৩.১.২.৬ অন্যান্য রোগ:
(ক) পেটে পানি জমা রোগ (Acytis):
এসাইটিস বিশ্বব্যাপী বিস্তৃত ব্রয়লার মুরগির একটি মারাত্মক রোগ। এ রোগের কারণ একাধিক তবে রক্ত সংবহন তন্ত্রের ত্রুটির জন্যই শেষ পর্যন্ত এসাইটিস দেখা দেয়। যেকোনো বয়সের মুরগিই আক্রান্ত হতে পারে তবে ৫-৬ সপ্তাহের মুরগিই বেশি আক্রান্ত হয় ।
রোগের লক্ষণ:
- সাধারণ ঝাঁকের ছোট মুরগিগুলোই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।
- পালক উসকো খুসকো হয় ।
- ঝুঁটি ফ্যাকাসে ও কুচকানো থাকে ।
- হাঁটা বা নড়াচড়ায় অনীহা দেখায় ।
- শ্বাসকষ্ট হয় এবং পেট বড় হয়ে যায় ।
পোস্টমর্টেম লক্ষণ:
আক্রান্ত মুরগির পেটে হলুদাভ বা বাদামি রঙের পানি জমা হয়। হৃৎপিন্ড বড় হয়ে যায়।
প্রতিরোধ:
- বায়ু চলাচল ব্যবস্থা ভালো থাকলে, ব্রয়লার প্রতি জায়গার পরিমাণ বাড়িয়ে দিলে, সেড পরিষ্কার পরিচ্ছন্ন ও লিটার শুষ্ক থাকলে, দুপুরের দিকে ২-৩ ঘন্টা খাবার সরবরাহ বন্ধ রাখলে এবং পানিতে দ্রবণীয় মাল্টি ভিটামিন খাওয়ালে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
- খাদ্যের সাথে নিয়মিত অ্যান্টিবায়োটিক প্রতি টনে ১২৫ গ্রাম হিসাবে ব্যবহার করতে হবে ।
চিকিৎসা:
এ রোগের কোনো চিকিৎসা নেই। তবে খাবারের অতিরিক্ত মাত্রায় লবণ ব্যবহার করলে এবং পি এইচ কন্ট্রোলার ১মিলি/ ২মিলি পানিতে ৫-৭ দিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এনফ্লক্স- ভেট সলুশন ব্যবহার করলে রোগের প্রবণতা কমে।
Read more