গদ্য (রতনওযং) (দ্বিতীয় অধ্যায়)

পালি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

304

বুদ্ধ বন্দনা
ইতি'পি সো ভগবা অরহং, সম্মাসম্বুদ্ধো, বিজ্জাচরণসম্পন্নো, সুগতো, লোকবিদু, অনুত্তরো পুরিসদম্ম সারথী,
সথা দেবমনুস্মানং, বুদ্ধো, ভগবাতি।
বুদ্ধং জীবিতপরিযন্তং সরণং গচ্ছামি।
যে চ বুদ্ধা অতীতা চ, যে চ বুদ্ধা অনাগতা, পচুষ্পন্ন চ যে বুদ্ধা, অহং বন্দামি সব্বদা।
নথি মে সরণং অঞং, বুদ্ধো মে সরণং বরং, এতেন সচবজ্জেন হোত মে জযমঙ্গলং।
উত্তমঙ্গেন বন্দে' হং পাদপংসু বরুত্তমং, বুদ্ধে যো খলিতো দোসো বুদ্ধো খমতু তং মমং।
ধম্মবন্দনা
স্বাস্থাতো ভগবতা, ধম্মো, সন্দিটিঠকো, অকালিকো, এহি পস্সিকো, ওপনযিকো, পচত্তং বেদিতব্বো বিজ্ঞহী'তি।
ধম্মং জীবিতপরিযন্তং সরণং গচ্ছামি।
যে চ ধম্মা অতীতা চ, যে চ ধম্মা অনাগতা, পচুপন্না চ যে ধৰ্ম্ম, অহং বন্দামি সব্বদা।
নথি মে সরণং অঞং, ধম্মো মে সরণং বরং, এতেন সবজ্জেন হোতু মে জযমঙ্গলং।
উত্তমঙ্গেন বন্দে' হং ধম্মঞ্চ তিন্ধিং বরং, ধম্মে যো খলিতো দোসো, ধম্মো খমতু তং মমং।

সঙ্ঘ বন্দনা
সুপটিপন্নো ভগবতো সাবকসঙ্গো, উজুপটিপন্নো ভগবতো সাবকসঙ্ঙ্খো, ঞাযপটিপন্নো ভগবতো সাবকসঙ্ঙ্খো, সামীচিপটিপন্নো ভগবতো সাবকসঙ্গো, যদিদং চত্তারি পুরিসযুগানি অষ্ঠ পুরিসপুঙ্গলা এস ভগবতো সাবকসঙ্ঘো, আহণেষ্যো, পাহুণেষ্যো, দখিনেয্যো অঞ্জলিকরণীযো, অনুত্তরং, পুঞখেত্তং লোকস্সা'তি। সঙ্ঘং জীবিতাপরিযন্তং সরণং গচ্ছামি।
যে চ সঙ্ঘা অতীত চ, যে চ সঙ্ঘা অনাগতা, পচুষ্পন্ন চ মে সঙ্ঘা, অহং বন্দামি সব্বদা। নথি মে সরণং অঞং সঙ্ঘা মে সরণং বরং, এতেন সচবজ্জেন হোতু মে জযমঙ্গলং, উত্তমঙ্গেন বন্দে' হং, সঙ্ঘঞ্চ তিবিধুত্তমং, সঙ্ঘে যো খলিতো দোসো সজ্ঞা খমতু তং মমং।
শব্দার্থ
১. রতনওযং-রতনত্রয়; ত্রিরত্ন, ইতিপি-তিনিই; সো-সেই, ভগবা-ভগবান; অরহং-অর্হৎ; সম্মা-সম্যক; বিজ্জাচরণ-বিদ্যাচরণ; সুগত-সুগত, যিনি সুন্দররূপে গত হয়েছেন; অনুত্তরো-অনুত্তর, শ্রেষ্ঠ; পুরিসদম্ম সারথী-পুরুষ দমনকারী সারথি; সথা-শাস্তা, শিক্ষক; জীবিত পরিযন্তং-জীবন পর্যন্ত; গচ্ছামি-গমন করছি; পপন্না-বর্তমানে উৎপন্ন; নথি-নেই, খমতু-ক্ষমা করুন ।

