বাংলাদেশঃ (একাদশ পাঠ)

প্রথম ভাগ - সংস্কৃত - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

250

বাংলাদেশঃ অস্মাকম্ জন্মভূমিঃ। অতি মনোহরঃ অয়ম্ দেশঃ। অত্র বিশালাঃ নদ্যঃ প্রবহন্তি। উদ্যানে কুসুমানি বিকশন্তি। বৃক্ষেষু ফলানি জায়ন্তে। কৃষকাঃ ক্ষেত্রাণি কর্যন্তি। শীতলঃ বায়ুঃ বহতি। বাংলাদেশঃ স্বাধীনঃ দেশঃ। অত্র শান্তিঃ বিরাজতে। অয়ম্ দেশঃ স্বর্গাদপি শ্রেষ্ঠঃ।
শব্দার্থ :- নদ্যঃ-নদীগুলো। প্রবহন্তি-প্রবাহিত হয়। কুসুমানি-ফুলগুলি। জায়ন্তে-জন্মগ্রহণ করে। বিরাজতে-বিরাজ করে। স্বর্গাদপি-স্বর্গ থেকেও।

Content added By

১। দশটি বাংলা বাক্যে বাংলাদেশের বর্ণনা দাও।

২। বাংলায় অনুবাদ কর:-

(ক) বাংলাদেশঃ _____ ..প্রবহন্তি।
(খ) উদ্যানে _____ কর্ষন্তি।
(গ) শীতলঃ _____ শ্রেষ্ঠঃ।

৩। শব্দার্থ লেখ:-

প্রবহন্তি, জায়ন্তে, নদ্যঃ, কুসুমানি, স্বর্গাদপি।

৪। নিচের পদগুলো দিয়ে বাক্য রচনা কর:-

জন্মভূমিঃ, মনোহরঃ, বিকশন্তি, কর্ষন্তি, শান্তিঃ।

৫। শূন্যস্থান পূরণ কর:

(ক) _____ অস্মাকম্ জন্মভূমিঃ।
(খ) অত্র বিশালাঃ ______ প্রবহন্তি।
(গ) বৃক্ষেষু ফলানি _______
(ঘ) _______ শান্তিঃ বিরাজতে।
(ঙ) বাংলাদেশঃ ______ দেশঃ।

৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-

(ক) আমাদের জন্মভূমির নাম কি?
(খ) বাংলাদেশের উদ্যানে কি বিকশিত হয়?
(গ) কৃষকেরা কি করে?
(ঘ) বাংলাদেশে কেমন বায়ু প্রবাহিত হয়?
(ঙ) বাংলাদেশের নদীগুলো কেমন?

৭। সঠিক উত্তর লেখ:

(ক) আমাদের জন্মভূমির নাম-

(i) বাঙ্গালা দেশ
(ii) বঙ্গদেশ
(iii) বাংলাদেশ
(iv) বঙ্গীয় দেশ

(খ) বাংলাদেশ অতি-

(i) শ্যামল
(ii) মনোহর
(iii) সুন্দর
(iv) চিত্তাকর্ষক

(গ) বাংলাদেশের ক্ষেত্র কর্ষণ করে-

(i) চর্মকারেরা
(ii) কৃষকেরা
(iii) কৃষিজীবীরা
(iv) কৃষকপুত্রেরা

(ঘ) বাংলাদেশে প্রবাহিত হয়-

(i) বিশাল নদী
(ii) বিশালসাগর
(iii) বিশাল ঝর্ণা
(iv) বিশাল মহাসাগর

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...