১। বাংলা প্রতিবর্ণীকরণসহ দেবনাগরী স্বরবর্ণ লেখ।
২। দেবনাগরী লিপিতে ব্যঞ্জনবর্ণ লেখ।
৩। নিচের দেবনাগরী বর্ণগুলো বাংলা বর্ণে লেখ :-

৪। নিচের বাংলা বর্ণগুলো দেবনাগরী লিপিতে লেখ:-

৫। দেবনাগরী লিপিতে লেখ:-

৬। সঠিক বর্ণ/সংখ্যাটিতে টিক (✔) চিহ্ন দাও ৪-

বিশেষ্যপদপ্রয়োগঃ
(ক) পুংলিঙ্গ-বিশেষ্যপদানি

দ্রষ্টব্য : কোন কিছুর নামকে বিশেষ্যপদ বলা হয়। যেমন- বালকঃ, শিক্ষকঃ, বালিকা, লতা, জলম্, ফলম্ ইত্যাদি।
সংস্কৃত ভাষায় বচন তিন প্রকার-একবচন, দ্বিবচন ও বহুবচন।
একবচন: একটি মাত্র সংখ্যা বোঝালে হয় একবচন। যেমন- বালকঃ, চন্দ্রঃ, ফলম্, পুষ্পম্, বালিকা, নদী ইত্যাদি।
দ্বিবচন: দুটি সংখ্যা বোঝালে হয় দ্বিবচন। যেমন- বালকৌ, চন্দ্রৌ, ফলে, পুষ্পে ইত্যাদি।
বহুবচন: দুয়ের অধিক সংখ্যা বোঝালে বহুবচন হয়। যেমন- বালিকাঃ, ফলানি, পুষ্পাণি, মাতরঃ ইত্যাদি।
শব্দার্থঃ ছাত্রেী- দুজন ছাত্র, কবয়ঃ- কবিগণ, গুরবঃ- গুরুগণ, নদ্যঃ- নদীগুলো, কমলে-দুটি পদ্ম, পত্রে-দুটি পাতা, নয়নানি- চোখগুলো।
১।নিম্নলিখিত পদগুলোর বাংলা অর্থ কর :-
ছাত্রাঃ, খগৌ, মুনী, গুরবঃ, ভ্রাতরঃ, লতাঃ।
২।নিচের পদগুলোর বচন নির্ণয় কর:-
ছাত্রেী, খগাঃ, সাধু, ভ্রাতরঃ, দেব্যৌ, নদ্যঃ।
৩।নিচের পদগুলোর লিঙ্গ নির্ণয় কর:-
লতা, বনম্, ছাত্রঃ, দেবী, পত্রম্, ভ্রাতা।
81দেবনাগরী অক্ষরে লেখ:-
ছাত্রাঃ, মুনয়ঃ, গুরুঃ, ভ্রাতরঃ, দেব্যঃ, পত্রাণি।
৫।নিচের পদগুলোর বাংলা অর্থ বল:-
ধেনবঃ, সাধুঃ, কবয়ঃ, ভ্রাতরৌ, নদ্যৌ, কমলে, ফলম্।
৬।সংস্কৃত ভাষায় বচন কয় প্রকার ও কি কি?
৭। বামপাশে সংস্কৃত পদ ও ডান পাশে সেগুলোর বাংলা অর্থ এলোমেলো ভাবে দেয়া আছে। সংস্কৃত পদগুলোর পাশে বাংলা অর্থ সাজিয়ে লেখ।
সাধু দুটি নদী
ছাত্রঃ বীণাগুলি
নদ্যৌ একটি বন
বীণাঃ দুইজন সাধু
বনম্ একজন ছাত্র
৮। সঠিক উত্তরটি লেখঃ
(ক) একজন ছাত্র -
(i) ছাত্রৌ
(ii) ছাত্রান্
(iii) ছাত্রঃ
(iv) ছাত্রাঃ
(খ) দুইজন সাধু -
(i) সাধবঃ
(ii) সাধু
(iii) সাধুঃ
(iv) সাধুম্
(গ) নদীগুলি -
(i) নদী
(ii) নদ্যৌ
(iii) নদীম্
(iv) নদ্যঃ
(ঘ) দুটি চোখ -
(i) নয়নম্
(ii) নয়নে।
(iii) নয়নানি
(iv) নয়নেন
বিনীতঃ ছাত্রঃ। বিনীতৌ ছাত্রৌ। বিনীতাঃ ছাত্রাঃ।
শ্বেতঃ হংসঃ। শ্বেতৌ হংসৌ। শ্বেতাঃ হংসাঃ।
ধূর্তঃ শৃগালঃ। ধূর্তেী শৃগালৌ। ধূর্তাঃ শৃগালাঃ।
চঞ্চলঃ শিশুঃ। চঞ্চলৌ শিশু। চঞ্চলাঃ শিশবঃ।
সুশীলা বালিকা। সুশীলে বালিকে। সুশীলাঃ বালিকাঃ।
মধুরা ভাষা। মধুরে ভাষে। মধুরাঃ ভাষাঃ।
শুষ্কা লতা। শুষ্কে লতে। শুষ্কাঃ লতাঃ।
পরমম্ মিত্রম্। পরমে মিত্রে। পরমাণিমিত্রাণি।
উজ্জ্বলম্ নক্ষত্রম্। উজ্জ্বলে নক্ষত্রে। উজ্জ্বলানি নক্ষত্রাণি।
জীর্ণম্ বত্রম্। জীর্ণে বত্রে। জীর্ণানি বস্ত্রাণি।
রক্তম্ কমলম্। রক্তে কমলে। রক্তানি কমলানি।
একঃ বৃক্ষঃ। দ্বৌ বৃক্ষৌ। ত্রয়ঃ বৃক্ষাঃ। একম্ ফলম্। দ্বে ফলে। ত্রীণি ফলানি। একা কন্যা। দ্বে কন্যে। ত্রিস্রঃ কন্যাঃ। পঞ্চ বাণাঃ। যট্ ঋতবঃ। অষ্টৌ বসবঃ। নব গ্রহাঃ।