২. স্বাস্থাতো-সুন্দরভাবে ব্যাখা করা হয়েছে; সন্দিটিকো-নিজে দেখার যোগ্য; অকালিকো-কালাকালবিহীন অর্থাৎ সময় অসময় নেই; এহি পস্সিকো-এসে দেখার যোগ্য; ওপনযিকো-উপনায়ক সদৃশ অর্থাৎ নির্বাণে নিয়ে যায়; পচত্তং-স্বয়ং; বিষ্ণুহি-বিজ্ঞগণ কর্তৃক; বেদিতব্বো-জ্ঞাতব্য, জানবার বিষয়, খলিতো-অজ্ঞানবশত; উত্তমঙ্গেন-উত্তম অঙ্গ দ্বারা; দোসো-দোষ।

৩. সুপটিপন্নো-সুপথে প্রতিপন্ন, ঞাযপটিপন্নো-ন্যায়পথে প্রতিপন্ন; উজুপটিপন্নো-সোজাপথে প্রতিপন্ন; সামীচিপন্নো-উপযুক্ত পথে প্রতিপন্ন; যদিদং-যা এই; পুরিসো-পুরুষ; যুগানি-যুগ্মা, জোড়া; অহ্রণেয্যো-আহ্বানের যোগ্য; পাহণেয্যো-পুনঃপুন নিমন্ত্রেণের যোগ্য; দস্থিণেয্যে-দানের উপযুক্ত পাত্র; পুঞঞত্তেং-পুণ্যক্ষেত্র; লোকস্স-জগতের; মমং-আমাকে।
মমার্থ
বুদ্ধ নয়গুণসম্পন্ন। এ গুণগুলো হল-তিনি ভগবান অর্হৎ, সম্যক সম্বুদ্ধ; বিদ্যা ও আচরণসম্পন্ন; সুগত; লোকবিদ, অনুত্তর পুরুষ দমনকারী সারথি; দেব-মনুষ্যগণের শাস্তা; বুদ্ধভগবান।
ধর্ম ছয়গুণসম্পন্ন। যথা ভগবানের ধর্ম সুন্দররূপে ব্যাখ্যাত; স্বয়ং দেখার যোগ্য; কাল ও অকাল নেই; এসে দেখার যোগ্য; নির্বাণ পথ প্রদর্শক এবং বিজ্ঞজন কর্তৃক প্রত্যক্ষকরণীয়।
সঙ্ঘ নয়গুণসম্পন্ন। এ গুণগুলো হল-ভগবানের শ্রাবকসঙ্ঘ সুপথে প্রতিপন্ন; ন্যায়পথে প্রতিপন্ন; উপযুক্ত পথে প্রতিপন্ন; সোজাপথে ভগবানের মার্গফললাভী সঙ্ঘ-যুগল হিসেবে চার যুগল এবং পুরুষরূপে আট প্রকার (মার্গ ও ফল); আহ্বানের যোগ্য; সৎকারযোগ্য; দানের উপযুক্ত পাত্র; করজোড়ে বন্দনা করার যোগ্য এবং জগতের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র।
উক্ত গুণাবলির জন্য আমি সারাজীবন ত্রিরত্নের শরণ গ্রহণ করছি। অতীত, বর্তমান ও ভবিষ্যতে উৎপন্ন বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘ সমুদয়কে সর্বদা বন্দনা করছি। এ ত্রিরত্ন ছাড়া আমার আর কোন শ্রেষ্ঠ শরণ নেই। অজ্ঞানবশত আমি কোন পাপ করে থাকলে বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘ আমাকে ক্ষমা করুন।
টীকা:

