলোকেন্তো-দৃষ্টিপাত করে; ইমস-এর; অভগুণং-মিথ্যাগুণ; কথেত্বা-বলে; খাদেয্য'ন্তি-খাব' বপ্নং-প্রশংসা; কো'যং-কে এই; বিন্দুস্সরো-মধুর স্বরযুক্ত; বগু-মিষ্টভাষী; পবদন্তানং-কথকদের মধ্যে; অচুতো-চ্যুত না হয়ে ; মোরচ্ছাপো-ময়ুরশাবক; নং-তাকে; পটিসংসন্তো-প্রত্যুত্তরে প্রশংসা করতে; সম্ম-বন্ধু; চালেত্বা-নেড়ে; পাতেসি-ফেলল; চিরসং-অবশেষে; বস্তাদং-ময়লা ভক্ষণকারী, কাক; কুনপাদঞ্চ-মৃতদেহ ভক্ষণকারী শৃগাল।

মর্মার্থ
বোধিসত্ত্ব এক জাম বনে বৃক্ষদেবতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে এক কাক জাম গাছের উপরি শাখায় বসে থাকা ফল খাচ্ছিল। তথায় একটি শৃগাল উপস্থিত হয়ে পাকা জাম খেতে চাইল। সে কাকের মিথ্যা প্রশংসা করে বলল-
শাখায় বসে ময়ূর শাবকের মত কে এত সুন্দর গান করছে?
কাক উত্তরে বলল-
কুলপুত্রই কুলপুত্রের প্রশংসা করে। তোমাকে বাঘের বাচ্চার মত দেখাচ্ছে। বন্ধু, তোমাকে খেতে দিচ্ছি। একে বলে কাক জাম গাছের শাখা নেড়ে জাম ফেলল। অতঃপর বৃক্ষদেবতা তাদের দুজনকে মিথ্যাগুণের প্রশংসা করতে দেখে বললেন-
অবশেষে মিথ্যাবাদীর দেখা পেলাম। ময়লা ভক্ষণকারী কাক এবং মৃতদেহ ভক্ষণকারী শৃগাল একে অপরের মিথ্যা প্রশংসা করছে।
এ গাথা বলে দেবতা ভীষণ আকৃতি প্রদর্শন করে সে স্থান থেকে তাদের দুজনকে তাড়িয়ে দিল।
উপদেশঃ মিথ্যা দিয়ে কখনো সত্যকে আবৃত করা যায় না।
বহুভানি জাতক
অতীতে হিমবন্ত পদেসে একস্মিং সরে কচ্ছপো বসতি। দ্বে হংস-পোতকা গোচরায় চরন্তা তেন সদ্ধিং বিস্সাসং কত্বা দলহবিস্সাসিকা হুত্বা এক দিবসং কচ্ছপং পুঞ্চিংসু-"সম্ম, অম্হাকং হিমবস্তে চিত্তকূট-পব্বত-থলে কাঞ্চন গুহাযং বসনটঠানং রমণীযো পদেসো, গচ্ছিস্সি অহেহি সদ্ধিং "তি?-"অহং কথং গমিস্সামী"তি? মযং তুং নেস্সাম সচে মুখং রদ্ধিতং সক্কিস্সন্সি" তি। "সক্সিস্সামি সম্মা, গহেত্বা মং গচ্ছথা"তি। তে সাধু”সি বত্ত্বা একং দণ্ডকং কচ্ছপং ডসাপেত্বা তত্স উভো কোটিযো ডসিত্বা আকাসং পদ্ধন্ধিংসু।

তং তথা হংসেহি নীযমানানং গাম দারকা দিস্বা "দ্বে হংসা কচ্ছপং দণ্ডেন বহস্তী"তি আহংসু। কচ্ছপো "যদি মং সহাযকা নেস্তি, তুম্হাকং এথ কিং দুট্‌ঠচেটকা”তি বহুকামো হংসানং সিঘবেগতায বারাণসী-নগরে রাজনিবেসন উপরিভাগং সম্পত্তকালে দঠটানতো দণ্ডকং বিস্সজ্জিত্বা রাজাঙ্গণে পতিত্বা দ্বেধা ভিজ্জি। তথা ইমং অতীতং আহরিত্বা গাথং আহ-

অবধি বত অত্তানং কচ্ছপো ব্যাহং গিরং
সুগতিতস্মিং কট্টস্মিং বাচায সক্যিবাধি;
এবম্পি দিস্বা নরবিরিযসেট বাচং পমুঞ্চে
কুসলং নতিবেলং পস্সসি বহুভানেন কচ্ছপংঃ
ব্যাসনং গতন্তি বহুভানি জাতকং বিখারেসি।