শতম্ ফলানি। দশ দিশঃ। বিংশতিঃ পুরুষাঃ।
বি.দ্র. সংস্কৃত ভাষায় বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি ও যে বচন হয়, নাম বিশেষণেরও সেই লিঙ্গ ও সেই বচন হয়। এ বিষয়ে নিচের শোকটি মনে রাখা প্রয়োজন:
"বিশেষ্যস্য হি যলিঙ্গং বিভক্তিবচনে চ যে। তানি সর্বাণি যোজ্যানি বিশেষণপদেষুপি ॥"
শব্দার্থঃ শ্বেতঃ-সাদা, সুশীলা-সচ্চরিত্রা। ভাষাঃ-ভাষাগুলো। মিত্রম্-বন্ধু। রক্তম্-লাল। তিস্রঃ-তিন (স্ত্রীলিঙ্গ)।
১। বাংলায় অনুবাদ কর:-
শ্বেতাঃ হংসাঃ। চঞ্চলৌ শিশুঃ। মধুরাঃ ভাষাঃ।
পরমে মিত্রে। ত্রয়ঃ বৃক্ষাঃ। তিস্রঃ কন্যাঃ।
পঞ্চ বাণাঃ। বিংশতিঃ পুরুষাঃ।
২। সংস্কৃতে অনুবাদ কর:- দুজন বিনীত ছাত্র। দুটি শুকনো লতা। একটি ছেঁড়া কাপড়। ছয় ঋতু। নয়টি গ্রহ। দশ দিক
৩। পাঁচটি বিশেষণ পদের বাক্যে প্রয়োগ দেখাও।
৪। নাম বিশেষণের ব্যবহারবিষয়ে শোকটি মুখস্থ লেখ।
৫। নিচের পদগুলোর মধ্যে কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ বলঃ
শ্বেতঃ, শিশবঃ, বালিকাঃ, মধুরে, জীর্ণম্, বৃক্ষঃ, রক্তানি, বীণাঃ, দশ।
৬। শূন্যস্থান পূরণ কর:-
(ক) _______ শৃগালঃ।
(খ) _______ বালিকাঃ।
(গ) _______ কমলানি।
(ঘ) _______ ঋতবঃ।
(ঙ) _______ ফলানি
(চ) _______ পুরুষাঃ।
৭। সঠিক উত্তরটির পাশে টিক (√) চিহ্ন দাও:
(ক) বিনীতঃ ছাত্রঃ- এর অর্থ -
(i) দুজন বিনীত ছাত্র
(ii) তিনজন বিনীত ছাত্র
(iii) একজন বিনীত ছাত্র
(iv) পাঁচজন বিনীত ছাত্র
(খ) শ্বেতাঃ হংসাঃ- এর অর্থ -
(i) সাদা হাঁসগুলো
(ii) দুটি সাদা হাঁস
(iii) একটি সাদা হাঁস
(iv) তিনটি সাদা হাঁস
(গ) কোনটি শুদ্ধ বল-
(i) চঞ্চলঃ শিশুঃ
(ii) চঞ্চলেঃ শিশু
(iii) চঞ্চলাঃ শিশু
(iv) চঞ্চলঃ শিশবঃ
(ঘ) একশ ফল-এর সংস্কৃত অনুবাদ -
(i) শতং ফলাঃ
(ii) শতানি ফলম্
(iii) শতং ফলানি
(iv) শতৈঃ ফলৈঃ
(ঙ) পাঁচটি বাণ- এর সংস্কৃত অনুবাদ -
(i) পঞ্চা বাণাঃ
(ii) পঞ্চ বাণাঃ
(iii) পঞ্চাঃ বাণা
(iv) পঞ্চম্ বাণাঃ
অহম্ পঠামি। আবাম্ পঠাবঃ। বয়ম্ পঠামঃ। তুম্ পঠসি। যুবাম্ পঠথঃ। যূয়ম্ পঠথ। সঃ পঠতি। তৌ পঠতঃ। তে পঠন্তি। মম গৃহম্। অস্মাকম্ বিদ্যালয়ঃ। যুম্মাকম্ গৃহেষু। তস্য পুত্রাঃ। তেষাম্ পুস্তকানি। অয়ম্ আশ্রমঃ। ইদম্ নগরম্। ইয়ম্ বালিকা। এতানি পুষ্পণি। এতৎ পুষ্পম্। এষঃ দীপঃ। কস্য আলয়ঃ। জননী সর্বেষাম্ পূজনীয়া।
শব্দার্থ: মম-আমার। আস্মাকম্-আমাদের। তস্য- তার। অয়ম্-এই। কস্য-কার। এষঃ-এই। সর্বেষাম্-সকলের।
[মম, অস্মাকম্, তস্য, অয়ম্, কস্য, এষঃ, সর্বেষাম্ প্রভৃতি সর্বনাম পদ।]
১। বাংলায় অনুবাদ কর :-
(ক) বয়ম্ পঠামঃ।
(খ) তৌ পঠতঃ।
(গ) অস্মাকম্ বিদ্যালয়ঃ।
(ঘ) যুম্মাকম্ গৃহেষু।
(ঙ) ইয়ম্বা লিকা।
(চ) এষঃ দীপঃ।
(ছ) জননী সর্বেষাম্ পূজনীয়া।
২। সংস্কৃতে অনুবাদ কর:-
(ক) আমি পড়ি।
(খ) আমাদের বিদ্যালয়।
(গ) তাঁর পুত্রগণ।
(ঘ) তাদের বইগুলো।
(ঙ) কার বাড়ি।
৩। পাঁচটি সর্বনাম পদের সাহায্যে বাক্য রচনা কর।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) আবাম্ পঠাবঃ-বাক্যের অর্থ কি?
