পদ্য (পঞ্চম অধ্যায়)

পালি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

291

পদ্য

নিধিকুণ্ড সুত্ত
১. নিধিং নিধেতি পুরিসা গম্ভীরে ওদকস্তিকে, অথে কিচ্চে সমুপ্পন্নে অথায মে ভবিস্সতি।
২. রাজতো বা দুরুত্তস্স চোরতো পীলিতস বা, ইণস্স বা পমোক্কায দুর্ভিক্সে আপদাসু বা; এতদথায লোকস্মিং নিধি নামে নিধীযতে।
৩. তাব সুনিহিতো সন্তো গম্ভীরে ওদকন্তিকে, ন সব্বো সব্বদা এব তত্স তং উপকপতি।
৪. নিধি বা ঠানা চবতি সঞাবস্স বিমুযহতি, নাগা বা অপনামেত্তি যস্থা বাপি হরন্তি তং,
৫. অপিযা বাপি দাযাদা উদ্ধরন্তি অপস্সতো, যদা পুঞযো হোতি সব্বমেতং বিনস্সতি।
৬. যস্স দানেন সীলেন সঞমেন দমেন চ, নিধি সুনিহিতো হোতি ইথিযা পুরিসস্স বা;
৭.চেতযিম্হি চ সঙ্ঘে বা পুগ্‌গলে অতিথীসু বা, মাতরি পিতরি বাপি অথো জেঠমহি ভাতরি,
৮.এসো নিধি সুনিহিতো অজেয্যো অনুগামিকো, পহায গমনীযেসু এতং আদায গচ্ছতি।
৯. অসাধারণ মঞেক্সং অচোরহরণো নিধি, কযিরাথ ধীরো পুঞানি যো নিধি অনুগামিকো।
১০. এস দেব-মনুস্সানং সব্বকামদদো নিধি, যং যদেবাভিপথেন্তি সব্বমেনেত লতি।
১১. সুবণ্ণতা সুসরতা সুসণ্ঠন সুরূপতা, আবিপচ্ছং পরিবারো সব্বমেতেন লভতি।
১২. পদেসরজ্জং ইস্সরিযং চক্কবত্তিসুখম্পিযং, দেবরজ্জম্পি দিব্বেসু সব্বমেতেন লতি।
১৩. মানুসিকা চ সম্পত্তি দেবলোকে চ যা রতি, যা চ নিব্বানসম্পত্তি সব্বমেতেন লতি।
১৪. মিত্তসম্পদমাগম্ম যোনিসো বে পযুঞ্জতো, বিজাবিমুত্তি বসীভাবো সব্বমেতেন লতি।
১৫. পটিসম্ভিদা বিমোক্সা চ যা চ সাক্বপারমী, পচ্ছেকবোধি বুদ্ধভূমি সব্বমেতেন লতি।
১৬. এবং মহিদ্ধিযা এসা যদিদং পুঞসম্পদা, তস্মা ধীরা পসংসন্তি পণ্ডিতা কতপুঞঞতস্তি।

শব্দার্থ
নিধিকুন্ড-ধন পরিচ্ছেদ; সুত্তং-সূত্র; গম্ভীরে ওদকন্তিকে-জলস্পর্শী গভীর গর্তে; নিধিং নিধেতি-ধন প্রোথিত করে রাখে; অথে কিচ্চে সমুষ্পন্নে-অর্থাভাব দেখা দিলে; মে অথায ভবিস্সতি-আমার কাজে লাগবে; রাজতো দুরুত্তস্স-রাজার দৌরাত্ম্য থেকে; চোরতো পীলিত বা-দস্যু তস্করের পীড়ন থেকে ইপস্স বা পমোক্কায-ঋণ থেকে মুক্তির জন্য; এতদখায-এ হেতু; নিধি নাম-ধন নামে; সুনিহিতো সন্তো-উত্তমরূপে নিহিত থাকলেও; তস্ ন উপকম্পতি-তার হস্তগত হয় না; নিধি বা ঠানা চবতি-ধন স্থানচ্যুত হয়; সঞাব'স বিমুযহতি-স্মৃতিচিহ্ন বিস্মৃত হতে পারে; নাগা বা অপনামেন্তি-নাগগণ সরাতে পারে; অস্পিযা দাযাদা-অপ্রিয় উত্তরাধিকারীগণ, অপস্সতো-অজ্ঞাতসারে; উদ্ধরন্তি-উত্তোলন করতে পারে; পুঞঞযো-পুণ্যক্ষয়; বিনস্সতি-বিনষ্ট হয়; সঞমেন-সংযমের দ্বারা; জেঠহি ভাতরি-জ্যেষ্ঠ ভ্রাতাকে; অণুগামিকো-অনুগামী; পহায-ত্যাগ করে; গমনীযেসু-গন্তব্যস্থানে অর্থাৎ পরলোকে; আদায গচ্ছতি-নিয়ে যায়; পুঞঞানি কযিরাথ-পুণ্যার্জন করবে; সব্বকামদদো-সকল কামনা পূর্ণ করে; যং যদেবাভিপথেন্তি-যা যা প্রার্থনা করা যায়; সুস্বরযুক্ত; সুসষ্ঠান- 'অঙ্গসমূহের' সুগঠন; সরূপতা-সৌন্দর্য; আধিপচ্ছং- আধিপত্য; ইস্সরিযং- ঐশ্বর্য; যা রতি-যে আনন্দ; যোনিসো-সজ্জানে; পযঞ্জতো-যোগনুষ্ঠান করেন; বিজ্জাবিমুক্তিবসিভাবো-বিদ্যা, বিমুক্তি ও বশীভাব; বিমোক্কা-বিমোক্ষ; পচ্চেক বোধি-প্রতেক বুদ্ধ; যদিদং-যা এই জ্ঞান; মহিদ্ধিযা-মহাঋদ্ধিসম্পন্ন; তমা-তদ্ধেতু; কতপুঞঞং-কৃতপুণ্য; পসংসন্তি-প্রশংসা করেন।

