৩.৩.৩ ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হওয়ার কারণ The reason for the loss of effectiveness of the vaccine
বিভিন্ন কারণে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। যেমন-
- ভ্যাকসিনেশনে ব্যবহৃত সিরিঞ্জ, নিডল, ড্রপার যদি জীবাণুমুক্ত না হয়।
- ভ্যাকসিনের মাত্রা যদি নির্দেশিত মাত্রার চেয়ে খুব কম বা খুব বেশি হয়।
- ক্লোরিনযুক্ত পানিতে ভ্যাকসিন গুলানো হলে ।
- নির্দিষ্ট ভ্যাকসিনের জন্য নির্দিষ্ট ডায়লুয়েন্ট (পানি) ব্যবহার না করলে ।
- ভ্যাকসিন যদি শরীরের মধ্যে ঠিকভাবে প্রবেশ না করে ।
- বুস্টার ডোজ না দিলে ।
- মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ব্যবহার করলে।
- নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ বা পরিবহন না করলে।
- রোগাক্রান্ত পাখিতে ভ্যাকসিন প্রদান করলে।
- খাদ্যে মাইকো টক্সিন এবং আফলা টক্সিন থাকলে ।
- পীড়নকালে ভ্যাকসিন দিলে ।
- জীবিত জীবাণু দ্বারা তৈরি ভ্যাকসিনের জীবাণুর মৃত্যু ঘটলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায় ।
Content added By