পদ : বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। যেমন-দারকো চন্দং পস্সতি। এখানে তিন শব্দের গঠিত বাক্যটির প্রত্যকটির এক একটি পদ।
পালিতে পদ পাঁচ প্রকার: যথা- ১. বিসেস (বিশেষ্য); বিসেসন (বিশেষণ); ৩. সব্বনাম (সর্বনাম); ৪. অব্যয় (অব্যয়) ৫. কিরিযা (ক্রিয়া)।
১. বিশেষ্যঃ যে পদ ব্যক্তি, বস্তু, কাজ বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। (যেমন-মসি (কলম), সিস্স (শিষ্য)।
বিশেষ্য পাঁচ প্রকার; যথা- জাতিবাচক, গুণবাচক; দ্রব্যবাচক; ব্যক্তিবাচক ও ক্রিয়াবাচক বিশেষ্য।
ক. জাতিবাচক বিশেষ্য
যে বিশেষ্য কোন একটি প্রাণী বা বস্তু না বুঝিয়ে সে জাতের যেকোন প্রাণী বা বস্তু বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন-গো (গরু); অস্স (অশ্ব); বুদ্ধ (বৃক্ষ)।
খ. গুণবাচক বিশেষ্য
যে বিশেষ্য গুণ অবস্থা বা ভাব বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। (যেমন বিরিষ (বীর্য); লঘুতা; (হীনতা)।
গ. দ্রব্যবাচক বিশেষ্য
যে বিশেষ্য কোন দ্রব্য সম্পর্কে বোঝায় তাকে দ্রব্যবাচক বিশেষ্য বলা হয়। যেমন- (অগ্নি (অগ্নি); বারি (জল); দুগ্ধ (দুগ্ধ)।
ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য
যে বিশেষ্য ব্যক্তির নাম বোঝায় তাকে ব্যক্তিবাচক বিশেষ্য বলে। যথা- রামো (রাম); দেবদত্তো (দেবদত্ত); অনাথপিডিকো (অনাথপিণ্ডিক)।
৬. ক্রিয়াবাচক বিশেষ্য
যে বিশেষ্য কোন কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন- গমনং, ভোজনং, ভমণং।
২. বিশেষণ যা দ্বারা বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় কাকে বিশেষণ বলে। যেমন- বলো গো (সাদা) গরু।
ক. সাধারণত বিশেষ্যের যে লিঙ্গ, যে বচন ও যে বিভক্তি হয়; বিশেষণেরও সে লিঙ্গ, সে বচন, সে বিভক্তি হয়ে থাকে। যথা- সুন্দরো দারকো-সুন্দর বালক; সুন্দরী দারিকো-সুন্দরী বালিকা; সুন্দরং ফলং-সুন্দর ফল।
খ. দ্বি থেকে অষ্ঠারস সংখ্যাবাচক শব্দগুলো নিত্য স্ত্রীলিঙ্গ। যেমন- দ্বি (দুই); দস (দশা); আঠারস (আঠার) প্রভৃতি।
গ. সতং শব্দটি সর্বদা একচন ও ক্লীব লিঙ্গ হয়। যেমন- সতং দারকা। একশত বালক। বীসতি চিত্তানি-বিশ প্রকার চিত্ত।
ঘ. বিধেয় বিশেষণের লিঙ্গ ও বচন কখনও কখনও উদ্দেশ্য অনুযায়ী হয় না; যেমন- গুণা পমাণং-গুণাবলিই প্রমাণ; পমাদো মচ্চুনো পদং-প্রমাদই মৃত্যুর পথ; লোভে বিনাসং মূলং- লোভই বিনাশের মূল।
নিম্নে কয়েকটি উদাহরণ দেওয়া হল
বিশেষণ পদ
সুচি (শুচি)
পাপ
কাল
সাধু
কঠ (নিকৃষ্ট)
দুয়ের মধ্যে তুলনা
সুচিতর
পাপতর, পাপিয
কালতর
সাধুতর
কঠিয়
অনেকের মধ্যে তুলনা
সুচিতম
পাপতম
কালতম
সাধুতম
কঠিটঠ
মা, বা, বী, বিন প্রভৃতি প্রত্যায়ান্ত বিশেষণ শব্দের উত্তর, ইধ, ইয্য, ইট্ঠ ও ইস্টিক প্রত্যয় হলে ঐ সকল প্রত্যয়ের অব্যবহিত পূর্ববর্তী স্বরের লোপ হয়।
বিশেষণ পদ
গুণবা
জুতিমা (জ্যোতিম্মান)
সতিমা (স্মৃতিমান)
মেধাবী
ধনবা
দুয়ের মধ্যে তুলনা
গুণিয
জুতিয
সতিয্য
মেধিয
ধনিয