নিধিকুন্ড সূত্রের উৎপত্তি
ভগবান বুদ্ধের সময়ে শ্রাবস্তী নগরীতে জনৈক ব্যক্তি বাস করতেন। একদা তিনি শ্রদ্ধাচিত্তে বুদ্ধ ও ভিক্ষুসংঘকে পিন্ডদান দিচ্ছিলেন। এ ব্যাপারে সারাদিন ব্যস্ত ছিলেন। সে সময় কোশলরাজ প্রসেনজিতের অর্থের প্রয়োজন হওয়ায় তিনি শ্রেষ্ঠীকে নেওয়ার জন্য দূত প্রেরণ করলেন। যখন শ্রেষ্ঠী বুদ্ধ ও ভিক্ষুসংঘের সেবায় নিরত ছিলেন তখন দূত এসে রাজার আদেশ জানালেন। তা শুনে শ্রেষ্ঠী দূতকে বললেন-এখন যাও আমি পরম ধন সঞ্চয় করতে ব্যস্ত আছি।
অতঃপর ভগবান বুদ্ধ পিন্ড গ্রহণ সমাপ্ত করে শ্রেষ্ঠীকে ধর্মদেশনা করলেন। তথাগত পুণ্য সম্পদকে যথার্থ নিধি বা শ্রেষ্ঠ সম্পদ আখ্যায়িত করে নিধিকুন্ড সূত্র প্রবর্তন করেন।

মর্মার্থ
বর্তমানে ব্যাংক, ডাকঘর প্রভৃতিতে টাকা পয়সা, মূল্যবান অলংকার গচ্ছিত রাখা ব্যবস্থা আছে। প্রাচীনকালে সেরূপ ছিল না। তখন নিরাপত্তার জন্য গভীর গর্তে ধন পুঁতে রাখা হত। বিপদকালে দুর্ভিক্ষের সময়, অভাবে গর্ত থেকে সে ধন উঠায়ে ব্যয় করা হত। এরূপ প্রোথিত ধন অনেক সময় উপকারে আসত না। অপ্রিয় আত্মীয়স্বজন, যক্ষ কর্তৃক এ ধন স্থানচ্যুত হত। মানুষের পুণ্যক্ষয় হলেও সে ধন হারিয়ে যেত।
স্ত্রীলোক বা পুরুষের দান, সংযম ও দমগুণের দ্বারা যে পুণ্যরূপ ধন নিহিত হয় এবং সে ধন চৈত্যপ্রতিষ্ঠা, সংঘ, পুদগল, অতিথি, মাতাপিতা ও জ্যেষ্ঠ ভ্রাতার সেবায় নিয়োজিত হয়, সে ধনই প্রকৃত ধন, সুনিহিত, অজেয় ও অনুগামী হয়। কেবল এ ধন নিয়েই নরনারীগণ পরলোক গমন করে।
এতে অন্যের অধিকার নেই। চোর, ডাকাত হরণ করতে পারে না। যে পুণ্যসম্পদ পরলোকে গমন করে পণ্ডিত ব্যক্তির তা সম্পাদন করা কর্তব্য।
এ ধন দেব-মনুষ্যগণের সকল কামনা পূর্ণ করে। যা যা প্রার্থনা করা হয়, এ পুণ্য দ্বারা তা সব লাভ করা যায়। সুন্দর শরীর, সুমধুর কণ্ঠস্বর, অঙ্গসৌষ্ঠব, আধিপত্য, আত্মীয়স্বজন, সবকিছু এর দ্বারা লাভ করা যায়।
এমনকি রাজত্ব, ঐশ্বর্য ও দেবলোক পর্যন্ত লাভ করা যায়। মিত্র সম্পদও লাভ হয়ে থাকে। যিনি সজ্ঞানে যোগানুষ্ঠান করেন তাঁর বিদ্যা, বিমক্তি ও বশীভাব বিষয়ক শক্তি অর্জিত হয়ে থাকে।
চার প্রকার প্রতিসম্ভিদা, আট প্রকার বিমোক্ষ, শ্রাবক পারমী, প্রত্যেক বুদ্ধজ্ঞান সম্যক সম্বোধি পর্যন্ত লাভ করা যায়।

