উদারতা, পরোপকার, সেবা, সৎসাহস ও পরমতসহিষ্ণুতা- এ নৈতিক গুণগুলো অনুশীলনের গুরুত্ব ও উপায় (পাঠ ৭)

হিন্দুধর্ম ও নৈতিক মূল্যবোধ - হিন্দুধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

220

উদারতা মানুষকে মহান করে। পরোপকার করলে সমাজের মঙ্গল হয়। উদার ব্যক্তির একটি গুণও আবার পরোপকার করার মনোভাব। অন্যদিকে পরোপকার করা উদার ব্যক্তির একটি বৈশিষ্ট্য। একটির সঙ্গে আরেকটি জড়িত।

উদারতা ও পরোপকারের মধ্য দিয়ে ধর্ম পালিত হয় এবং নৈতিকতা অর্জন করা যায়। জীবকে সেবা করলে স্বয়ং ঈশ্বরেরই সেবা করা হয়।

সৎসাহস হচ্ছে ভালো কাজে সাহস দেখানো। দুষ্টের দমন, ন্যায়বিচার, দেশরক্ষা ইত্যাদি ক্ষেত্রে সৎসাহসের প্রয়োজন।

পরমতসহিষ্ণুতা সম্প্রীতি ও শান্তি স্থাপনের অন্যতম উপায়। পরমতসহিষ্ণুতা সমাজকে সুশৃঙ্খল রাখে। যখনই পরমতসহিষ্ণুতার অভাব ঘটে, তখনই উদ্ভব ঘটে সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতার। সুতরাং শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলার ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা বলিষ্ঠ ভূমিকা পালন করে।

দলীয় কাজ: 'উদারতা, পরোপকার, সৎসাহস ও পরমতসহিষ্ণুতাই ব্যক্তিচরিত্রকে উন্নত করে'-উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...