একটি ধারার সংখ্যাগুলো নিম্নরূপ 1, 1, 2, 3, 5, 8, এর ১০তম সংখ্যা কত হবে?

Updated: 2 months ago
  • ক

    67

  • খ

    55

  • গ

    40

  • ঘ

    64

গণিত ক্রম ও ধারা (Sequence & Series) গুণোত্তর ধারা (Geometric Progression) সমান্তর ধারা (Arithmetic Progression) PMG Khulna Postal Operator/Mail Operator/Technician - 2026 দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক - 2025 ACC Sub Assistant Director - 2025 NESCO PLC – Sub-Station Attendant - 2024 CAAB – Procurement Officer / Inspector - 2021 এমপিইএমআর সহকারী সচিব/সহকারী পরিচালক - 2019 Betar – Assistant Editor - 2019 BREB Assistant Secretary/AD (Admin) - 2017 33rd BCS Preli - 2012 6th NTRCA College - 2010
295
ব্যাখ্যাঃ

প্রথম ও দ্বিতীয় পদের যোগফল  =  তৃতীয় পদ।
এভাবে ৮ ম পদ =  ৮  +  ১৩ = ২১,  ৯ম পদ =  ১৩  +  ২১ = ৩৪, ১০ম পদ = ৩৪  +  ২১ = ৫৫ ।

ক্রম ও ধারা (Sequence & Series)

গণিতে কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো সংখ্যার তালিকাকে ক্রম (Sequence) বলা হয় এবং সেই সংখ্যাগুলোর যোগফলকে ধারা (Series) বলা হয়।

ক্রম (Sequence)

ক্রম হলো এমন একটি সাজানো সংখ্যা সমষ্টি যেখানে প্রতিটি পদ একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে আগের পদ থেকে নির্ণয় করা যায়।

উদাহরণ

2, 4, 6, 8, 10, ...

এখানে প্রতিটি সংখ্যা আগের সংখ্যার সাথে 2 যোগ করে পাওয়া যাচ্ছে।

সাধারণ পদ (General Term)

ক্রমের n-তম পদকে সাধারণ পদ বলা হয়, যা সাধারণত an দ্বারা প্রকাশ করা হয়।

an

ধারা (Series)

ক্রমের পদগুলোকে যোগ করলে যে রূপ পাওয়া যায় তাকে ধারা বলা হয়।

উদাহরণ

2 + 4 + 6 + 8 + 10 + ...

গাণিতিক ক্রম (Arithmetic Sequence / AP)

যে ক্রমে প্রতিটি পরবর্তী পদ আগের পদের সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করে পাওয়া যায় তাকে গাণিতিক ক্রম বলে।

সাধারণ রূপ

a, a+d, a+2d, a+3d

এখানে,

  • a = প্রথম পদ
  • d = সাধারণ পার্থক্য (Common Difference)

n-তম পদ

an = a + (n-1)d

প্রথম n সংখ্যার যোগফল

Sn = n 2 [ 2a + (n-1)d ]

জ্যামিতিক ক্রম (Geometric Sequence / GP)

যে ক্রমে প্রতিটি পরবর্তী পদ আগের পদের সাথে একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করে পাওয়া যায় তাকে জ্যামিতিক ক্রম বলে।

সাধারণ রূপ

a, ar, ar2, ar3

এখানে,

  • a = প্রথম পদ
  • r = সাধারণ অনুপাত (Common Ratio)

n-তম পদ

an = arn-1

প্রথম n পদের যোগফল

যদি r ≠ 1 হয়,

Sn = a rn - 1 r - 1

অসীম জ্যামিতিক ধারা

যদি |r| < 1 হয়, তবে অসীম জ্যামিতিক ধারার যোগফল হবে:

S∞ = a 1 - r

হারমোনিক ধারা (Harmonic Series)

যে ধারার পদগুলো গাণিতিক ক্রমের বিপরীত রূপ তাকে হারমোনিক ধারা বলা হয়।

উদাহরণ

1 + 1/2 + 1/3 + 1/4 + ...

সিগমা নোটেশন (Sigma Notation)

কোনো ধারার যোগফল সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে Σ (Sigma) ব্যবহার করা হয়।

∑ i = 1 n a i

গুরুত্বপূর্ণ সূত্র

  • AP: aₙ = a + (n−1)d
  • AP: Sₙ = n/2 [2a + (n−1)d]
  • GP: aₙ = arⁿ⁻¹
  • GP: Sₙ = a(rⁿ − 1)/(r − 1)
  • Infinite GP: S∞ = a/(1−r)

মনে রাখার উপায়

ক্রম হলো তালিকা, ধারা হলো যোগফল। AP মানে যোগে বাড়ে, GP মানে গুণে বাড়ে।

প্রাত্যহিক জীবনে ‘ক্ৰম' বহুল প্রচলিত একটি শব্দ। যেমন - দোকানের তাকে ভোগ্যপণ্য সাজাতে, নাটক ও অনুষ্ঠানের ঘটনাবলী সাজাতে, গুদামঘরে সুন্দরভাবে দ্রব্যাদি রাখতে ক্রমের ধারণা ব্যবহৃত হয়। আবার অনেক কাজ সহজে এবং দৃষ্টিনন্দনভাবে সম্পাদন করতে আমরা বড় হতে ছোট, শিশু হতে বৃদ্ধ, হালকা হতে ভারী ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রম ব্যবহার করি। এই ক্রমের ধারণা হতেই বিভিন্ন প্রকার গাণিতিক ধারার উদ্ভব হয়েছে। এই অধ্যায়ে অনুক্রম ও ধারার মধ্যে সম্পর্ক ও এতদ সংক্রান্ত বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।