(খ) 'অস্মাকম্' পদের অর্থ কি?
(গ) এটি নগর-এই বাক্যের সংস্কৃতানুবাদ কি?
(ঘ) 'সর্বেষাম্' কোন পদ?
(ঙ) 'তেষাম্' কোন পদ?
(চ) এতৎ পুষ্পম্-বাক্যের অর্থ কি?
(ছ) কার বাড়ি-সংস্কৃতানুবাদ কি?
৫। নিচের বাক্যপগুলোর অন্তর্গত সর্বনাম পদসমূহের নিচে দাগ দাও :-
(ক) যুবাম্ পঠথঃ।
(খ) যুষ্মাকম্ গৃহেষু।
(গ) এতৎ পুষ্পম্।
(ঘ) এতানি পুষ্পণি
(ঙ) এষঃ দীপঃ।
৬। শূন্যস্থান পূরন কর:-
(ক) _____ পঠসি। (খ) ______ পঠতঃ। (গ) ________ বিদ্যালয়ঃ। (ঘ) ______ বালিকা। (ঙ) ______ আলয়ঃ।
৭। সঠিক উত্তরটি লেখ:-
(ক)'অহম্' একটি-
(i) ক্রিয়াপদ
(ii) সর্বনাম পদ
(iii) বিশেষ্য পদ
(iv) অব্যয় পদ
(খ) 'কস্য' পদের অর্থ-
(i) কাদের
(ii) কাকে
(iii) কার
(iv) কারা
(গ) 'তে পঠন্ডি' বাক্যের অর্থ-
(i) আমি পড়ি
(ii) তুমি পড়
(iii) সে পড়ে
(iv) তারা পড়ে
(ঘ) 'যূয়ম্ পঠথ' বাক্যের অর্থ-
(i) তোমরা পড়
(ii) তোমরা দুজন পড়
(iii) তুমি পড়
(iv) আমি পড়ি
(ঙ) 'সর্বেষাম্' পদের অর্থ-
(i) তোমার
(ii) সকলের
(iii) আমাদের
(iv) তোমাদের
ভবান্ অত্র আগচ্ছতু। ত্বম্ এব মাতা। কদাপি মিথ্যা মা বদ। সদা সত্যং বদেৎ। তত্র একঃ মুনিঃ বসতি। মা দিবা নিদ্রাম্ গচ্ছ। নমঃ শ্রীগুরবে। গ্রামম্ নিকষা নদী। সঃ গৃহাৎ বহিঃ গচ্ছতি। প্রাতঃ ভ্রমণম্ কুরু। দুঃখম্ বিনা সুখম্ ন ভবতি। শনৈঃ বহতি বায়ুঃ। পিতা পুত্রেণ সহ গচ্ছতি। কুত্র তে গৃহম্? গ্রামম্ অভিতঃ নদী। বৃক্ষস্য অধঃ সাধুঃ তিষ্ঠতি। ধিক্ দুশ্চরিত্রম্।
শব্দার্থঃ কদাপি - কখনো। মা না। নিকষা নিকটে। বহিঃ বাইরে। কুত্র - কোথায়।
[কদাপি, মা, নিকষা, বহিঃ, কুত্র প্রভৃতি অব্যয় পদ।]
বি:দ্র: সদৃশং ত্রিষু লিঙ্গেযু সর্বাসু চ বিভক্তিযু। বচনেষু চ সর্বেষু যন্ন ব্যেতি তদব্যয়ম্।। যে পদের লিঙ্গ, বচন ও বিভক্তি কোন অবস্থাতেই পরিবর্তন হয় না তা অব্যয়।
১। বাংলা ভাষায় অনুবাদ কর:-
(ক) কদাপি মিথ্যা মা বদ। (খ) মা দিবা নিদ্রাম্ গচ্ছ। (গ) গ্রামম্ নিকষা নদী। (ঘ) দুঃখম্ বিনা সুখম্ ন ভবতি। (ঙ) পিতা পুত্রেণ সহ গচ্ছতি। (চ) সঃ গৃহাৎ বহিঃ গচ্ছতি।
২।
সংস্কৃতে অনুবাদ কর :-
(ক) আপনি এখানে আসুন। (খ) সবসময় সত্য কথা বলা উচিত। (গ) শ্রীগুরুকে নমস্কার। (ঘ) সকালে ভ্রমণ করবে। (ঙ) দুশ্চরিত্রকে ধিক্।
৩। পাঁচটি অব্যয় পদ দিয়ে পাঁচটি বাক্য রচনা কর।
81 অব্যয় পদের বৈশিষ্ট্য কি?
৫। নিচের বাক্যগুলো থেকে অব্যয়পদ খুঁজে বের কর:-
(ক) ত্বম্ এব মাতা। (খ) তত্র একঃ মুনিঃ বসতি। (গ) গ্রামম্ নিকষা নদী। (ঘ) শনৈঃ বহতি বায়ুঃ। (ঙ) বৃক্ষস্য অধঃ সাধুঃ তিষ্ঠতি।
৬। শূন্যস্থান পূরণ কর:-
(ক) _____ মিথ্যা মা বদ। (খ) গ্রামম্ ____ নদী। (গ) ____ তে -গৃহম্ (ঘ) পিতা পুত্রেণ ____ গচ্ছতি। (ঙ) বৃক্ষস ______ সাধুঃ তিষ্ঠতি।
৭। সঠিক উত্তরটি লেখঃ-
(ক) 'ভবান্' শব্দের অর্থ -
(i) তুমি
(ii) আপনি
(iii) আমরা
(iv) তারা
(খ) 'কদাপি' পদের অর্থ-
(i) কখনো না
(ii) কখনো
(iii) সর্বদা
(iv) মাঝে মাঝে
(গ) 'শনৈঃ' একটি-
(i) সর্বনাম পদ
(ii) বিশেষ্য পদ
(iii) অব্যয় পদ
(iv) ক্রিয়া পদ
(ঘ) 'নিকষা' একটি-
(i) বিশেষ্যপদ
(ii) সর্বনামপদ
(iii) বিশেষণপদ
(iv) অব্যয়পদ
(ঙ) কুত্র তে গৃহম্?-বাক্যের অর্থ-
(i) তোমার বাড়ি কোথায়?
