লক্ষ্মীদেবীর পুষ্পাঞ্জলি
ওঁ নমস্তে সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে।
যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ত্বদর্চনাৎ।
সরলার্থ: হে হরিপ্রিয়া, তুমি সকলকে বর দিয়ে থাক। তোমার আশ্রিতদের যে গতি হয়, তোমার অর্চনার দ্বারা আমারও যেন তা হয়। তোমাকে নমস্কার।
লক্ষ্মীদেবীর প্রণামমন্ত্র
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমোহস্তুতে।
সরলার্থ: হে দেবী কল্যাণী, বিশ্বরূপ শ্রীবিষ্ণুর সত্রী, তুমি পদ্মা ও পদ্মার আলয়। সকলকে শুভফল দাও। তুমি আমাকে সকলক্ষেত্রে রক্ষা করো। আমি তোমাকে প্রণাম করি।
লক্ষ্মীপূজার শিক্ষা ও প্রভাব
প্রতিটি হিন্দু পরিবারে লক্ষ্মীপূজা করা হয়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এবং আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষ আয়োজনের মাধ্যমে লক্ষ্মীপূজা করা হয়, যা হিন্দুসমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একাত্মতাবোধের সৃষ্টি করে। লক্ষ্মীদেবী ধন-সম্পদ দান করেন। পূজার মধ্য দিয়ে লক্ষ্মীদেবীর উপর বিশ্বাস স্থাপিত হয়। লক্ষ্মীদেবীর শান্ত স্বভাব পূজারিকেও শান্ত করে তোলে।
| দলীয় কাজ: লক্ষ্মীপূজার আর্থসামাজিক ও ধর্মীয় প্রভাব চিহ্নিত কর। |
Read more