অনেকের মধ্যে তুলনা
গুনিষ্ঠ
জুতিষ্ঠ
সতিষ্ঠ
মেথিষ্ঠ
ধনিষ্ঠ
এমন কিছু বিশেষণ আছে যা সাধারণ নিয়মে পড়ে না। নিম্নে তার কয়েকটি উদাহরণ দেওয়া হলঃ
বিশেষণ পদ
অপ (কতিপয়)
পসথ (শ্রেষ্ঠ)
বুড্ড (বৃদ্ধ)
অন্তিক
গুরু (ভারি)
দুয়ের মধ্যে তুলনা
কণিয
সেয্য
সাদিয
নেদিয
গরিয
অনেকের মধ্যে তুলনা
কণিষ্ঠ
সেঠ
সাদিষ্ঠ
নেদিষ্ঠ
গরিষ্ঠ
৩. সর্বনাম: যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলা হয়। এদের সংখ্যা অনেক।
যেমন- অহং, তুম্হ, সো, সা, তে, মযং, অমু, এত, সব্ব, দক্মিণ কিং ইত্যাদি।
৪. অব্যয়: যে পদের কোন অবস্থাতেই মূল রূপের পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। যথা- সচে, পন, চ, কত, বা, নু ইত্যাদি।
নিম্নে কয়েকটি অব্যয়ের উদাহরণ দেওয়া হলঃ
কদা-কখন
তদা-তখন
তদানি-তখন
এতরেহি-এখন
কুখ-কোথায়
যতো-যা থেকে
এখ- এখানে
তথা এ প্রকার
কথং - কি প্রকারে
ইত্থং- এ প্রকার
ইব -এ প্রকার
ইতো-এখন থেকে
৫. ক্রিয়া: যা দ্বারা কোন কিছু করা, খাওয়া, হওয়া, প্রভৃতি কাজ বুঝায় তাকে ক্রিয়া বলে। ক্রিয়াপদের সাহায্যে কোন কালের ও ভাবের কার্যগুলো সম্পন্ন হয়ে তাকে। ক্রিয়াপদ ধাতুর সাথে বিভক্তিযোগে গঠিত হয়। যথা-
সো সযতি- সে ঘুমায়।
অহং সুণামি- আমি শুনছি।
উক্ত দু'টি বাক্যে 'সযতি', 'সুনামি' পদ দুটি ক্রিয়া।
নিম্নে আরও কয়েকটি ক্রিয়ার উদাহরণ দেওয়া হল:
এসতি-অন্বেষণ করে; কন্দতি - কাঁদে
গাযতি- গান করে; দদাতি - দান করে;
মোষ্কৃতি – মুক্ত হয়; সুণোতি শ্রবণ করে; হনতি হত্যা করে।
১. রচনামূলক প্রশ্নঃ
ক. পদ কয় প্রকার ও কি কি? উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও।
খ. বিশেষ্য কয় প্রকার ও কি কি? সংজ্ঞাসহ উদাহরণ দাও।
গ. বিশেষণের তারতম্যের কয়েকটি নিয়ম উদাহরণসহ লিপিবদ্ধ কর।
ঘ. প্রত্যয়যোগে নিম্নের বিশেষণগুলোর প্রত্যেকটির তারতম্য দেখাও :
সুচি; খিষ্প, সাধু, গুণবা, জুতিমা, অপ্স, গুরু, কুট্ঠ। 1
ঙ. সর্বনাম কাকে বলে? সর্বনামের পাঁচটি উদাহরণ দাও।
চ. অব্যয় বলতে কি বোঝ? পাঁচটি উদাহরণ দাও।
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
ক. ক্রিয়া কাকে বলে? উদাহরণসহ লেখ।
খ. জাতিবাচক বিশেষ্য কি?
গ. বিশেষণ কাকে বলে? উদাহরণসহ লেখ।
ঘ. গুণবাচক বিশেষ্য কি? দুটি উদাহরণ দাও।
ঙ. বিশেষণের তারতম্য বলতে কি বুঝায়?
৩. ঠিক উত্তরে ঠিক (✔) চিহ্ন দাও:
ক. বিশেষ্য পদ কোনটি?
১. সুন্দরং
২. অস
৩. তে
৪. তদা
খ. দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
১. গো
২. বিরিয
২. বুদ্ধ
৪. দেবদত্তো
গ. দুইয়ের মধ্যে তুলনামূলক বিশেষণ কোনটি?
১. খিল্প
২. সেঠ
৩. গুরু
৪. সাধুতর
ঘ. ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
১. মসি
২. গো
৩. গমনং
৪. বারি
ঙ. ক্রিয়ার উদাহরণ কোনটি?
১. ভবতি
২. দারিকা
৩. বীসতি
৪. নরা
চ. যে পদে কোন অবস্থাতেই মূলরূপের পরিবর্তন হয় না তাকে কি বলে?
১. বিশেষণ
২. সর্বনাম
৩. অব্যয়
৪. ক্রিয়া
Read more