ত্রিরত্ন: বুদ্ধ, ধর্ম ও সংঘকে একত্রে ত্রিরত্ন বলা হয। বুদ্ধ অর্থ যিনি বোধি বা সর্বশ্রেষ্ঠ জ্ঞান লাভ করেছেন। ধর্ম অর্থ বুদ্ধ নির্দেশিত আচরণীয় নীতি ও উপদেশ। সঙ্ঘ বলতে বুদ্ধ মার্গ ও ফল লাভী ভিক্ষুসঙ্ঘকে বোঝায়। যাঁরা গৃহত্যাগের মাধ্যমে ভিক্ষুধর্ম গ্রহণ করেন ও বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণে পরম বিমুক্তি লাভকরেন তাঁদেরকে শ্রাবকসঙ্ঘ বলা হয়। 'ত্রিরত্ন' মানে অতীতে যে সমস্ত বুদ্ধ উৎপন্ন হয়েছেন, বর্তমান গৌতম বুদ্ধ এবং ভবিষ্যতের আর্যমিত্র বুদ্ধ প্রমুখ সব বুদ্ধ অন্তর্ভুক্ত হয়েছেন। অনুরূপভাবে ধর্ম ও সংঙ্ঘের ক্ষেত্রেও প্রযোজ্য। বৌদ্ধরা ত্রিরত্নের গুণাবলি স্মরণ করে সর্বদা বন্দনা করে থাকেন। এজন্য এর নাম ত্রিরত্ন বন্দনা।
তোমরা প্রত্যেক দিন সকাল-সন্ধ্যায় দুবেলা বন্দনা করবে। তাতে বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের প্রতি শ্রদ্ধা বাড়বে। মন পবিত্র হবে এবং সৎকর্ম করতে উৎসাহ পাবে।
ত্রিরত্নে যাঁর ভক্তি অচলা, যিনি ত্রিরত্নকে সর্বশ্রেষ্ঠ আরাধ্য মনে করেন, অন্য কোন দেব দেবীর পূজা করেন না; তাঁকেই প্রকৃত বৌদ্ধ বলে। বুদ্ধের নয়গুণ, ধর্মের ছয়গুণ ও সঙ্ঘের নয়গুণ তিনি সর্বদা ভাবনা করেন।

মুচলিন্দ কথা
অথ খো ভগবা সত্তাহল্স অচচযেন তম্হা সমাধিমহা বুট্টহিত্বা অজপালনিগ্রোধমূলা যেন মুচলিন্দো তেনুপসঙ্কমি, উপসজ্জামিত্ব মুচলিন্দমূলে সত্তাহং একপলঙ্কেন নিসীদি বিমুত্তিসুখ-পটিসংবেদী।
তেন খো পন সমযেন মহা-অকালমেঘো উদপদি, সত্তাহ বদ্দলিকা সীতবাত-দুদ্দিনী। অথ খো মুচলিন্দো নাগরাজা সকভবনা নিমিত্বা ভগবতো কাযং সত্তস্থত্তং ভোগহি পরিস্থিপিতা উপরিমুদ্ধনি মহন্তং ফণং করিত্বা অট্র্যাসি "মা ভগবন্তং সীতং, মা ভগবন্তং উহং, মা ভগবন্তং ডংস-মকস-বাতাতপ সিরিংসপ সম্ফস্রো"তি।
অথ খো মুচলিন্দো নাগরাজা সত্তাহল্স অচয়েন বিদ্ধং বিগত বলাহকং দেবং বিদিত্বা ভগবতো কায়া-ভোগে বিনিবেঠেত্বা সকরত্নং পটিসংহরিত্নেন মানবকবন্নং অভিনিম্মিনিত্বা ভগবতো পুরতো অঠাসি অঞ্জলিকো ভগবন্তং নমস্সসমানো চ। অথ খো ভগবা এতমত্থং বিদিত্বা তাষং বেলাযং ইমং উদানং উদানেসি।
সুখো বিবেকো তুটঠ সুতধম্মস্স পস্সতো অব্যাপজাং সুখং লোকে পাণভূতেসু সঞমো, সুখা বিরাগতা লোকে কামানং সমতিক্কমো অস্মিমানস যো বিনযো এতং বে পরমং সুখন্তি।
শব্দার্থ
পটসংবেদী-অনুভব করলেন; বুট্টহিত্বা-উঠে; উপসঙ্কমি-উপস্থিত হলেন; উদপাদি-উৎপন্ন হল; সকভবনা-নিজ গৃহ থেকে; নিমিত্বা-বের হয়ে; সত্ত殫ন্ডুং-সাতবার; পরিস্থিপিত্বা-বেষ্টন করে; উহং-উষ্ণ; ডংস-ডাঁস। মকস-মশা; সিরিংসপ-সরীসৃপ (যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে); বিগত বলাকং-মেঘশূন্য: বিনিবেঠেত্বা-বেষ্টন খুলে; পটিসংহরিত্বা-প্রত্যাহার করে।

