অনুপাত ও শতকরার সম্পর্ক (২.৩)

অনুপাত ও শতকরা - গণিত - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

2.1k

উপরের চিত্রগুলোর ক চিত্রে ১৪ অংশ, খ চিত্রে ৩৫ অংশ ও গ চিত্রে ৩১০ অংশ ছাই রং করা হয়েছে।

এখানে আমরা দেখতে পাই,

ক চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত ১ : ৪ = ১৪=১×২৫৪×২৫=২৫১০০=২৫%

খ চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত ৩ : ৫ = ৩৫ = ৩×২০ ৫ × ২০ =৬০ ১০০=৬০%

গ চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত ৩ : ১০ = ৩১০=৩×১০ ১০×১০ =৩০১০০=৩০%

অর্থাৎ, ক, খ, গ চিত্রের যথাক্রমে ২৫%, ৬০%, ৩০% অংশ রং করা।

দেখা যাচ্ছে যে, শতকরা এবং অনুপাত দুইটিই ভগ্নাংশ। তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর ১০০। অনুপাতের ক্ষেত্রে লব ও হর যেকোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। প্রয়োজনে শতকরাকে অনুপাতে ও অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়।

যেমন, ৭ টাকা ও ১০ টাকার অনুপাত = ৭১০ টাকা = ৭১০ = ৭০ ১০০ বা ৭০%। এখানে ৭ টাকা ১০ টাকার ৭১০ অংশ বা ৭১০গুণ যা ৭০% এর সমান।

অন্যদিকে, শতকরা ৩ বা ৩% হলো ৩১০০ বা ৩ : ১০০। অর্থাৎ, একটি অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়।

কাজ:

১।৩:৪ এবং ৫: ৭ অনুপাত দুইটিকে শতকরায় প্রকাশ কর।

২। ৫% এবং ১২% কে অনুপাতে প্রকাশ কর।

উদাহরণ ৭। অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর:

(ক) ১৫%
(খ) ৩২%
(গ) ২৫%
(ঘ) ৫৫%
(ঙ) ৮১১০%

সমাধান:
(ক) ১৫% = ১৫ ১০০= ৩১৫== ৩ : ২০ = .১৫

∴ ১৫% = ৩ : ২০ = .১৫

(খ) ৩২% = ৩২১০০= ৮২৫ = ৮ : ২৫ = .৩২

∴ ৩২% = ৮ : ২৫ = .৩২

(গ) ২৫% = ২৫ ১০০ = ১৪ = ১ : ৪ = .২৫

∴ ২৫% = ১ : ৪ = ২৫

(ঘ) ৫৫% = ৫৫ ১০০ = ১১ ২০ = ১১ : ২০ = .৫৫

∴৫৫% = ১১ : ২০ = .৫৫

(ঙ) ৮১১০%=৮১১০%=৮১১০×১১০০=৮১১০০০= ৮১ : ১০০০ = ০.০৮১

∴ ৮১১০%= ৮১ : ১০০০ = .০৮১

উদাহরণ ৮। নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ কর:

(ক) ১৪ (খ) ৩২০ (গ) ৭১৫ (ঘ) 8 ২৫ (ঙ) ৬১৩

সমাধান: (ক) ১ ৪ = ১×১০০৪×১০০ =২৫ ১০০= ২৫%

(খ) ৩ ২০=৩×১০০ ২০×১০০ =১৫ ১০০ =১৫%

(গ) ৭১৫= ৭×১০০ ১৫×১০০ =১৪০ ৩×১ ১০০=১৪০ ৩%=৪৬২৩%

(ঘ) 8 ২৫= ৪×১০০ ২৫×১০০ =১৬ ১০০ =১৬%

(ঙ) ৩ ১৩= ৩ × ১০০ ১৩ × ১০০ =৩০০১৩ ×১১০০ = ৩০০ ১৩% = ২৩১১৩%

উদাহরণ ৯। একটি রাশি অপর একটি রাশির ৫০%। রাশি দুইটির অনুপাত নির্ণয় কর।

সমাধান: ৫০% = ৫০১০০০ = অর্থাৎ, একটি রাশি ৫০ হলে, অপর রাশিটি হবে ১০০ ৫০ এবং ১০০ এর অনুপাত হলো ৫০ : ১০০ = ১ : ২

নির্ণেয় রাশি দুইটির অনুপাত = ১ : ২

উদাহরণ ১০। দুইটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১: ৩ হলে, রাশি দুইটি নির্ণয় কর। ১ম রাশি ২য় রাশির শতকরা কত অংশ?

সমাধান: রাশি দুইটির যোগফল = ২৪০

তাদের অনুপাত = ১ : ৩

অনুপাতের রাশি দুইটির যোগফল = ১ + ৩ = ৪

∴১ম রাশি = ২৪০ এর ১৪অংশ = ৬০

∴ ২য় রাশি = ২৪০ এর ৩৪ অংশ = ১৮০

আবার, রাশি দুইটির অনুপাত = ১ : ৩

১ম রাশি, ২য় রাশির ১৩ = ১×১০০০৩×১০০০ = ১০০৩% =৩৩১৩%

উদাহরণ ১১। মনিরা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর ৮০০ হলে, মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে?

সমাধান : মনিরার প্রাপ্ত নম্বর = ৮০০ এর ৮০% =৮০০ এর ৮০ ১০০ = ৬৪০

∴মনিরার প্রাপ্ত নম্বর ৬৪০

উদাহরণ ১২। ফলের দোকান থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?

সমাধান: মোট আম কেনা হলো ১৮০টি।

এর মধ্যে পচে গেল ৯টি।

ভালো আম রইলো (১৮০ - ৯)টি বা ১৭১টি।

ভালো আম ও মোট আমের অনুপাত ১৭১ ১৮০ = ১৯ ২০

শতকরা ভালো আম আছে ১৯×১০০ ২০ টি বা ৯৫টি

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও:

ডেবিট অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে ৮১০ নম্বর পেয়েছে।

তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও

একটি দ্রব্য ৬৮ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়।

তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও
Promotion

Are you sure to start over?

Loading...