বিশ্বকর্মা পূজার পুষ্পাঞ্জলি, প্রণামমন্ত্র এবং বিশ্বকর্মা পূজার শিক্ষা ও এর প্রভাব (পাঠ ৯ ও ১০)

দেব-দেবী ও পূজা-পার্বণ - হিন্দুধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

1.9k

পুষ্পাঞ্জলি মন্ত্র

এষ সচন্দন দূর্বাপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ

ওঁ শিল্পবতে শ্রীবিশ্বকর্মণে নমঃ।

সরলার্থ: চন্দন, দূর্বা, পুষ্প ও বিল্বপত্র দিয়ে শিল্পদেবতা বিশ্বকর্মাকে এ পুষ্পাঞ্জলি প্রদান করছি এবং প্রণাম জানাচ্ছি।

প্রণামমন্ত্র

ওঁ দেবশিল্পিন্ মহাভাগ দেবানাং কার্যসাধক।

বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদঃ।

সরলার্থ: হে দেবশিল্পী বিশ্বকর্মা, আপনি মহান, দেবগণের কার্যসম্পাদক, সর্ব অভীষ্ট পূরণকারী। তোমাকে প্রণাম।

বিশ্বকর্মা দেবের পূজার শিক্ষা ও প্রভাব
  • বিশ্বকর্মার কৃপায় শিল্প ও বিজ্ঞানে পারদর্শিতা লাভ কার যায়। তাঁর আশীর্বাদে কারুশিল্পকর্মে দক্ষতা অর্জন করা যায়। পারিবারিক ও মন্দিরভিত্তিক এ পূজা করার মাধ্যমে বিশ্বকর্মা দেবের প্রতি পূজারিদের ভক্তি প্রতিষ্ঠিত হয়। বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে শিল্পের বিকাশ ঘটানোর প্রেরণা পাওয়া যায় এবং সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে।
  • পূজারিগণ স্ব স্ব কাজে মনোযোগী হয় এবং কার্যসম্পাদনে শৈল্পিক মনোভাবে গড়ে ওঠে।
  • বিশ্বকর্মার কৃপায় পূজারিগণ শিল্পকলা ও যান্ত্রিক বিদ্যায় পারদর্শিতা লাভ করতে পারে।
  • বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে লোকশিল্পের বিকাশ ঘটে।
দলীয় কাজ: বিশ্বকর্মা দেবের পূজা করার কয়েকটি কারণ উল্লেখ কর।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...