অনুশীলনী

জাতকমালা - পালি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

195

১. রচনামূলক প্রশ্ন:
ক.রোহিণী জাতকটি তোমার নিজের ভাষায় লেখ।
ক. মালুত জাতক সংক্ষেপে বর্ণনা কর।
গ. জম্মুখাদক জাতকে শাখায় বসে কি ফল খাচ্ছিল? কে তার প্রসংসা করেছিল? তাদের উভয় স্বভাব কিরূপ ছিল?
ঘ.বহুভানি জাতকের মূলভাব লিপিবদ্ধ কর।
ঙ. 'আত্ম-প্রশংসাকারীকে কেউ পছন্দ করে না'-এটি কোন জাতকের উপদেশ? কাহিনীটি সংক্ষেপে বর্ণনা কর।
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
ক. রোহণী কে? সে তার মাকে মেরে ফেলে কাঁদতে লাগল কেন?
খ. বাঘ ও সিংহের মধ্যে কি নিয়ে তর্ক বিতর্ক হয়? বোধিসত্ত্ব তাদেরকে কি উপদেশ দিয়েছিলেন?
গ. 'কুলপুত্রই কুলপুত্রের প্রশংসা করে"-উক্তিটি কোন জাতকের? উক্তিটির পালি অনুবাদ কর।
ঘ. মযং ত্বং নেস্সাম, সচে মুখং রস্থিতং সক্কিস্সলি-পালি উদ্ধৃতিটির বাংলা অনুবাদ কর।
ঙ. দুজনের মধ্যে কে সুন্দর? কথাটি কোন জাতকের? উক্ত জাতকে উলিখিত মৎস্য দুটির নাম বল।

৩. শূন্যস্থান পূরণ কর:

ক. চিরসং বত ____ মুসাবাদী, বস্তাদং কুণপাদঞ্চ ___ __ পসংসকে'তি।

খ. অবধি বত ____ কচ্ছপো ____ গিরং সুগৃহিতামিং কট্টস্মিং সকিযাবধি।

৪. উভয় পাশের বাক্যাংশের মিল কর:

ক. তা'পি রোহিণী নাম ক. একস্মিং সরে কচ্ছপো বসতি।
খ. বোধিসত্তো ইমং খ. ত্বং সোভসি
গ. অতীতে হিমবন্ত পদেশে গ. দাসী অহোসি।
ঘ. অহং সোভামি ঘ. গাথং আহ।

৫. ঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও:

ক. বারাণসীতে কে রাজত্ব করতেন?

১. সোমদত্ত
২. ব্রহ্মদত্ত
৩. জয়দত্ত
৪. ভুরিদত্ত

খ. রোহিণী তার মাকে কিসের দ্বারা আঘাত করেছিল?

১. অস্ত্রের
২. তীরের
৩. বুটের
৪. মুষলের

গ. 'পুচ্ছিংসু' শব্দের বাংলা অর্থ কোনটি?

১. জিজ্ঞেস করি
২. জিজ্ঞেস করছি
৩. জিজ্ঞেস করবে
৪. জিজ্ঞেস করল

ঘ. গঙ্গাতীরে বৃক্ষদেবতারূপে কে জন্মগ্রহণ করেছিলেন?
১. হরিদত্ত
২. বুদ্ধদত্ত
৩. বোধিসত্ত্ব
৪. ঋষিদত্ত

ঙ. চিত্তকূট পর্বতের নিচে অবস্থিত গুহার নাম কি?

১. অঞ্জন
২. ভঞ্জন
৩. কাঞ্চন
৪. ব্যঞ্জন

চ. 'বিন্দুস্সরো' বলতে কি বোঝ?

১. মধুর স্বরযুক্ত
২. কর্কশ স্বরযুক্ত
৩. হীন স্বরযুক্ত
৪. প্রিয় স্বরযুক্ত

Content added By

Read more

Promotion

Are you sure to start over?

Loading...