শব্দার্থ
বহুভানি-যে বেশি কথা বলে; সরে-সরোবরে; হংসপোতকা-হাঁসেরবাচ্চা; গোচরায়-আহারের জন্য; চরত্ত্বা-বিচরণ করতে করতে; সদ্ধিং-সাথে; বিস্সাসং-বিশ্বাস; দল-দৃঢ়; অমহাকং-আমাদের; চিত্তকূট পব্বতথলে-চিত্রকূট পর্বতের পাদদেশে; কাঞ্চনগুহাযং-স্বর্ণময় গুহায়; বসনঠানং-বাসস্থান; নেসাম-নিয়ে যাব; রক্সিতুং-রক্ষা করতে; সন্ধিস্সসি-সমর্থ হও; দণ্ডকং-লাঠি; ডসাপেত্বা- কামড়ায়ে ধরে; কোটিযো-প্রান্তদেশে; পদ্ধন্ধিংসু-উড়ে চলল; নযিমাং-নেওয়ার সময়; দুটঠচেটকা-ঈর্ষা; সীঘবেগতায়-দ্রুতিগতির জন্য; রাজনিবেসনস্স-রাজপ্রাসাদের; বিস্সজ্জিত্বা-চ্যুত হয়ে; গিরং-বাক্য; সকিযাবধি-নিজেকে নিহত করল; পমুঞ্চে-ব্যবহার করবে; ব্যসনং-বিপদ; বিথারেসী-বর্ণনা করলেন ।

মর্মার্থ
এক সরোবরে এক কচ্ছপ বাস করত। দুটি হংসশাবক আহারের অন্বেষণে বিচরণ করতে করতে তার সাথে প্রীতির বন্ধনে, আবদ্ধ হয়ে অত্যন্ত বিশ্বাসপরায়ণ হয়েছিল। হংসশাবকদ্বয় পাদদেশে চিত্রকূট পর্বতের কাঞ্চন গুহায় নিচে অবস্থিত জলপূর্ণ সরোবরে কচ্ছপকে নিতে চাইল। কারণ গ্রীষ্মের তাপদন্ধে এ সরোবরে জল শুকিয়ে গিয়েছিল। কচ্ছপ সানন্দে সম্মত হয়। সে একটি লাঠি কামড়িয়ে ধরল। হংসশাবকেররা তাকে বারণ করে দিল, সে যেন কথা না বলে। হংসশাবকের তাকে নিয়ে আকাশ পথে উড়ে যাবার সময় গ্রাম্য বালকেরা তা দেখে বরাবলি করতে লাগল-দেখ, দুটি হাঁস একটি কচ্ছপকে লাঠিতে করে নিয়ে যাচ্ছে। কচ্ছপ একথা শুনে, যদি আমার বন্ধুরা আমাকে নিয়ে যায় তাতে কেন এত ঈর্ষা-এ কথা বলতে গিয়ে হাঁসগুলোর দ্রুতিগতির জন্য বারাণসী নগরের রাজপ্রাসাদের ছাদের উপরে পতিত হয়ে কচ্ছপ মৃত্যুমুখে পতিত হল।
বন্ধু তখন অতীত প্রসঙ্গে উত্থাপন করে বললেন- কচ্ছপ কথা বলে নিজেকে মৃত্যুমুখে নিক্ষেপ করল। কাষ্ঠকে দৃঢ়ভাবে ধরলেও বাক্যদ্বারা নিজেকে নিহত করেছিল। বীর্যশীল ব্যক্তিরা সাবধানে মঙ্গলজনকবাক্য প্রয়োগ করেন যাতে অতিরিক্ত কথা বলার জন্য বিপদগ্রস্ত হতে না হয়।

উপদেশ: অতিভাষণ কারো জন্য মঙ্গল নয় বরং চ মূর্খের নামান্তর।
গঙ্গেয্য জাতক
অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্ত বোধিসত্তো গঙ্গাতীরে বুখদেবতা অহোসি। তদা গঙ্গাযমুনানং সঙ্গমঠানে গঙ্গগেয্যো চা যমুনেয্যো চ দ্বে মচ্ছা "অহং সোভমি, ত্বং সোভসী"তি রূপং নিস্সায বিবাদমানা অবিদূরে গঙ্গায তটে নিপন্নং দিস্তা "এস অম্হাকং সোভনভাবং বা অসোভনভাবং বা জানিসতী" তি তং উপসংকমিত্বা "কিনু খো সম্ম কচ্ছপ, গঙগেয্যো সোভতি উদাহ্র যামুনেয্যো"তি পুঞ্চিংসু।
কচ্ছপো গ্যেয্যাতি যামুনেয্যোপি তুমহেহি পন দ্বীহি অহং এব অতিরেকতরং সোভামী"তি ইমং অত্থং পকাসেন্তো পঠমং গাথং আহ সোভন্তি মচ্ছা গঙ্গেয্যা অথ সোভিত যমুনা, চতুপ, যং পুরিসো নিগ্রোধপরিমন্ডলো। ইসকাযতগীব চ সব্বে বা অতিরোচতী"তি।
মচ্ছা তত্স কথং সুত্বা "অম্লো পাক কচ্ছপো, অহেহি পুচ্ছিতং অকথেতা অঞমেব কথেসী"তি বত্বা দুতিযং গাথং আহংসু-

