Academy

পালি শব্দমালা (প্রথম অধ্যায়)

পালি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

500

পালি শব্দমালা

পালি শব্দচয়ন
পালি বৌদ্ধদের পবিত্র ত্রিপিটকের ভাষা। বুদ্ধ এ ভাষায় উপদেশ দিতেন। পালির প্রাচীন নাম মাগধী ভাষা। এ ভাষার মূল অক্ষরগুলো হারিয়ে গেছে। তাই শ্রীলংকায় সিংহলি অক্ষরে, মায়ানমার বার্মা অক্ষরে, ইউরোপে রোমান অক্ষরে পালি ত্রিপিটকের প্রত্যেকটি গ্রন্থ লিখিত। আন্তর্জাতিক ভাষা হিসেবে লন্ডন পালি বুক সোসাইটি থেকে পালি ত্রিপিটকের মূল গ্রন্থসমূহ প্রকাশিত হয়েছে রোমান অক্ষরে। পৃথিবীর বৌদ্ধ দেশসমূহের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রোমান অক্ষরেই পালি পঠন-পাঠন হয়ে থাকে। পূর্বে বাংলাদেশেও রোমান অক্ষরে পালি পাঠ্যপুস্তকগুলো লেখা হয়েছিল। বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের সুবিধার জন্য বাংলা অক্ষরে পালি পাঠ দেওয়া হল। পালির বর্ণমালা, রোমান অক্ষর ও উচ্চারণ স্থান সম্পর্কে তোমরা এ পুস্তকের পালি ব্যাকরণ প্রথম পাঠে জানতে পারবে। নিচে প্রদত্ত পালি শব্দগুলো বাংলা অর্থসহ মুখস্ত করবে। তাতে পালি ভাষা পড়তে, লিখতে ও বলতে পারবে।

জীবজন্তু ও পাখির নাম

পালিবাংলা
সসখরগোশ
হথিহাতি
অসঘোড়া
সুনখকুকুর
সীহসিংহ
মিগহরিণ
মোরময়ূর
সিগালশৃগাল
ব্যাগঘবাঘ
বিলারবিড়াল
ভলুকভল্লুক
উলুকপেঁচা
গিহ্বশকুন
বাযসকাক
লোহালোহা
কংসপিতল
মণিরত্ন
বজিরহীরা
মুত্তামুক্তা
পানিযথালকগাস
মসীকালি
লেখনীকলম
পণ্ণকাগজ
তম্বতামা
রজতরূপা
সীসাসীসা

ফল ও বৃক্ষ

পালিবাংলা
অম্বআম
পনসকাঁঠাল
রম্ভাকলা
বদরীকুল
জম্বুজাম
নিগ্রোধঅশ্বত্থ গাছ
পুচিমন্দনিমগাছ

ফুলের নাম

পালিবাংলা
পদুমপদ্ম
তগরটগর
কিংসুকপলাশ
বসিকীচামেলি

জিনিসপত্র ও ধাতব দ্রব

পালিবাংলা
পত্তপাত্র
সুবপ্নসোনা
মাগসিরঅগ্রহায়ণ
ফুসপৌস
মাঘমাঘ
ফগুণফাল্গুন
চিত্তচৈত্র

আত্মীয়স্বজন

পালিবাংলা
পিতাপিতা
মাতামাতা
পুত্তপুত্র
কঞঞাকন্যা
সসুরশ্বশুর
ভাগিণেষ্যভাগিনা
নত্তানাতি
পিতুচ্ছাপিসি
মাতুচ্ছামাসী

মাসের নাম

পালিবাংলা
বেসাখবৈশাখ
জেঠজ্যৈষ্ঠ
আসালহ্আষাঢ়
সাবণশ্রাবণ
পোট্টপাদভাদ্র
অযুজসআশ্বিন
কত্তিককার্তিক

বারের নাম

পালিবাংলা
রবিবাররবিবার
চন্দ্রবারসোমবার
কুজবারমঙ্গলবার
বুধবারবুধবার
গুরুবারবৃহস্পতিবার
সুকুরবারশুক্রবার
মন্দবারশনিবার

