উৎপাদনকারী পণ্য উৎপাদন করার পর কখনো কখনো সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে। কিন্তু সব সময় তার পক্ষে সরাসরি পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। প্রয়োজন হয় মধ্যস্থ ব্যবসায়ীর। মধ্যস্থ ব্যবসায়ীগণ উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বিপণনের অংশ হিসেবে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে পাইকার ও খুচরা ব্যবসায়ীর সাহায্য নিতে হয়। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর হাতে পৌঁছে তাকে বণ্টন প্রণালী বলা হয়। যেমন চা বাগানে উৎপাদিত চা ভোক্তাগণ সরাসরি উৎপাদনকারী থেকে ক্রয় করে না। উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পাইকার চা ক্রয় করে। পাইকার থেকে ক্রয় করে খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তাগণ চা ক্রয় করে থাকে। এভাবেই উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবার মালিকানা একটি পথ ধরে গমন করে শেষ পর্যন্ত ভোক্তার নিকট পৌঁছে।
# বহুনির্বাচনী প্রশ্ন
মি. করিম একজন সবজি উৎপাদনকারী। তিনি প্রতিদিন সকালে জমি থেকে সবজি তুলে আকার ও রং অনুযায়ী আলাদা করে সাজিয়ে নিজেই শহরে নিয়ে গিয়ে বিক্রি করেন।
জনাব হাসেম উৎপাদনকৃত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে পণ্যসামগ্রী কিনে সেগুলো ছোট ছোট প্যাকেটে সুন্দরভাবে আবৃত করে ভোক্তাদের কাছে বিক্রি করেন।
জনাব রতন শহর থেকে বিভিন্ন ডিজাইনের কাপড় ক্রয় করেন। তিনি ভোক্তার চাহিদা ও রুচি অনুযায়ী কাপড় সংগ্রহ করে বিক্রয় করে থাকেন।
জনাব শফিক একজন ব্যবসায়ী। তিনি বড় শহর থেকে পণ্য ক্রয় করে এনে গ্রাম এলাকায় বিক্রি করেন। তিনি ভোক্তাদের রুচি, চাহিদা ও সামর্থ্যের কথা চিন্তা করে পণ্য সরবরাহ করেন।
Read more