২.১.৩ ভালো খাদ্যের গুণাগুণ সঠিক আছে কিনা তা যাচাই এর জন্য নিম্নলিখিত শর্তগুলো বিবেচনায় আনা প্রয়োজন-
- খাদ্য বা খাদ্য উপাদানসমূহ অবশ্যই প্রয়োজনীয় পুষ্টি মাত্রার অধিকারী হতে হবে।
- খাদ্য অবশ্যই ফাংগাস বা আফলা টক্সিন মুক্ত হতে হবে।
- খাদ্য বা খাদ্য উপাদানসমূহ যেন কোনো অবস্থাতেই চাকা লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
- খাদ্যের আর্দ্রতা ১২% এর বেশি হওয়া উচিত নয় এবং এটি অবশ্যই দুর্গন্ধমুক্ত ও পোকামুক্ত হতে হবে।
- ম্যাশ ফিডে গুঁড়া বা পাউডার থাকে। তবে এটি ২৫-৩০% এর বেশি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
Content added By
Read more