মর্মার্থ
ভগবান বুদ্ধ বোধিবৃক্ষমূলে বোধিলাভ করে সাত সপ্তাহ মহাবোধিবৃক্ষের আশেপাশে ধ্যানস্থ হয়ে বিমুক্তিসুখ অনুভব করে কাটিয়েছিলেন। ষষ্ঠ সপ্তাহ মুচলিন্দমূলে অতিবাহিত করেন। সময়টা ছিল গ্রীষ্মঋতুর শেষদিকে। আকাশে হঠাৎ মেঘ উঠে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। মুচলিন্দ নাগরাজ তা দেখে স্বীয় ভবন থেকে বের হলেন। বুদ্ধের দেহ স্বীয় দেহে সাতবার বেষ্টন করে ফণা তুলে বৃষ্টি, পোকামাকড়, শীত থেকে রক্ষা করতে লাগলেন। নাগরাজ মেঘমুক্ত আকাশ দেখে বুদ্ধের দেহ বেষ্টন খুলে দিলেন। মানবরূপ ধারণ করে তাঁকে বন্দনা করলেন। বুদ্ধ সে সময় যে প্রীতিগাথা উচ্চারণ করেছিলেন তার বাংলা অনুবাদ নিম্নরূপঃ
১. যিনি দুঃখময় সংসারে ত্যাগ করে সত্যধর্মে জ্ঞান লাভ করেন; সংযমের মাধ্যমে প্রাণীদের হিতসুখে রত থাকেন, তিনিই যথার্থ পুরুষ।
২. যিনি কামজগত অতিক্রম করে আমিত্বের মান-অভিমানকে ধ্বংস করেন, তিনিই পরম সুখী।

টীকা
মুচলিন্দ: বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর ষষ্ঠ সপ্তাহ মুচলিন্দ বৃক্ষমূলে ধ্যানসুখে ছিলেন। স্থানটি মহাবোধিবৃক্ষের আশেপাশে অবস্থিত।

রাজাযতন কথা
অথ খো ভগবা সত্তাহল্স অচযেন সমাধিমহা বুঠহিত্বা মুচলিন্দ-মূলা যেন রাজাযতনং তেনুপসঙ্কমি উপসঙ্কমিত্বা, রাজাযতন মূলে সত্তানং একপলঙ্কেন নিসীদি বিমুত্তিসুখ-পটিসংবেদী।
তেন খো পন সমযেন তাপসু-ভলিকা বাণিজ্য তং দেসং অন্ধান মগ্‌গ পটিপন্না হোস্তি। অথ খো তপসু ভলিকানং বাণিজানং ঞাতিসালোহিতা দেবতা, তপসু-ভলিকানং বাণিজা এতদবোচুং "অযং মারিসা, ভগবা রাজযতনমূলে বিহরতি পঠমাভিসম্বুদ্ধো, গচ্ছখ তং ভগবন্তং মন্ত্রেন চ মধুপিণ্ডিকায চ পটিমানেথ, তং বো ভবিস্সতি দীঘরত্তং হিতায সুখাযা"তি।
অথ খো তপসু-ভলিকা মন্ত্রঞ্চ মধুপিণ্ডিকঞ্চ আদায় যেন ভগবা তেনুপসঙ্কমিংসু, উপসঙ্কত্ত্বিা ভগবন্তং অভিবাদেত্বাং একমন্তং অষ্ঠংসু। একমন্তং ঠিতা খো তপসু-ভলিকা বাণিজা ভগবন্তং এতদবোচুং পটিগণহাতু নো ভন্তে ভগবা মন্থঞ্চ মুখপিন্ডিকঞ্চ য অম্হাকং অস্ত্র দীঘরত্তং হিতায সুখাযা"তি।
অথ খো ভগবতো এতহোসি-"ন খো তথাগতা হথেসু পটিগণহন্তি, কিম্‌ নু খো অহং পটিগণহেয্যং মন্ত্রঞ্চ মধুপিডিকাঞ্চা"তি। অথো খো চত্তারো মহারাজা ভগবতো চেতসা চেতো পরিবিতক্কমঞায চতুদ্দিসা চত্তারো সেলমযে পত্তে ভগবতো উপনামেসুং- "ইধভন্তে, ভগবা পটিগণহাত মন্ত্রঞ্চ মধুপিডিকাঞ্চা"তি পটিগহেসি ভগবা পচ্চগ্রন্থে মন্বঞ্চ মধুপিন্ডিকঞ্চ পটিপ্সহেত্বা পরিভুঞ্জি।
ভগবন্তং ওনীতপত্তপাণিং বিদিত্বা ভগবতো পাদেসু সিরসা নিপতিত্বা বন্দন্তি। অথ খো তপসু-ভলিকা বাণিজা ভগবন্তং এতদ্বোচুং-"এতে মযং, ভন্তে, ভগবন্তং সরণং গচ্ছাম ধৰ্ম্মঞ্চ, উপাসকে নো ভগবা ধারেত অজ্জতায়ে পাণুপেতে সরণং গতো"তি। তেব লোকে পঠমং উপাসকা অহেসুং দ্বেবাচিকা।