সেই পুণ্যসম্পদ যেহেতু মহাগুণসম্পন্ন, সেহেতু সকল নরনারী, পণ্ডিত ব্যক্তিগণের পুণ্যসম্পদ আহরণ করা কর্তব্য। এ পুণ্যরাশিকে বুদ্ধপ্রমুখ আর্যশ্রাবকেরা অত্যন্ত প্রশংসা করেছেন।
'নিধি' শব্দের তাৎপর্য
'নিধি' শব্দের সাধারণ অর্থ ধন। ধন দু'প্রকার-পার্থিব এবং পরমার্থ। এ ধন সংরক্ষণ করাকেই নিধি বলা হয়। বুদ্ধের মতে টাকা পয়সা, ধনদৌলত, সোনারূপা, মণিরত্ন পার্থিব ধন এবং অন্যদিকে দান, শীল, ভাবনা, পরোপকার, মাতাপিতার সেবা, সত্রীপুত্রের ভরণপোষণ, অতিথি সেবার মাধ্যমে যে পুণ্য সঞ্চিত হয় তা পরমার্থ ধন। এ ধন কেউ চুরি করতে পারে না এবং ইহা পরকালে সুখ প্রদান করে।
খুদ্দক পাঠো
'খুদ্দক' শব্দের অর্থ 'ক্ষুদ্র' এবং 'পাঠো' শব্দের অর্থ 'পাঠ' বা 'আবৃত্তি'। এটি সুত্ত পিটকের অন্তর্গত খুদ্দক নিকায়ের প্রথম গ্রন্থ।
খুদ্দক নিকায় কিন্তু ছোট নয়, সুত্ত পিটকের বিরাট অংশ। প্রথম গ্রন্থ 'খুদ্দক পাঠো' এর নামানুসারেই খুদ্দক নিকায়ের নামকরণ হয়েছে।
খুদ্দক পাঠো-এর বিষয়বস্তু হল: সরণওযং, দসসিস্থাপদং, দ্বাত্তিংসকারো, কুমার পহো, মঙ্গল সুত্তং রতন সুত্তং, তিরোকুড্ড সুত্তং, নিধিকণ্ড সুত্তং ও মেত্ত সুত্তং। এ গ্রন্থখানি ভিক্ষু শ্রামণ ও উপাসক উপাসিকাদের অবশ্য পাঠ্য। এ জন্য এ গ্রন্থের শেষ শব্দটি 'পাঠো হিসেবে নাম দেয়া হয়েছে।

Content added By

১. রচনামূলক প্রশ্ন:

ক. নিধিকুণ্ড সূত্রের উৎপত্তি সম্পর্কে ধারণা দাও।
খ. নিধিকুণ্ড সূত্রের তাৎপর্য ব্যাখ্যা কর।
গ. অজেয় ও অনুগামী নিধি কি কি লেখ।
ঘ. নিধিকুণ্ড সূত্রের মর্মার্থ লেখ।

২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
ক. প্রাচীনকালে মানুষেরা ধন কোথায় লুকিয়ে রাখত?
খ. সে ধন কিভাবে নষ্ট হত?
গ. বর্তমানে টাকা পয়সা ও মূল্যবান অলংকারাদি রাখার কি ব্যবস্থা আছে?
ঘ. শ্রেষ্ঠ 'পরম ধন' বলতে কি বোঝাতে চেয়েছেন?
ঙ. 'অথে কিচ্চে সমুপন্নে অথায মে ভবিসস্তি'-পালি অংশটির বাংলা অনুবাদ কর।

৩. শূন্যস্থান পূরণ কর:
ক. যস্স দানেন-সঙ্ঞমেন- চ, নিধি-হোতি-পুরিসস্স বা।
খ. মানুসিকা সম্পত্তি - চ যা রতি, - যা চ নির্বানসম্পত্তি-লব্ধতি।

৪. ঠিক উত্তরে টিক (✔) চিহ্ন দাও:

ক. কিসের দ্বারা পুণ্যসম্পদ অর্জিত হয়?

১. টাকা পয়সা
২. ধনদৌলত
৩. ব্যবসা বাণিজ্য
৪. দানশীল

খ. কোনটি প্রকৃত ধন?

১. ধর্মাচরণ
২. মণিমুক্তা
৩ যশ প্রতিপত্তি
৪. গরু ছাগল

গ. কোনটি চোরে হরণ করতে পারে না?

১. কাপড়চোপড়
২. জিনিসপত্র
৩. সোনা রুপা
৪. পুণ্যসম্পদ

ঘ. ভগবান বুদ্ধ কার নিকট নিধিকন্ড সূত্র দেশনা করেছিলেন?

১. যক্ষের
২. শ্রেষ্ঠীর
৩. দেবতার
৪. ব্রহ্মার

ঙ. কোনটি খুদ্দক পাঠ গ্রন্থের বিষয়বস্তুর অন্তর্গত?

১. কুমার পঞহো
২. মিলন্দ পঞহো
৩. পুগ্গল পঞত্তি
8. পঞা ভাবনা

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...