নীতিশোকাঃ (পঞ্চদশ পাঠ)

প্রথম ভাগ - সংস্কৃত - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

252

(১) পিতা স্বর্গঃ পিতা ধর্মঃ পিতা হি পরমন্তপঃ। পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতাঃ ॥
(২) ভূমের্গরীয়সী মাতা স্বর্গাদুচ্চতরঃ পিতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ॥
(৩) হস্তস্য ভূষণং দানং সত্যং কণ্ঠস্য ভূষণম্। কর্ণস্য ভূষণং শাস্ত্রং ভূষণৈঃ কিং প্রয়োজনম্ ॥
(8) যস্মিন্ দেশে ন সম্মানো ন বৃত্তির্ন চ বান্ধবঃ। ন চ বিদ্যালয়ঃ কশ্চিৎ তং দেশং পরিবর্জয়েৎ ॥

টীকা: পরমন্তপঃ = পরমম্ + তপঃ। প্রীতিমাপন্নে = প্রীতিম্ + আপন্নে। স্বর্গাদুচ্চতরঃ = স্বর্গাৎ + উচ্চতরঃ। স্বর্গাদপি স্বর্গাৎ + অপি।
শব্দার্থ : প্রীয়ন্তে-প্রীতি লাভ করেন। ভূমেঃ-পৃথিবী অপেক্ষা। কণ্ঠস্য-কণ্ঠের। বৃত্তিঃ-জীবিকা। পরিবর্জয়েৎ-পরিত্যাগ করা উচিত।

শোকার্থ:-

১। পিতা ______ সর্বদেবতাঃ ॥
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতা প্রীত হলে দেবতারাও প্রীত হন।

২। ভূমের্গরীয়সী ______ গরীয়সী ॥
মা পৃথিবী অপেক্ষা শ্রেষ্ঠ, পিতা শ্রেষ্ঠ স্বর্গ অপেক্ষা। জননীতুল্য জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ।

৩। হস্তস্য _____ প্রয়োজনম্।
হস্তের অলংকার দান, কণ্ঠের অলংকার সত্য, কর্ণের অলংকার শাস্ত্র, অন্য অলংকারের প্রয়োজন কি?

8 । যস্মিন্ দেশে ______ পরিবর্জয়েৎ।
যে-দেশে সম্মান নেই, জীবিকার উপায় নেই, কোন বন্ধু নেই, কোন বিদ্যালয় নেই, সে-দেশ ত্যাগ করা উচিত।

Content added || updated By

১। মাতা, পিতা ও জন্মভূমির প্রশংসাসূচক শোকটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি কর।
২। সংস্কৃত শোক উদ্ধৃত করে কোন দেশ ত্যাগ করা উচিত বল।
৩। বাংলায় অনুবাদ কর :-

(ক) পিতা স্বর্গঃ ______ সর্বদেবতাঃ ॥
(খ) হস্তস্য ভূষণং _____ প্রয়োজনম্ ॥

৪। শূন্যস্থান পূরণ কর:-

(ক) পিতরি _____ প্রীয়ন্তে সর্বদেবতাঃ ॥
(খ) ______ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ॥
(গ) সত্যং _____ ভূষণম্
(ঘ) ______ ভূষণং শাস্ত্রং।
(ঙ) তং দেশং ______

৫। শব্দার্থ লেখ:-
ভূমেঃ, বৃত্তিঃ, ভূষণম্, স্বর্গাৎ, পরিবর্জয়েৎ।
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) পৃথিবী অপেক্ষা শ্রেষ্ঠ কে?
(খ) স্বর্গ অপেক্ষা উচ্চতর কে?
(গ) হস্তের ভূষণ কি?
(ঘ) কণ্ঠের ভূষণ কি?
(ঙ) কর্ণের ভূষণ কি?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...