শব্দার্থ
বাণিজা-বণিকগণ; মনন্থ-ভাজা যব, ছোলা প্রভৃতির গুঁড়া, ছাতু; মধুপিড-চর্বি, গুড় ও মধুমিশ্রিত ছাতুর লাডু; একমন্তং অংসু-একপাশে দাঁড়ালেন; দীঘরত্তং-দীর্ঘকাল; পটিগণহাত-গ্রহণ করুন; চতুদ্দিসা-চারদিকে; সেলমযে পত্তে-শিলাময় পাত্রে; পরিভুঞ্জি-ভোজন করলেন; এতদবোচুং-এরূপ বললেন।
মর্মার্থ
বুদ্ধ রাজায়তনমূলে এক সপ্তাহ ধ্যানসুখে অতিবাহিত করেছিলেন। তখন তপসু ও ভলিক নামে দুজন বণিক সে পথ দিয়ে যাচ্ছিল। তাদের পূর্বসম্পর্কীয় একজন আত্মীয় দেবতা বললেন-বন্ধু! ভগবান বুদ্ধত্ব লাভ করে রাজায়তনমূলে অবস্থান করছেন। আপনারা তাঁকে মধুমিশ্রিত লাডু দান করে পূজা করুন। তা আপনাদের ভবিষ্যতের হিত ও সুখের কারণ হবে।
অতঃপর তাঁরা সে দানীয়বস্তু নিয়ে বুদ্ধের নিকট উপস্থিত হলেন। বুদ্ধ ভাবলেন-তথাগতগণ নিজেদের হাতে ভিক্ষা গ্রহণ করেন না। আমি এ লাডু কিসে গ্রহণ করব? তখন চার জন লোকপাল দেবতা তাঁর এ মনোভাব জেনে শিয়ালময় পাত্রসহ উপস্থিত হয়ে বললেন-প্রভু! এ ভিক্ষাপাত্র গ্রহণ করুন। বুদ্ধ সে পাত্র গ্রহণ করে ভোজন করলেন। বণিকদ্বয় বুদ্ধের ও ধর্মের শরণাগত হলেন। সে থেকে তাঁরা দুজন সর্বপ্রথম দ্বিবাচিক উপাসক নামে খ্যাত হন।
টীকা
রাজায়তন: তথাগত বুদ্ধ সপ্তম সপ্তাহে রাজায়তন বৃক্ষমূলে ধ্যানাসনে বিমুক্তিসুখ উপলব্ধি করেন। সে রাজায়নত বৃক্ষতলে বুদ্ধের ভক্তরা একটি স্মৃতিচিহ্ন নির্মাণ করেন। সে চিহ্ন এখন আর নেই। এ স্থানটিও মহাবোধি বৃক্ষের আশেপাশে ছিল।