(ii) তোমাদের বাড়ি কোথায়?
(iii) তাদের বাড়ি কোথায়?
(iv) ওদের বাড়ি কোথায়?
(ক) কর্তৃকারক ও প্রথমা বিভক্তি
নরঃ গচ্ছতি। বালকঃ পঠতি। বালিকা লিখতি। তৌ হসতঃ। ছাত্রৌ গচ্ছতঃ। নরাঃ খাদন্তি। ধেনবঃ বিচরন্তি।
(খ) কর্মকারক ও দ্বিতীয়া বিভক্তি
অহম্ জলম্ পিবাম্।ি ছাত্রঃ পুস্তকম্ পঠতি। অশ্বঃ দ্রুতম্ ধাবতি। ধিক্ মাম্ ভাগ্যহীনম্।
(গ) করণকারক ও তৃতীয়া বিভক্তি
অহম্ হস্তেন কার্যম্ করোমি। সঃ কুঠারেণ বৃক্ষম্ ছিনত্তি। সঃ বিদ্যয়া হীনঃ। বিবাদেন অলম্।
(ঘ) সম্প্রদানকারক ও চতুর্থী বিভক্তি
মাতা ভিক্ষুকায় ভিক্ষাং দদাতি। ক্ষুধার্তায় অন্নম্। দেহি। জ্ঞানায় অধ্যয়নম্। নমঃ শিবায়।
(ঙ) অপাদানকারক ও পঞ্চমী বিভক্তি
বৃক্ষাৎ পত্রাণি পতন্তি। মেঘাৎ বৃষ্টিঃ ভবতি। ভয়াৎ রক্ষ মাম্। বিপদঃ ত্রায় মাম্।
(চ) সম্বন্ধ পদ ও ষষ্ঠী বিভক্তি
মম জননী স্নেহময়ী। অয়ম্ অস্মাকম্ বিদ্যালয়ঃ। তস্য গৃহে শান্তিঃ নাস্তি। ইদং মুনেঃ তপোবনম্।
(ছ) অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি
তিলেষু তৈলম্ অস্তি। জলে মৎস্যাঃ নিবসন্তি। সঃ সঙ্গীতে নিপুণঃ। বসন্তে কোকিলঃ কৃজতি।
শব্দার্থ: বিচরন্তি-বিচরণ করছে। দ্রুতম্-শীঘ্র। ভাগ্যহীনম্-মন্দভাগ্যকে। কুঠারেণ-কুঠারের দ্বারা। জ্ঞানায়-জ্ঞানের জন্য। বিপদঃ-বিপদ থেকে। পরিত্রায়ষ-পরিত্রাণ কর। তিলেঘু-তিলে। কূজতি-শব্দ করে।
১। বাংলা ভাষায় অর্থ লেখ:-
(ক) ধেনবঃ বিচরন্তি। (খ) অহম্ জলম্ পিবামি। (গ) সঃ কুঠারেণ বৃক্ষম্ ছিনত্তি। (ঘ) বিপদঃ ত্রায়স্ব মাম্। (ঙ) তিলেষু তৈলম্ অস্তি।
২। সংস্কৃতে অনুবাদ কর:-
(ক) বালিকাটি লিখছে। (খ) ছাত্রটি বই পড়ছে। (গ) বিবাদের প্রয়োজন নেই। (ঘ) জ্ঞানের জন্য অধ্যয়ন। (ঙ) আমাকে ভয় থেকে রক্ষা কর। (চ) আমার মা স্নেহময়ী।
৩। রেখাঙ্কিত পদসমূহের কারণসহ বিভক্তি নির্ণয় কর:-
(ক) ছাত্রৌ গচ্ছতঃ। (খ) অশ্বঃ দ্রুতম্ ধাবতি। (গ) নমঃ শিবায়। (ঘ) অহম্ হস্তেন কার্যম্ করোমি। (ঙ) ক্ষুধার্তায় অন্নম্ দেহি। (চ) মেঘাৎ বৃষ্টিঃ ভবতি। (ছ) বসন্তে কোকিলঃ কৃজতি।
৪। উদাহরণ দাও:-
করণকারকে ৩য়া, কর্মকারকে ২য়া, 'হীন' শব্দযোগে ৩য়া, সম্প্রদানকারকে ৪র্থী, অধিকরণকারকে ৭মী, 'অলম্' শব্দযোগে তৃতীয়া।
৫। শূন্যস্থান পূরণ কর:-
(ক) ধিক্ মাম্ ______
(খ) সঃ _____ বৃক্ষং ছিনত্তি।
(গ) ______ অনুং দেহি।
(ঘ) বৃক্ষাৎ _____ পতন্তি।
(ঙ) অয়ম্ _____ বিদ্যালয়ঃ।
(চ) _____ মুনেঃ তপোবনম্।
৬। বাক্যরচনা কর:-
দ্রুতম্, ধিক্, অলম্, নমঃ, তিলেষু।
৭। সঠিক উত্তরটি লেখঃ
(ক) 'পিবামি' পদের অর্থ -
(i) পান কর
(ii) পান করি
(iii) পান করা উচিত
(iv) পান করবে
(খ) 'ছিনত্তি' পদের অর্থ-
(i) ছেদন করে
(ii) ছেদন করি
(iii) ছেদন কর
(iv) ছেদন করব
