শ্রীশ্রী লক্ষ্মীদেবীর পরিচয় ও পূজা পদ্ধতি (পাঠ ৪ ও ৫)

দেব-দেবী ও পূজা-পার্বণ - হিন্দুধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

219

লক্ষ্মীদেবীর পরিচিতি

দেবী লক্ষ্মী সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। তিনি সুন্দরী ও মাধুর্যময়ী দেবী। তিনি পূজারিদের ধন-সম্পদ দান করে থাকেন। তাঁর বাহন পেঁচা।

দেবী লক্ষ্মী শ্রী হিসেবে অভিহিত। কেননা তিনি সৌন্দর্য ও স্নিগ্ধতার প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী।

দেবী লক্ষ্মী অত্যন্ত সুন্দর এবং দুই হাতবিশিষ্ট। তিনি পদ্মফুলের উপর উপবিষ্ট। দেবী লক্ষ্মীর গায়ের রঙ ধূসর, সাদা, উজ্জ্বল হলুদ ও নীলাভ হয়ে থাকে। শ্রীশ্রীলক্ষ্মী সৌন্দর্যের দেবী, সম্পদের দেবী। আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের ওপর। আর এই • সম্পদগুলোর মধ্যে রয়েছে ভূমি, পশু, শস্য, জ্ঞান, ধৈর্য, সততা, শুদ্ধতা ইত্যাদি।

লক্ষ্মীপূজা পদ্ধতি: যে কোনো পূজা করতে পূজাবিধি অনুসরণ করতে হয়। লক্ষ্মীপূজার পদ্ধতি হিসেবে শুদ্ধ আসনে বসে আচমন থেকে শুরচ করে পঞ্চদেবতার পূজা করতে হয়। অতঃপর লক্ষ্মীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। লক্ষ্মীপূজা পঞ্চোপচার, দশোপচার বা ষোড়শোপচারে করা হয়ে থাকে। পূজার মৌলিক নীতি হিসেবে দেবী শ্রীলক্ষ্মীর ধ্যান, পূজামন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, ও প্রণামমন্ত্র পাঠ করতে হয়। অবশেষে বিসর্জন দিতে হয়।

লক্ষ্মীপূজার সময়কাল: সাধারণত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করা হয়। লক্ষ্মীপূজায় লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতিথিতে বিশেষভাবে লক্ষ্মীপূজা করা হয়। এ লক্ষ্মীপূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামে পরিচিত।

একক কাজ: লক্ষ্মী ধন-সম্পদের দেবী, এ দেবীর পূজাপদ্ধতি তোমার নিজ অভিজ্ঞতার আলোকে বর্ণনা কর।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...