অনুশীলনী

নিত্যকর্ম ও যোগাসন - হিন্দুধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

272

শূন্যস্থান পূরণ কর:

১. প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় .…………………….. প্রণাম করতে হয়।

২. অতিথির সেবা করলে …………………….. সেবা করা হয়।

৩. সায়াহ্ন মানে …………………….. ।

8. ধ্যানের পক্ষে উত্তম …………………….. ।

৫. শলভ শব্দের অর্থ …………………….. ।

ডান পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে বাম পাশের সাথে মিল কর:

বাম পাশডান পাশ

১. সাধারণ কথা, স্তব বা গানে

২. দুপুরের আহার গ্রহণ ও বিশ্রাম নেওয়া

৩. পশ্চিমোত্তানাসনে শরীরের পিছন দিকে

বেশি ব্যায়াম হয়

ঈশ্বরের গুণগান করতে হয়

মধ্যাহ্বকৃত্য

উপুড় করে রাখতে হবে

নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও:

১. প্রাতঃকৃত্য কেন গুরুত্বপূর্ণ?
২. পূর্বাহ্ণকৃত্যের করণীয়গুলো কী?
৩. শরীর-মনের ওপর শলভাসনের নিয়মিত অনুশীলনের প্রভাব ব্যাখ্যা কর।

বহুনির্বাচনি প্রশ্ন:

১. কোন অবতারের অপর নাম মুরারি?
ক. রাম
খ. কৃষ্ণ
গ. নৃসিংহ
ঘ. শ্রীচৈতন্য

২. মধ্যাহ্রকৃত্যের পর কোন কৃত্য?
ক. পূর্বাহ্ণ
খ. অপরাহ্
গ. সায়াহ্ন
ঘ. নৈশ

৩. পশ্চিমোত্তানাসন নিয়মিত অনুশীলনে -
i. শক্তি বাড়ে
ii. খিল ধরে
iii. পেশির স্থিতিস্থাপকতা ফিরে আসে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

রমা সপ্তম শ্রেণিতে পড়ে। সে লেখাপড়া ও আচরণে খুব ভালো। কিন্তু সে সবসময় কুঁজো হয়ে থাকে। একদিন শিক্ষক তাকে একটি আসন অনুশীলনের পরামর্শ দেন। রমা শিক্ষকের পরামর্শ মেনে চলে অনেক উপকার পেয়েছে।

৪. শিক্ষক রমাকে কোন আসন অনুশীলনের পরামর্শ দেন?
ক. পদ্মাসন
খ. সুখাসন
গ. শলভাসন
ঘ. পশ্চিমোত্তানাসন

৫. উক্ত আসনটি অনুশীলনের ফলে রমা যে উপকার পেয়েছে তা হলো –
i. মেরুদণ্ড সোজা হওয়া
ii. হৃৎপিণ্ড ধড়ফড় করা
iii. কোমরের পেশির গঠন সুন্দর হওয়া।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

১. সপ্তম শ্রেণির ছাত্র সুজনের শারীরিক গঠন খর্বাকৃতি। কিন্তু এ বয়সে মোটা হওয়ায় সুজনের বিভিন্ন কর্মে অসঙ্গতি দেখা দেয়। সুজনের মা-বাবা চিন্তিত হয়ে পড়েন। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে যোগাসন অনুশীলনের মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন। সুজন ডাক্তারের পরামর্শ মেনে চলে অনেক উপকার পেয়েছে।
ক. কখন ঘুম থেকে উঠতে হবে?
খ. সায়াহ্নকৃত্যের গুরুত্ব ব্যাখ্যা করা।
গ. সুজন কোন যোগাসনটি নিয়মিত অনুশীলন করে সুফল পেয়েছে? উক্ত আসনটির অনুশীলন পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. 'সুজনের অনুশীলনকৃত আসনটির উপকারিতা বহুমুখী'- বিশ্লেষণ কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...