(গ) 'নরঃ' গচ্ছতি-এই বাক্যের অন্তর্গত 'নরঃ'
(i) কর্মকারক
(ii) সম্প্রদানকারক
(iii) কর্তৃকারক
(iv) করণকারক
(ঘ) 'সঃ বিদ্যয়া হীনঃ'-এই বাক্যে 'হীন' শব্দের যোগে 'বিদ্যয়া' পদে হয়েছে -
(i) দ্বিতীয়া বিভক্তি
(ii) তৃতীয়া বিভক্তি
(iii) চতুর্থী বিভক্তি
(iv) সপ্তমী বিভক্তি
(ঙ) সম্প্রদানকারকে হয়-
(i) প্রথমা বিভক্তি
(ii) চতুর্থী বিভক্তি
(iii) ষষ্ঠী বিবক্তি
(iv) পঞ্চমী বিভক্তি
ঈশ্বরঃ সৃষ্টিকর্তা। সঃ সর্বং সৃজতি। সঃ পালনকর্তা। ধ্বংসকর্তা চ সঃ। সঃ সর্বশক্তিমান। বহুনি তস্য নামানি। বহুনি তস্য রূপাণি। কিন্তু সঃ একঃ অদ্বিতীয়শ্চ। সঃ সর্বত্র তিষ্ঠতি। বয়ম্ প্রত্যহম্ তস্য স্তুতিম্ কুর্মঃ।
শব্দার্থ : সৃজতি-সৃষ্টি করেন। বহুনি-অনেক। অদ্বিতীয়ঃ- যাঁর দ্বিতীয় নেই। সর্বত্র-সকল স্থানে। তিষ্ঠতি-থাকেন।
১। পাঁচটি বাংলা বাক্যে ঈশ্বরের মহিমা বর্ণনা কর।
২। বাংলায় অনুবাদ কর:-
(ক) ধ্বংসকর্তা ______ রূপাণি।
(খ) কিন্তু সঃ ______ স্তুতিং কুর্মঃ।
৩। বাংলায় অর্থ লেখ:-
সৃজতি, তিষ্ঠতি, নামানি, বয়ম্, প্রত্যহম্।
৪। শূন্যস্থান পূরণ কর :-
(ক) ধ্বংসকর্তা______ সঃ
(খ) ______ তস্য নামানি।
(গ) সঃ সর্বত্র ________
(ঘ) সঃ একঃ _______
৫। সঠিক উত্তরটি লেখ:-
(ক) ঈশ্বরের-
(i) একটি নাম
(ii) দুটি নাম
(iii) পাঁচটি নাম
(iv) অনেক নাম
(খ) ঈশ্বরের-
(i) একটি রূপ
(ii) দুটি রূপ
(iii) অনেক রূপ
(iv) নয়টি রূপ
(গ) ঈশ্বর থাকেন-
(i) সর্বত্র
(ii) স্বর্গে
(iii) পাতালে
(iv) সূর্যে
মাতা পিতা চ পরমগুরু। পিতা স্বর্গঃ। মাতা স্বর্গাদপি গরীয়সী। পিতরি তুষ্টে সর্বে দেবাঃ প্রীয়ন্তে। মাতরি চ তুষ্টায়াম্ দেবতানাম্ প্রীতিঃ ভবতি। বয়ম্ মাতৃগর্ভে জায়ামহে। শৈশবে মাতৃদুগ্ধম্ পিবামঃ। মাতাপিতরৌ যত্নেন অস্মান্ পালয়তঃ। তয়োঃ স্নেহঃ অস্মাকং পরমা সম্পৎ। অতএব বয়ম্ তৌ সেবামহে।
শব্দার্থ : স্বর্গাৎ-স্বর্গ থেকে। প্রীয়ন্তে-প্রীতি লাভ করেন। জায়ামহে-জন্মগ্রহণ করি। মাতৃদুগ্ধম্-মায়ের দুধ।
যত্নেন-যত্নের সঙ্গে। তয়োঃ-তাঁদের দুজনের। সেবামহে-সেবা করি।
১। মাতা-পিতা সম্পর্কে মাতৃভাষায় দশটি বাক্য লেখ।
২। বাংলায় অনুবাদ কর:-
(ক) পিতরি তুষ্টে _____ প্রীতিঃ ভবতি।
(খ) বয়ং মাতৃগর্ভে ____ পিবামঃ।
(গ) মাতাপিতরৌ _____ সেবামহে।
৩। ,শূন্যস্থান পূরণ কর :-
(ক) মাতা পিতা চ _____
(খ) _______ তুষ্টে সর্বে দেবাঃ প্রীয়ন্তে।
(গ) বয়ম্ ______ জায়ামহে।
(ঘ) শৈশবে মাতৃদুগ্ধম্ _______
(ঙ) অতএব বয়ম্ _____ সেবামহে।
৪। শব্দার্থ লেখ:
স্বর্গাৎ, মাতৃদুগ্ধম্, প্রীয়ন্তে, যত্নেন, সেবামহে।
৫। বাক্য রচনা কর:-
পরমগুরু, পিতরি, বয়ম্, অস্মান্, সম্পৎ।
৬। বামপাশে সংস্কৃত শব্দ এবং ডানপাশে বাংলা অর্থ এলোমেলোভাবে দেওয়া আছে। সাজিয়ে লেখ:-