পক্ষের নাম

পালিবাংলা
কণ পদ্ধকৃষ্ণ পক্ষ
জুণ্য পন্থশুরু পক্ষ

ঋতুর নাম

পালিবাংলা
পিম্হান উতুগ্রীষ্ম ঋতু
বস্থান উতুবর্ষা ঋতু
হেমন্ত উতুহেমন্ত ঋতু

দিকের নাম

পালিবাংলা
উত্তরউত্তর
দক্কিণদক্ষিণ
দক্কিণদক্ষিণ
পুব্বপূর্ব
পচ্ছিমপশ্চিম
ঈসানঈশান (উত্তর-পূর্ব কোণ)
বায়ুবায়ু (উত্তর-পশ্চিম কোণ)
অগ্নিঅগ্নি (দক্ষিণ-পূর্ব কোণ)
নেরিদতনৈঝিত (দক্ষিণ-পশ্চিম কোণ)
উদ্ধঊর্ধ্ব
অবোনিম্ন

পঞ্চ ইন্দ্রিয়ের নাম

পালিবাংলা
চক্ষুচোখ
সোতকান
ঘাণনাম
জিব্‌হাজিহ্বা
তচচামড়া

পুংলিঙ্গ শব্দ

পালিবাংলা
বুদ্ধোবুদ্ধ
ধম্মোধর্ম
উপাসকোউপাসক
সমণোশ্রমণ
সুরিযোসূর্য
থেরোসথবির

স্ত্রীলিঙ্গ শব্দ

পালিবাংলা
দারিকাবালিকা
ধেনুগাভী
নাবানৌকা
নারীনারী
দেবীদেবী
ইত্থীস্ত্রী
বধুবৌ
লতালতা

ক্লীবলিঙ্গ শব্দ

পালিবাংলা
ফলংফল
পুঞঞংপুণ্য
সকটংগাড়ি
পোথকংবই
অণ্ডংডিম
উদকংজল
তিণংঘাস

তোমরা উপরে শব্দগুলোর প্রতি লক্ষ করলে দেখবে, পালির বেশ কিছু শব্দ বাংলার সাথে মিল আছে। তবে বাংলা কিছু অক্ষর পালিতে নেই বলে শুধু বানানের পার্থক্য রয়েছে। যেমন, বাংলার শ, ষ পালিতে নেই। শুধু 'স' এর ব্যবহার আছে। এ রকম ক্ষ,ঃ (বিসর্গ), (রেফ) পালিতে নেই। আবার বাংলা শব্দের (রেফ) নিয়ে যে অক্ষরটি থাকে তা পালিতে দ্বিত্ব বর্ণের হয়। যেমন পূর্ব-পূর্ব। উ কারান্ত, উ-কারান্তে এবং 'ব' এর পরিবর্তে 'ব' হয়ে গেছে। এরকম শব্দগুলোর বানান মনোযোগ দিয়ে শিখবে। ব্যাকরণের বর্ণমালায় আরও জানেেত পারবে।

Content added By

১. রচনামূলক প্রশ্নঃ

ক. বাংলা অনুবাদসহ পালিতে বার মাসের নাম লেখ।
খ. পালিতে সাত দিনের নাম লিখে বাংলা অনুবাদ কর।
গ. পালিতে দিকসমূহের নাম লিখে বাংলা বল।
ঘ. জিনিসপত্র ও ধাতব দ্রব্যের পাঁচটি করে দশটি পালি শব্দ লেখ।

২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে:

ক. পালিতে পাঁচটি পুংলিঙ্গ শব্দ লেখ।
খ. পাঁচটি বাংলা সত্রীলিঙ্গ শব্দের পালি অনুবাদ কর।
গ. পক্ষ ও ঋতুর নাম পালিতে বল।
ঘ. পালিতে পাঁচজন আত্মীয়স্বজনের নাম লেখ।

৩. ঠিক উত্তরটির পশে টিক (✔) চিহ্ন দাও:

ক. পালিতে কোন তিনটি বর্ণের ব্যবহার নেই?
১. স, ং, ক
২. ও, এম
২. ষ, শ,ঃ (বিসর্গ)
৪. ভ, হ, ল

খ. ঘোড়া শব্দের পালি কোনটি?

১. তত্স
২. নস
২. অস
৪. ফস্

গ. কোন শব্দটি পঞ্চ ইন্দ্রিয়ের অন্তর্গত?

১. উত
২. সোত
৩. হেমন্ত
৪. পচ্ছিম

ঘ. কিংসুক শব্দের অর্থ কি?

১. বিলাস
২. পলাশ
৩. তিতাস
৪. উলাস

ঙ. পালিতে শ্রাবণ মাসের নাম কি?

১. সাবান
২. পাবন
৩. সাবণ
৪. গহণ

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...