উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবার ধারণা

ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা - ব্যবসায় উদ্যোগ - এসএসসি | NCTB BOOK

868

নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন একটি সৃজনশীল ও গঠনমূলক কাজ। কিন্তু এর সাথে ঝুঁকিও জড়িত। ফলে সহজেই কেউ এ কাজে এগিয়ে আসতে চায় না। এর জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সহায়তা। উদ্যোগ গ্রহণের এসব সহায়তা একজন সম্ভাবনাময় উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপন ও তা সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। প্রকৃতি অনুয়ায়ী এসব সহায়তাকে উদ্দীপনামূলক, সমর্থনমূলক ও সংরক্ষণমূলক এ তিন ভাগে ভাগ করা যায়। উদ্দীপনামূলক সহায়তা বলতে বোঝায় বিভিন্ন প্রকার অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণ, শিল্প স্থাপনে সরকারি সাহায্য-সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ ও পরামর্শ দানকে বোঝায়। সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদ ব্যবহার ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধীকরণ, পুঁজির সংস্থান, অবকাঠামোগত সহায়তা, কর অবকাশ, ভর্তুকি প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য সমর্থনমূলক সহায়তা। অন্যদিকে সংরক্ষণমূলক সহায়তার মাধ্যমে ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের পথে প্রতিবন্ধকতাগুলো দুর করা হয়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

পরামর্শ দান
তথ্য সরবরাহ
পুঁজির সংস্থান
ব্যবসায় আধুনিকীকরণ
পর্যাপ্ত মূলধনের ব্যবস্থা করা
প্রশাসনের বিভিন্ন সুযোগ-সুবিধার অবগতি করা
কর্মচারী কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা
নতুন নতুন ভবন স্থাপনে সহায়তা করা
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব শাকিল নরসিংদী শহরে একটি কাগজ তৈরির কারখানা স্থাপন করেছেন। তিনি কারখানা স্থাপনে আর্থিক সহযোগিতা নিয়েছেন। পরবর্তীতে কর অবকাশ সুবিধা পেলেও দ্রুত শিল্পায়নের লক্ষ্যে যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য তিনি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ ও পরামর্শ নেন।

Promotion

Are you sure to start over?

Loading...