যত্নেন জন্মগ্রহণ করি
বয়ম্ প্রীতি লাভ করেন
প্রীয়ন্তে পান করি
পিবামঃ আমরা
জায়ামহে যত্নের সঙ্গে
পিতা অস্মাকম্ জন্মদাতা। কিন্তু শিক্ষকঃ অস্মাকম্ জ্ঞানদাতা। সঃ জ্ঞানেন অজ্ঞানতাম্ বিনশ্যতি। শিক্ষকস্য ত্যাগঃ অতুলনীয়ঃ। সঃ ছাত্রান্ পুত্রবৎ পালয়তি। তেষাম্ কল্যাণম্ সাধয়তি চ। অতঃ স ছাত্রাণাম্ গুরুঃ। গুরুভক্তঃ ছাত্রঃ বিদ্বান্ ভবতি। অতএব বয়ম্ শিক্ষকান্ ভক্তিং করিষ্যামঃ। তেষাম্ আদেশঞ্চ পালয়িষ্যামঃ।
শব্দার্থ : জ্ঞানেন- জ্ঞানের দ্বারা। বিনশ্যতি-বিনাশ করে। শিক্ষকস্য- শিক্ষকের। পুত্রবৎ- ছেলের মত। ছাত্রাণাম্-ছাত্রদের। করিষ্যামঃ- করব। পালয়িষ্যামঃ- পালন করব।
১। শিক্ষকের প্রশংসাসূচক পাঁচটি বাংলা বাক্য লেখ।
২। বাংলায় অনুবাদ কর :-
(ক) শিক্ষকস্য _____ সাধয়তি চ।
(খ) গুরুভক্তঃ ছাত্রঃ _____ পালয়িষ্যামঃ।
৩। শব্দার্থ লেখ:
বিনশ্যতি, ছাত্রাণাম্, জ্ঞানেন, অতুলনীয়ঃ, পালয়িষ্যামঃ।
৪। শূন্যস্থান পূরণ কর:
(ক) পিতা _____ জন্মদাতা
(খ) ______ ত্যাগঃ অতুলনীয়ঃ।
(গ) অতঃ সঃ _____ গুরুঃ।
(ঘ) _____ ছাত্রঃ বিদ্বান্ ভবতি।
(ঙ) তেষাম্ আদেশঞ্চ _______
৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) আমাদের জন্মদাতা কে?
(খ) কে আমাদের জ্ঞানদাতা?
(গ) শিক্ষক কিসের দ্বারা অজ্ঞানতা বিনাশ করেন?
(ঘ) গুরুভক্ত ছাত্র কি হয়?
বাংলাদেশে ষট্ ঋতবঃ। তেষাম্ অন্যতমা শরৎ। বর্ষাশেষে শরৎ আগচ্ছতি। তদা গগনম্ ভবতি নির্মলম্। চন্দ্রঃ দদাতি স্নিগ্ধকিরণম্। সরোবরে বিকশন্তি কমলানি। আকাশে শোভন্তে নক্ষত্রাণি। শ্যামলা ভবতি প্রকৃতিঃ। দুর্গোৎসবঃ শরৎকালস্য শ্রেষ্ঠঃ উৎসবঃ। অস্মিন্ কালে বয়ম্ দুর্গাদেবীম্ পূজয়ামঃ।
শব্দার্থঃ ষট্ ছয়। আগচ্ছতি-আসে। দদাতি-দান করে। বিকশন্তি-প্রস্ফুটিত হয়। শোভন্তে- শোভা প্রাপ্ত হয়। শরৎকালস্য-শরৎকালের। দুর্গাদেবীম্-দুর্গাদেবীকে।
১। বাংলা ভাষায় বাংলাদেশের শরৎকালের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২। পাঁচটি সংস্কৃত বাক্যে বাংলাদেশের শরৎ সম্পর্কে বল।
৩। বাংলায় অবাদ কর:-
(ক) বর্ষাশেষে ____ নির্মলম্।
(খ) সরোবরে, ____ ভবতি প্রকৃতিঃ।
(গ) দুর্গোৎসবঃ ____ দুর্গাদেবীম্ পূজয়ামঃ।
৪। বাক্য রচনা কর:-
তদা, দদাতি, আকাশে, উৎসবঃ, পূজয়ামঃ।
৫। শূন্যস্থান পূরণ কর:-
(ক) _____ ষট্ ঋতবঃ।
(খ) বর্ষাশেষে ____ আগচ্ছতি।
(গ) সরোবরে বিকশন্তি _____
(ঘ) আকাশে _____ নক্ষত্রাণি।
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) বাংলাদেশে কয়টি ঋতু আছে?
(খ) কখন শরৎ আবির্ভূত হয়?
(গ) নক্ষত্র কোথায় শোভা পায়?
(ঘ) কমলগুলো কোথায় বিকশিত হয়?
(ঙ) শরৎকালে আমরা কোন্ দেবীর পূজা করি?