যংপুচ্ছিতং ন তং অস্থা
অঞং অস্থানে পুচ্ছিতো।
অত্তপসংসকো পোসো নাযং অক্সাকং বুচ্‌চতী"তি।

শব্দার্থ
গঙ্গাযযমুনানং-গঙ্গা ও যমুনা-নদীর; সঙ্গমঠানে-সঙ্গামস্থানে, মিলনস্থানে; গযেয্য-গঙ্গা নদীর অধিবাসী; সোভামি-সুন্দর হই; বিবদমানা-ঝগড়া করতে করতে; অবিদূরে-নিকটে; নিপন্নং-শায়িত; সোভনভাবং-সুশ্রীভাব; অসোভনবাবং-কুশ্রীভাব; জানিস্সতি-জীবনে; কিং-কি; অতিরেকক্তরং-আরও বেশি; পকাসেন্তো-প্রকাশ করতে; চতুষ্পদাযং-এ চতুষ্পদ, নিগ্রোধ পরিমন্ডল-সম্পূর্ণ গোলাকার; ইসকাযতগীব-একটু গ্রীবাযুক্ত; অতিরোচতি-আরও; অম্পো-ওহে; পুচ্ছিতং-জিজ্ঞাসিত; অকথেত্বা-না বলে; অঞমেব-অন্য বিষয়; অস্থা-বলেছ; অত্তপ সংসকো-আত্মপ্রশংসাকরী; বুচ্চতি-পছন্দ হচ্ছে।

মর্মার্থ
এক সময় বোধিসত্ত্ব গঙ্গাতীরে সৌভাগ্যশালী বৃক্ষদেবতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন গঙ্গা যমুনার মিলনস্থানে দুটি মাছ বাস করত। তাদের নামও ছিল গাঙ্গেয় ও যমুনেয়। তাদের মধ্যে 'কে সুন্দর'-এ নিয়ে ঝগড়া হল। তার পাশে গঙ্গার তীরে শায়িত এক কচ্ছপকে দেখতে পেল। তাকে তাদের দুজনের মধ্যে 'কে সুন্দর' তা মীমাংসা করে দিতে বলল। কচ্ছপ উত্তর দিল-
তোমরা দুজনেই সুন্দর; তার চেয়ে আমি আরও সুন্দর। মৎস্য দুটি তার কথা শুনে বলল-ওহে মন্দমতি কচ্ছপ, আমাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর না দিয়ে অন্য কথা বলছ কেন? তোমার আত্ম-প্রশংসার কথা ত আমরা জিজ্ঞেস করিনি।
উপদেশ: আত্ম-প্রশংসাকারীকে কেউ পছন্দ করে না।
টীকা
বারাণসী: প্রাচীন কাশী রাজ্যের রাজধানী ছিল। বরুণা ও অসি-এ দু নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত বলে এ স্থানে নাম হয় বারাণসী। এর নিকট ইসিপতন বা মৃগদাব নামক স্থানে বুদ্ধ সর্বপ্রথম ধর্ম প্রচার করেন।
ব্রহ্মদত্ত: বারাণসীর রাজা ছিলেন। অধিকাংশ জাতকেই এ নামের উলেখ পাওয়া যায়। সুতরাং এটি কোন ব্যক্তি বিশেষের নাম নয়। বংশগত উপাধিমাত্র।
বোধিসত্ত্ব : সুমেধ তাপস দীপংকর বুদ্ধের নিকট বুদ্ধত্ব লাভের জন্য প্রণিধান করেছিলেন। সে সময় থেকে তুষিত স্বর্গে জন্মগ্রহণ পর্যন্ত পারমীসমূহ পূর্ণ করেন। ফলে বন্ধুত্ব লাভের যোগ্য হন। তাঁর এ জীবন পর্যায়কে বোধিসত্ত্ব বলা হয়। 'বোধি' মানে জ্ঞান এবং সত্ত্ব' অর্থ জীব। সুতরাং বোধিসত্ত্ব বলতে যার ভিতর জ্ঞানের বীজ অঙ্কুরিত হয়েছে তাকে বোঝায়।
জাতক: ভগবান বুদ্ধের অতীত জন্মসমূহের কাহিনীগুলোকে জাতক বলা হয়। তিনি বোধিসত্ত্ব হিসেবে ৫৫০ বার জন্মগ্রহণ করেন। প্রত্যেক জন্মের এক একটি ঘটনা নিয়ে প্রত্যেকটি জাতক রচিত হয়েছে। কিন্তু ফৌজবল কর্তৃক রচিত জাতের সংখ্যা ৫৪৭টি।
তোমরা জাতকগুলোর উপদেশ মেনে চলবে। জাতক পাঠে জ্ঞান ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। মানুষ সুচতুর হয়। ধর্মীয় জীবন গড়ে তোলা যায়। ধর্মীয় উপদেশ নিয়ে তোমরা গল্প লিখতে উদ্যোগী হবে। তাতে তোমাদের জ্ঞান আরও বিকশিত হবে।