Content added By

১. রচনামূলক প্রশ্ন

ক. বুদ্ধের নয়গুণ বাংলা অনুবাদসহ পালিতে লেখ।
খ. ধর্মের কয়টি গুণ? তা পালিতে লিখে বাংলায় অনুবাদ কর।
গ. ত্রিরত্ন সম্পর্কে দশ লাইনের একটি অনুচ্ছেদ লেখ।
ঘ. মুচলিন্দ নাগরাজ কিভাবে বুদ্ধকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন বর্ননা কর।
ঙ. মুচলিন্দ কথার মর্মার্থ লেখ।
চ. 'বুদ্ধের প্রতি অন্যান্য প্রাণীরও শ্রদ্ধা ছিল'-মুচলিন্দ কথার আলোকে উক্তিটি বুঝিয়ে দাও।
ছ. রাজায়তন কথার মর্মার্থ লেখ।
জ. দ্বিবাচিক উপাসক কাঁরা? তাঁরা কিভাবে বুদ্ধের শরণাগত হলেন?

২. সংক্ষিপ্ত উত্তর দাও:

ক. 'বুদ্ধ' শব্দের অর্থ কি?
খ. 'ধর্ম' বলতে কি বোঝায়?
গ. 'সংঙ্ঘ' কাকে বলে?
ঘ. মুচলিন্দ নাগরাজ বুদ্ধকে কেন রক্ষা করেছিলেন?
ঙ. 'সুখো বিবেকো তুঠ সুতধম্মসস্ পস্সতো' এটি কার উক্তি এবং কখন বলেছিলেন? উক্তিটি বাংলা অনুবাদ কর।
চ. বণিকদ্বয় কোন দেশের অধিবাসী? তাঁরা বৌদ্ধধর্মে কি নামে পরিচিত হন?
ছ. রাজায়তন বৃক্ষমূলে বুদ্ধ কোন পাত্রে আহার করেছিলেন? পাত্রটি কাঁরা দান করেন?

৩. ঠিক উত্তরটি পাশে টিক (✔) চিহ্ন দাও:

ক. সঙ্ঘের গুণ কয়টি?

১. ছয়টি
২. সাতটি
৩. আটটি
৪. নয়টি

খ. 'পুঞঞত্তেং' বলতে কি বোঝায়?

১. কুরুক্ষেত্র
খ. পুণ্যক্ষেত্র
২. যুদ্ধক্ষেত্র
গ. শস্যক্ষেত্র

গ. শ্রাবকসঙ্ঘ মার্গ ও ফলভেদে কয় প্রকার?

১. পাঁচ
২. ছয়
৩. সাত
৪. আট

ঘ. উরুবেলা কোন নদীর তীরে অবস্থিত?

১. সরভূ
২. স্বরস্বতী
৩. অচিরবতী
৪. নৈরঞ্জনা

ঙ. তপসু ও ভলিক কোন দুটি গুণের শরণাগত হয়েছিলেন?

১. বুদ্ধ ও সঙ্ঘ
২. ধর্ম ও সঙ্ঘ
৩. বুদ্ধ ও ধর্ম
৪. সঙ্ঘ ও যক্ষ.

চ. নাগরাজ মুচলিন্দ বুদ্ধকে করবার বেষ্টনী দিয়েছিলেন?

১. সাত
২. আট
৩. নয়
৪. দশ

ছ. তপসু ও ভলিক বণিকদ্বয় কোন দেশের অধিবাসী?

১. ভূপাল
২. উৎকল
৩. নেপাল
৪. শ্রীলংকা

জ. বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর মহাবোধিবৃক্ষের আশেপাশে কতদিন ধ্যানসুখে ছিলেন?

১. আটত্রিশ
২. ঊনচলিশ
৩. ঊনপঞ্চাশ
৪. ঊনষাট

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...