অনুক্রম (Sequence)

নিচের সম্পর্কটি লক্ষ করি :

এখানে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা n তার দ্বিগুণ সংখ্যা 2n এর সাথে সম্পর্কিত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট {1, 2, 3, . . .} থেকে একটি নিয়মের মাধ্যমে যোগবোধক জোড় সংখার সেট {2, 4, 6, . . .} পাওয়া যায়। এই সাজানো জোড়সংখ্যার সেটটি একটি অনুক্রম। সুতরাং, কতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম (Sequence) বলা হয়।

উপরের সম্পর্কটিকে ফাংশন বলে এবং f(n) = 2n লিখা হয়। এই অনুক্রমের সাধারণ পদ 2n যেকোনো অনুক্রমের পদসংখ্যা অসীম। অনুক্রমটি সাধারণ পদের সাহায্যে লিখার পদ্ধতি হলো {2n}, n = 1, 2, 3, . . বা, {27} +∞n=1 বা, {2n}।

অনুক্রমের প্রথম রাশিকে প্রথম পদ, দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ, তৃতীয় রাশিকে তৃতীয় পদ ইত্যাদি বলা হয়। 1, 3, 5, 7, ... অনুক্রমের প্রথম পদ = 1, দ্বিতীয় পদ = 3, ইত্যাদি। নিচে অনুক্রমের চারটি উদাহরণ দেওয়া হলো :

ধারা (Series)

কোনো অনুক্রমের পদগুলো পরপর + চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা (Series) পাওয়া যায়। যেমন, 1 + 3 + 5 + 7 + . . . একটি ধারা। ধারাটির পরপর দুইটি পদের পার্থক্য সমান। আবার 2 + 4 + 8 + 16 +. . . একটি ধারা। এর পরপর দুইটি পদের অনুপাত সমান। সুতরাং, যেকোনো ধারার পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ধারা হলো সমান্তর ধারা ও গুণোত্তর ধারা।

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    ৫৫
  • খ
    ৩৬
  • গ
    ৪৫
  • ঘ
    ৭২
গণিত ক্রম ও ধারা (Sequence & Series) সমান্তর ধারা (Arithmetic Progression) বাংলাদেশ নৌবাহিনী - উচ্চমান সহকারী/স্টোর হাউজম্যান Bangladesh Navy — Upper Division Assistant - 2026 DSHE – Demonstrator (All Subjects) - 2021 Karmasangsthan Officer (Cash) - 2015 Pre-Primary Teacher - 2014 PTD Assistant Director (Law) - 2013 32nd BCS Preli - 2012 BRDB Officer - 2012 BRDB URDO - 2012 26th BCS Preli - 2004 DOL Assistant Labour Officer - 2003
67
Updated: 2 months ago
  • ক
    ৮৫
  • খ
    ১২১
  • গ
    ৯৯
  • ঘ
    ৯৮
গণিত ক্রম ও ধারা (Sequence & Series) সমান্তর ধারা (Arithmetic Progression) বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous) সমাজসেবা অধিদপ্তর — ফিল্ড সুপারভাইজার 8th NTRCA College Principal - 2026 DSS Field Supervisor - 2026 SPCBL – Assistant Manager (PC) - 2023 DSHE – Office Assistant Cum Computer Typist - 2022 DMLC – Junior Teacher - 2021 BKB Senior Officer - 2015 DNC Assistant Director - 2013 DMC – Assistant Information Officer - 2005 11th BCS Preli - 1991
80
Updated: 2 months ago
  • ক
    86
  • খ
    126
  • গ
    147
  • ঘ
    210
গণিত ক্রম ও ধারা (Sequence & Series) বাংলাদেশ ব্যাংক — সহকারী পরিচালক
78
Updated: 2 months ago
  • ক

    31

  • খ

    45

  • গ

    63

  • ঘ

    127

গণিত ক্রম ও ধারা (Sequence & Series) সমন্বিত ৭টি ব্যাংক - অফিসার (ক্যাশ)
140
Updated: 2 months ago
  • ক
    36
  • খ
    56
  • গ
    60
  • ঘ
    64
  • ঙ
    None
গণিত ক্রম ও ধারা (Sequence & Series) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — প্রমোশন অফিসার
86
Updated: 2 months ago
  • ক
    ৫৬
  • খ
    ৬২
  • গ
    ৭৪
  • ঘ
    ৮০
গণিত ক্রম ও ধারা (Sequence & Series) গুণোত্তর ধারা (Geometric Progression) পরিবেশ অধিদপ্তর — নমুনা সংগ্রহকারী DOE Sample Collector - 2026 Primary Assistant Teacher - 2011
79
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই