অস্তি চণ্ডরবঃ নাম শৃগালঃ। একদা সঃ রজকস্য নীলজলে পততি। তেন তস্য শরীরম্ নীলম্ ভবতি। ততঃ সঃ পশূনাম্ রাজপদম্ লভতে। তদা সঃ ব্যাঘ্রম্ অমাত্যম্ করোতি। সিংহম্ করোতি সেনাপতিম্। একদা সায়ম্ নীলবর্ণঃ শৃগালঃ শৃগালরবম্ শূণোতি। তেন সঃ স্বভাববশাৎ উচ্চৈঃস্বরেণ শব্দম্ করোতি। ব্যাঘ্রাদয়ঃ তম্ শৃগালম্ মত্বা তৎক্ষণম্ এব মুক্তি।
স্বভাবো দুরতিক্রম্যঃ।
শব্দার্থ : রজকস্য- ধোপার। তেন- সেইহেতু। পশূনাম- পশুদের। লভতে- লাভ করে। সায়ম্-সন্ধ্যাবেলা। শৃগালরবম্ শৃগালের শব্দ। শূণোতি-শোনে। স্বভাববশাৎ- স্বভাবহেতু। মত্বা- মনে করে। মুক্তি-হত্যা করে। পঞ্চতন্ত্র-নীতিকথার একটি গল্পগ্রন্থ। এটি পাঁচটি তন্ত্র বা অধ্যায়ে বিভক্ত।
স্বভাবো দুরতিক্রম্যঃ-স্বভাব ত্যাগ করা কঠিন।
১। 'নীলবর্ণশৃগালকথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।
২। বাংলায় অনুবাদ কর:-
(ক) একদা সঃ _____ নীলম্ ভবতি।
(খ) তদা সঃ _____ সেনাপতিম্।
(গ) তেন সঃ ____ এব মুক্তি।
৩। 'নীলবর্ণশৃগালকথা' গল্পটির উপদেশ সংস্কৃতে লেখ।
৪। শব্দার্থ লেখ:-
রজকস্য, লভতে, সায়ম্, পশূনাম, শূণোতি।
৫। নিচের পদগুলোর বাক্যে প্রয়োগ দেখাও :-
নীলজলে, পশূনাম্, একদা, পততি, করোতি।
৬। শূন্যস্থান পূরণ কর:-
(ক) তেন তস্য _______ নীলম্ ভবতি।
(খ) ______ সঃ পশূনাম্ রাজপদম্ লভতে।
(গ) তদা সঃ ব্যাঘ্রম্. ____ করোতি।
(ঘ) সিংহম্ করোতি _____
(ঙ) নীলবর্ণঃ শৃগালঃ ______ শূণোতি।
৭। বামপাশে সংস্কৃত শব্দ ও ডানপাশে বাংলা অর্থ এলামেলোভাবে দেয়া আছে। সাজিয়ে লেখ:-
অস্তি করে
ভবতি শোনে
করোতি হত্যা করে
শূণোতি হয়