শুম্ভ-নিশুম্ভ বধ (পাঠ ৭)

ধর্মগ্রন্থ - হিন্দুধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

390

আরেকবার শুম্ভ নামের এক অসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয়। সে স্বর্গ, মর্ত্য ও পাতালের অধীশ্বর হয়ে বসে। তার ভাই নিশুম্ভ, সেনাপতি চণ্ড, মুণ্ড, রক্তবীজ প্রতিষ্ঠা করে ত্রাসের রাজত্ব। আবার দেবতারা দেবীর স্তব করে দেবীকে প্রসন্ন করেন। এবার দেবীর ক্রোধ থেকে আবির্ভূত হন দেবী অম্বিকা। ফলে তাঁর শরীর কালো হয়ে যায়। তিনি পরিচিত হন কালিকা নামে। এই কালিকা বা অম্বিকার কাছে শুম্ভ, নিশুম্ভ, রক্তবীজ, চণ্ড ও মুণ্ড পরাজিত ও নিহত হয়।

দেবতারা পুনরায় স্বর্গরাজ্য ফিরে পান। এভাবে শুধু স্বর্গের দেবতাদেরই নয়, সমগ্র জীব-জগতের কল্যাণ সাধন করেন মহাদেবী মহামায়া।

দলীয় কাজ: কালিকা বা অম্বিকার হাতে নিহত অসুরদের একটি তালিকা তৈরি কর।

নতুন শব্দ: অধীশ্বর, ত্রাস, অম্বিকা, কালিকা, রক্তবীজ।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...