১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়?

Updated: 5 months ago
  • ১১ জুলাই
  • ১২ সেপ্টেম্বর
  • ২১ এপ্রিল
  • ১১ এপ্রিল
415
উত্তরঃ

সঠিক উত্তর হলো ১১ জুলাই, ১৯৭১।

তবে, অপশনে যদি ১১ জুলাই, ১৯৭১ না থাকে এবং ১১ এপ্রিল, ১৯৭১ থাকে তাহলে বোর্ড বই অনুসারে ১১ এপ্রিল, ১৯৭১ উত্তর করা যেতে পারে।
রেফারেন্স:

→ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র।

→ বাংলাপিডিয়া।

→ বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট।

→ সংগ্রামের নোটবুক।

→ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

→ ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

→ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।

→ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৯ম-১০ম শ্রেণি।

→ বিবিসি বাংলা নিউজ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র অনুযায়ী, ১৯৭১ সালের ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত কলকাতাস্থ ৮নং থিয়েটার রোডের প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।

  • বাংলাপিডিয়া অনুসারে, ১৯৭১ সালের ১০ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের এক সম্মেলনে অপারেশন চালানোর সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টর ও বিভিন্ন সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
  • বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, In a cabinet meeting of the provisional government of Bangladesh held on 11 July 1971, liberation war was structured through dividing the Bangladesh into 11 sectors and organizing Bangladeshi regular forces more on strategy of small group guerrilla actions.
  • সংগ্রামের নোটবুক অনুসারে, ১৯৭১ সালের ৪ এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে বাংলাদেশকে চারটি সামরিক অঞ্চলে ভাগ করেন। ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে প্রতিটি সেক্টরের অধিনায়ক নিযুক্ত করা হয়।
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অনুসারে, ১০ই জুলাই - ১৭ই জুলাই, ৭১ পর্যন্ত মুক্তিবাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যুদ্ধ অঞ্চলের অধিনায়কদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে বাংলাদেশকে ১১টি যুদ্ধ সেক্টরে বিভক্ত করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়।
  • বিবিসি নিউজ বাংলা পত্রিকা অনুসারে, ১৯৭১ সালের ৪ এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন এবং বাংলাদেশকে চারটি সামরিক অঞ্চলে ভাগ করেন। ১৯৭১ সালের ১১-১৭ জুলাই পর্যন্ত কলকাতাস্থ ৮ নং থিয়েটার রোডের প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১১ জুলাই তারিখের সম্মেলনে যুদ্ধাঞ্চল ও যুদ্ধকৌশল সম্মন্ধে বিস্তারিত আলোচনা হয় এবং মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য  সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

অন্যদিকে, বোর্ড বই সমূহে এ সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া যায় ⎯

বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৯ম-১০ম শ্রেণির বই অনুসারে, মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধাবাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে প্রথমে ১০ এপ্রিল ৪টি এবং পরবর্তীকালে ১১ এপ্রিল ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণির বই অনুসারে, ১৯৭১ সালের ১০ এপ্রিল ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করা হয় এবং ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।

ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণির বই অনুসারে, ১৯৭১ সালের ১০ এপ্রিল ৪টি এবং পরবর্তীকালে ১১ এপ্রিল ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
সার সংক্ষেপ:
অধিকাংশ নির্ভরযোগ্য সোর্স পর্যালোচনা অনুসারে, বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় - ১১ জুলাই, ১৯৭১ তারিখে।
অর্থাৎ, বোর্ড বইসমূহে উপস্থাপিত তথ্য “১১ এপ্রিল, ১৯৭১” সঠিক নয়।

মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডারগণ

সেক্টর নংদায়িত্বপ্রাপ্ত কমান্ডারসদর দপ্তর
সেক্টর- ০১

মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন)

মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)

হরিনা, ত্রিপুরা
সেক্টর- ০২

মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর)

মেজর হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)

মেলাঘর, ত্রিপুরা
সেক্টর- ০৩

মেজর শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর)

মেজর নুরুজ্জামান (সেপ্টম্বর-ডিসেম্বর)

কলাগাছি, ত্রিপুরা
সেক্টর- ০৪মেজর সি আর দত্তকরিমগঞ্জ, আসাম
সেক্টর- ০৫মেজর মীর শওকত আলীবাঁশতলা, সুনামগঞ্জ
সেক্টর- ০৬উইং কমান্ডার খাদেমুল বাশার।বুড়িমারী, পাটগ্রাম
সেক্টর- ০৭মেজর কাজী নুরুজ্জামান তরঙ্গপুর, পশ্চিমবঙ্গ
সেক্টর- ০৮

মেজর ওসমান চৌধুরী (অক্টোবর পর্যন্ত)

মেজর এম. এ মনজুর (এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত)

বেনাপোল কল্যাণী, ভারত
সেক্টর- ০৯মেজর আবদুল জলিল (এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত)হাসনাবাদ, ভারত
সেক্টর- ১০মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ-কমান্ডারগণনেই
সেক্টর- ১১

মেজর আবু তাহের (এপ্রিল-নভেম্বর)

ফ্লাইট লেঃ এম হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর)

মহেন্দ্রগঞ্জ, আসাম

Related Question

View All
  • ঢাকা
  • খুলনা
  • সিলেট
  • চট্টগ্রাম
128
  • বাণিজ্য মন্ত্রণালয়
  • অর্থ মন্ত্রণালয়
  • পরিকল্পনা মন্ত্রণালয়
  • পরিকল্পনা মন্ত্রণালয়
111
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই