জব ০৬ : ফোটানোর জন্য ডিম বাছাই ও সংরক্ষণ
পারদর্শিতার মানদণ্ড
- স্পেসিফিকেশন অনুযায়ী যন্ত্রপাতি ও টুলস নির্বাচন ও সংগ্রহ করা
- ডিমের আকৃতি, খোসার রং ও মসৃণতা, ফাটা, ময়লাযুক্ততা ইত্যাদির উপর ভিত্তি করে হ্যাচিং ডিম বাছাই করা
- সংরক্ষণাগার পরিষ্কার পরিচ্ছন্ন করা
- নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় বিভিন্ন পদ্ধতিতে ডিম সংরক্ষণ ডিম সংরক্ষণ করা
- সংরক্ষণের সময় ডিমের মোটা অংশ উপর দিকে রাখার ব্যবস্থা গ্রহণ করা
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন )
(গ) প্রয়োজনীয় কাঁচামাল (Raw Materials)
ক) ফুটানোর ডিম বাছাই
কাজের ধারাঃ
১. একটি ট্রেতে ফোটানোর জন্য কিছু উর্বর ডিম নাও ।
২. এগ সর্টিং মেশিনের মাধ্যমে অপরিস্কার ও ভাঙ্গা ডিম গুলি পৃথক করো।
৩. এরপর নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ পর্যবেক্ষণ করে ডিম বাছাই করে ট্রেতে সংরক্ষণ করো।
- ওজনঃ ফুটানোর ডিমের ওজন ৫৫-৬০ গ্রাম হতে হবে ।
- আকার: মাঝারী আকারের হতে হবে ।
- আকৃতি: ডিম্বাকৃতি হতে হবে ।
- বর্ণ / রং জাত অনুসারে স্বাভাবিক বর্ণের হতে হবে ।
- খোসার দৃঢ়তা: খোসা খুব শক্ত বা ভঙ্গুর হবে না ।
- খোসার গঠন: খোসা মসৃন হবে ।
- ডিমের বয়স: ৬-৭ দিন হবে।
- ডিমের খোসার রক্তের দাগ থাকা যাবে না ।
- এদিনের বেশী বয়সী ডিম বাদ দাও।
- ফাটা দাগ থাকলে তা বাদ দাও ।
- মোরগ-মুরগির অনুপাত ঠিক ছিল কিনা তা জেনে নাও ।
উর্বর ও অনুর্বর ডিম গুলো চিহ্নিত করে পৃথক করে রাখ।
খ) ফুটানোর ডিম সংরক্ষণ
কাজের ধারা:
১. সংরক্ষণের উদ্দেশ্যে ফুটানোর ডিম সংগ্রহ করো ও ঝুড়িতে রাখ।
২. ডিমগুলো পরিস্কার করে ট্রেতে রাখ।
৩. ডিমের ট্রে গুলোতে মার্কিং করে লেবেল লাগাও। (জাত ও তারিখ)
৪. ডিমসহ ট্রে খলো ১২ ডিগ্রি সেঃ তাপমাত্রার ও ৬০% আর্দ্রতায় হিমাগারে বা রেফ্রিজারেটরের সাধারণ অংশে সংরক্ষণ করো। এভাবে ডিম ৭ থেকে ১০ দিন সংরক্ষণ করে রাখতে পার।
সতর্কতাঃ
১) ডিমের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো সর্তকতার সাথে পরীক্ষা করতে হবে
২) জিম কনো যাবে না এতে ডিম নষ্ট হয়। ।
৩) সংরক্ষণ কক্ষের তাপমাত্রা তা সঠিক ভাবে নিরণ করতে হবে।
Read more