৭। সঠিক উত্তরটি লেখ:-
(ক) বাংলাদেশের ঋতুসংখ্যা-
(i) চার
(ii) ছয়
(iii) পাঁচ
(iv) তিন
(খ) শরৎকালে আকাশ হয়-
(i) নির্মল
(ii) কাল
(iii) শুভ্র
(iv) রক্ত
(গ) পদ্ম বিকশিত হয়-
(i) নদীতে
(ii) পর্বতে
(iii) সরোবরে
(iv) সমুদ্রে
(ঘ) শরৎকালে প্রকৃতি হয়-
(i) শুভ্র
(ii) শ্যামল
(iii) কোমল
(iv) পীত
(ঙ) শরৎকালের শ্রেষ্ঠ উৎসব-
(i) দুর্গোৎসব
(ii) শিবোৎসব
(iii) ব্রহ্মোৎসব
(iv) কার্তিকেয়োৎসব
বাংলাদেশঃ অস্মাকম্ জন্মভূমিঃ। অতি মনোহরঃ অয়ম্ দেশঃ। অত্র বিশালাঃ নদ্যঃ প্রবহন্তি। উদ্যানে কুসুমানি বিকশন্তি। বৃক্ষেষু ফলানি জায়ন্তে। কৃষকাঃ ক্ষেত্রাণি কর্যন্তি। শীতলঃ বায়ুঃ বহতি। বাংলাদেশঃ স্বাধীনঃ দেশঃ। অত্র শান্তিঃ বিরাজতে। অয়ম্ দেশঃ স্বর্গাদপি শ্রেষ্ঠঃ।
শব্দার্থ :- নদ্যঃ-নদীগুলো। প্রবহন্তি-প্রবাহিত হয়। কুসুমানি-ফুলগুলি। জায়ন্তে-জন্মগ্রহণ করে। বিরাজতে-বিরাজ করে। স্বর্গাদপি-স্বর্গ থেকেও।
১। দশটি বাংলা বাক্যে বাংলাদেশের বর্ণনা দাও।
২। বাংলায় অনুবাদ কর:-
(ক) বাংলাদেশঃ _____ ..প্রবহন্তি।
(খ) উদ্যানে _____ কর্ষন্তি।
(গ) শীতলঃ _____ শ্রেষ্ঠঃ।
৩। শব্দার্থ লেখ:-
প্রবহন্তি, জায়ন্তে, নদ্যঃ, কুসুমানি, স্বর্গাদপি।
৪। নিচের পদগুলো দিয়ে বাক্য রচনা কর:-
জন্মভূমিঃ, মনোহরঃ, বিকশন্তি, কর্ষন্তি, শান্তিঃ।
৫। শূন্যস্থান পূরণ কর:
(ক) _____ অস্মাকম্ জন্মভূমিঃ।
(খ) অত্র বিশালাঃ ______ প্রবহন্তি।
(গ) বৃক্ষেষু ফলানি _______
(ঘ) _______ শান্তিঃ বিরাজতে।
(ঙ) বাংলাদেশঃ ______ দেশঃ।
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) আমাদের জন্মভূমির নাম কি?
(খ) বাংলাদেশের উদ্যানে কি বিকশিত হয়?
(গ) কৃষকেরা কি করে?
(ঘ) বাংলাদেশে কেমন বায়ু প্রবাহিত হয়?
(ঙ) বাংলাদেশের নদীগুলো কেমন?
৭। সঠিক উত্তর লেখ:
(ক) আমাদের জন্মভূমির নাম-
(i) বাঙ্গালা দেশ
(ii) বঙ্গদেশ
(iii) বাংলাদেশ
(iv) বঙ্গীয় দেশ
(খ) বাংলাদেশ অতি-
(i) শ্যামল
(ii) মনোহর
(iii) সুন্দর
(iv) চিত্তাকর্ষক
(গ) বাংলাদেশের ক্ষেত্র কর্ষণ করে-
(i) চর্মকারেরা
(ii) কৃষকেরা
(iii) কৃষিজীবীরা
(iv) কৃষকপুত্রেরা
(ঘ) বাংলাদেশে প্রবাহিত হয়-
(i) বিশাল নদী
(ii) বিশালসাগর
(iii) বিশাল ঝর্ণা
(iv) বিশাল মহাসাগর
অস্তি চণ্ডরবঃ নাম শৃগালঃ। একদা সঃ রজকস্য নীলজলে পততি। তেন তস্য শরীরম্ নীলম্ ভবতি। ততঃ সঃ পশূনাম্ রাজপদম্ লভতে। তদা সঃ ব্যাঘ্রম্ অমাত্যম্ করোতি। সিংহম্ করোতি সেনাপতিম্। একদা সায়ম্ নীলবর্ণঃ শৃগালঃ শৃগালরবম্ শূণোতি। তেন সঃ স্বভাববশাৎ উচ্চৈঃস্বরেণ শব্দম্ করোতি। ব্যাঘ্রাদয়ঃ তম্ শৃগালম্ মত্বা তৎক্ষণম্ এব মুক্তি।
স্বভাবো দুরতিক্রম্যঃ।
শব্দার্থ : রজকস্য- ধোপার। তেন- সেইহেতু। পশূনাম- পশুদের। লভতে- লাভ করে। সায়ম্-সন্ধ্যাবেলা। শৃগালরবম্ শৃগালের শব্দ। শূণোতি-শোনে। স্বভাববশাৎ- স্বভাবহেতু। মত্বা- মনে করে। মুক্তি-হত্যা করে। পঞ্চতন্ত্র-নীতিকথার একটি গল্পগ্রন্থ। এটি পাঁচটি তন্ত্র বা অধ্যায়ে বিভক্ত।
স্বভাবো দুরতিক্রম্যঃ-স্বভাব ত্যাগ করা কঠিন।
১। 'নীলবর্ণশৃগালকথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।
২। বাংলায় অনুবাদ কর:-
(ক) একদা সঃ _____ নীলম্ ভবতি।
(খ) তদা সঃ _____ সেনাপতিম্।
(গ) তেন সঃ ____ এব মুক্তি।
৩। 'নীলবর্ণশৃগালকথা' গল্পটির উপদেশ সংস্কৃতে লেখ।
৪। শব্দার্থ লেখ:-
রজকস্য, লভতে, সায়ম্, পশূনাম, শূণোতি।
৫। নিচের পদগুলোর বাক্যে প্রয়োগ দেখাও :-
নীলজলে, পশূনাম্, একদা, পততি, করোতি।
৬। শূন্যস্থান পূরণ কর:-