Content added By

১. রচনামূলক প্রশ্ন:
ক.রোহিণী জাতকটি তোমার নিজের ভাষায় লেখ।
ক. মালুত জাতক সংক্ষেপে বর্ণনা কর।
গ. জম্মুখাদক জাতকে শাখায় বসে কি ফল খাচ্ছিল? কে তার প্রসংসা করেছিল? তাদের উভয় স্বভাব কিরূপ ছিল?
ঘ.বহুভানি জাতকের মূলভাব লিপিবদ্ধ কর।
ঙ. 'আত্ম-প্রশংসাকারীকে কেউ পছন্দ করে না'-এটি কোন জাতকের উপদেশ? কাহিনীটি সংক্ষেপে বর্ণনা কর।
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
ক. রোহণী কে? সে তার মাকে মেরে ফেলে কাঁদতে লাগল কেন?
খ. বাঘ ও সিংহের মধ্যে কি নিয়ে তর্ক বিতর্ক হয়? বোধিসত্ত্ব তাদেরকে কি উপদেশ দিয়েছিলেন?
গ. 'কুলপুত্রই কুলপুত্রের প্রশংসা করে"-উক্তিটি কোন জাতকের? উক্তিটির পালি অনুবাদ কর।
ঘ. মযং ত্বং নেস্সাম, সচে মুখং রস্থিতং সক্কিস্সলি-পালি উদ্ধৃতিটির বাংলা অনুবাদ কর।
ঙ. দুজনের মধ্যে কে সুন্দর? কথাটি কোন জাতকের? উক্ত জাতকে উলিখিত মৎস্য দুটির নাম বল।

৩. শূন্যস্থান পূরণ কর:

ক. চিরসং বত ____ মুসাবাদী, বস্তাদং কুণপাদঞ্চ ___ __ পসংসকে'তি।

খ. অবধি বত ____ কচ্ছপো ____ গিরং সুগৃহিতামিং কট্টস্মিং সকিযাবধি।

৪. উভয় পাশের বাক্যাংশের মিল কর:

ক. তা'পি রোহিণী নাম ক. একস্মিং সরে কচ্ছপো বসতি।
খ. বোধিসত্তো ইমং খ. ত্বং সোভসি
গ. অতীতে হিমবন্ত পদেশে গ. দাসী অহোসি।
ঘ. অহং সোভামি ঘ. গাথং আহ।

৫. ঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও:

ক. বারাণসীতে কে রাজত্ব করতেন?

১. সোমদত্ত
২. ব্রহ্মদত্ত
৩. জয়দত্ত
৪. ভুরিদত্ত

খ. রোহিণী তার মাকে কিসের দ্বারা আঘাত করেছিল?

১. অস্ত্রের
২. তীরের
৩. বুটের
৪. মুষলের

গ. 'পুচ্ছিংসু' শব্দের বাংলা অর্থ কোনটি?

১. জিজ্ঞেস করি
২. জিজ্ঞেস করছি
৩. জিজ্ঞেস করবে
৪. জিজ্ঞেস করল

ঘ. গঙ্গাতীরে বৃক্ষদেবতারূপে কে জন্মগ্রহণ করেছিলেন?
১. হরিদত্ত
২. বুদ্ধদত্ত
৩. বোধিসত্ত্ব
৪. ঋষিদত্ত

ঙ. চিত্তকূট পর্বতের নিচে অবস্থিত গুহার নাম কি?

১. অঞ্জন
২. ভঞ্জন
৩. কাঞ্চন
৪. ব্যঞ্জন

চ. 'বিন্দুস্সরো' বলতে কি বোঝ?

১. মধুর স্বরযুক্ত
২. কর্কশ স্বরযুক্ত
৩. হীন স্বরযুক্ত
৪. প্রিয় স্বরযুক্ত

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...