রিলে: যে দৌড়ে ৪জন খেলোয়াড় নির্দিষ্ট দূরত্বে দৌড়াবার জন্য নির্দিষ্ট সীমারেখার ভেতর একে অন্যকে এক টুকরা কাঠি (ব্যাটন) বদলি দিয়ে দৌড়ায় তাকে রিলে দৌড় বলে। কাঠি বা ব্যাটনের ওপরের অংশটি মসৃণ হতে হবে। এটি কাঠ অথবা স্টিলের তৈরি গোলাকার হয়ে থাকে। সহজে চোখে পড়ে সেরকম রং ব্যবহার করতে হবে। ব্যাটনের দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) হয়ে থাকে এবং ওজন ৫০ গ্রামের কম হবে না। এই দৌড়ের কাঠি বদল দুই রকমের হতে পারে; দেখে এবং না দেখে। এই দুই রকমের মধ্যে 'দেখে বদলি' প্রথাই নিরাপদ।

| কাজ-১: ৫০৪ মিটার রিলে দৌড়ের প্রক্রিয়া লিখে দেখাও। |
Content added By