(ক) তেন তস্য _______ নীলম্ ভবতি।
(খ) ______ সঃ পশূনাম্ রাজপদম্ লভতে।
(গ) তদা সঃ ব্যাঘ্রম্. ____ করোতি।
(ঘ) সিংহম্ করোতি _____
(ঙ) নীলবর্ণঃ শৃগালঃ ______ শূণোতি।
৭। বামপাশে সংস্কৃত শব্দ ও ডানপাশে বাংলা অর্থ এলামেলোভাবে দেয়া আছে। সাজিয়ে লেখ:-
অস্তি করে
ভবতি শোনে
করোতি হত্যা করে
শূণোতি হয়
অয়ম্ আশ্রমঃ। অত্র বসতি একঃ মুনিঃ। একদা সঃ কাকমুখাৎ পতিতম্ মূষিকশাবকম্ পশ্যতি। সঃ তম্ অন্নেন পালয়তি। মূষিকঃ বিড়ালাৎ বিভেতি। মুনিঃ তম্ বিড়ালম্ করোতি। বিড়ালস্য কুক্কুরাৎ ভয়ম্। মুনিঃ ক্রমেণ তম্ কুকুরম্ ব্যাঘ্রঞ্চ করোতি। ব্যাঘ্রঃ মুনিম্ প্রতি ধাবতি। মুনিঃ পুনঃ তম্ মূষিকম্ করোতি।
উপদেশঃ- "নীচঃ শাঘ্যপদং প্রাপ্য স্বামিনং হস্তুমিচ্ছতি।"
শব্দার্থ: কাকমুখাৎ-কাকের মুখ থেকে। মুষিকশাবকম্-ইঁদুরছানা। বিভেতি- ভয় পায়। কুক্করাৎ-ককুর থেকে।
ধাবতি-দৌড়ায়।
হিতোপদেশ- নীতিশাস্ত্রবিষয়ক একটি বিখ্যাত গল্পগ্রন্থ।
"নীচঃ শাঘ্যপদং প্রাপ্য স্বামিনং হন্ডুমিচ্ছতি"- নীচ ব্যক্তি শ্রেষ্ঠপদ লাভ করে প্রভুকে হত্যা করতে চায় ।
১। 'মুনি-মূষিক-কথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।
২। বাংলায় অনুবাদ কর:-
(ক) একদা সঃ ______ বিভেতি।
(খ) মুনিঃ তম্ _______ ব্যাঘ্রঞ্চ করোতি।
(গ) ব্যাঘ্রঃ মুনিম্ ______ করোতি।
৩। 'হিতোপদেশ' কি?
৪। 'মুনি-মূষিক-কথা' গল্পটির উপদেশ সংস্কৃতে লেখ এবং বাংলা ভাষায় তার অনুবাদ কর।
৫। শব্দার্থ লেখ:-
মূষিকশাবকম্, ধাবতি, বিভেতি, অন্নেন, পুনঃ।
৬। নিচের পদগুলো দিয়ে বাক্যরচনা কর :-
বসতি, পশ্যতি, বিভেতি, করোতি, ধাবতি।
৭। শূন্যস্থান পূরণ কর:-
(ক) অত্র _____ একঃ মুনিঃ।
(খ) সঃ তম্ অন্নেন ______
(গ) মূষিকঃ _____ বিভেতি।
(ঘ) _____ কুকুরাৎ ভয়ম্।
(ঙ) ব্যাঘ্রঃ মুনিম্ প্রতি _____
৮। সঠিক উত্তরটি লেখ :-
(ক) মুনি বাস করেন-
(i) গৃহে
(ii) আশ্রমে
(iii) নদীকূলে
(iv) পাতার ঘরে
(খ) মূষিকশাবকটি পতিত হয়েছিল-
(i) কুকুরের মুখ থেকে
(ii) বিড়ালের মুখ থেকে
(iii) কাকের মুখ থেকে
(iv) শালিকের মুখ থেকে
(গ) বিড়াল ভয় পেত-
(i) কুকুর থেকে
(ii) বাঘ থেকে
(iii) সিংহ থেকে
(iv) সাপ থেকে
(ঘ) ব্যাঘ্র ধাবিত হয়েছিল-
(i) সিংহের প্রতি
(ii) মুনির প্রতি
(iii) তপস্বীর প্রতি
(iv) তাপসীর প্রতি
(ঙ) নীচ ব্যক্তি শ্রেষ্ঠপদ লাভ করে হত্যা করতে চায়-
(i) প্রভুকে
(ii) পিতাকে
(iii) রাজাকে
(iv) আশ্রয়দাতাকে
একদা একঃ বর্তকঃ কাকেন সহ বনপথেন গচ্ছতি। একঃ গোপালঃ অপি যাতি। গোপালস্য মস্তকে দধিভাণ্ডম্ অস্তি। কাকঃ বারংবারম্ দধি খাদতি। গোপালঃ দধিপাত্রম্ ভূমৌ স্থাপয়তি। সঃ দধিভাণ্ডম্ শূন্যম্ পশ্যতি। ততঃ সঃ ঊর্ধ্বে কাকবর্তকৌ অবলোকয়তি। সঃ লগুড়েন তৌ তাড়য়তি। ধূর্তঃ কাকঃ পলায়তে। গোপালঃ বর্তকম্ নিহন্তি।
উপদেশঃ- "ত্যজ দুর্জনসংসর্গম্।”
শব্দার্থ : বনপথেন-বনপথ দিয়ে। গোপালঃ- গোয়ালা। দধিভাণ্ডম্-দইয়ের পাত্র। ভূমৌ-মাটিতে। কাকবর্তকৌ-কাক ও ভাবুই পাখিকে। লগুড়েন-লাঠির দ্বারা। পলায়তে-পলায়ন করে। ত্যজ-ত্যাগ কর ।
১। 'কাক-বর্তক-কথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।
২। গল্পটির উপদেশ সংস্কৃত ভাষায় লেখ।
৩। বাংলায় অনুবাদ কর:-
(ক) গোপালস্য _____ স্থাপয়তি।
(খ) সঃ দধিভাণ্ডম্ _____ অবলোকয়তি।
(গ) সঃ লগুড়েন ______ নিহন্তি।
৪। বাংলা অর্থ লেখ:
"ত্যজ দুর্জনসংসর্গম্।"
৫। শব্দার্থ লেখ:
গোপালঃ, ভূমৌ, তাড়য়তি, লগুড়েন, ত্যজ।
৬। শূন্যস্থান পূরণ কর:
(ক) একঃ _____ অপি যাতি।
(খ) ______ বারংবারম্ দধি খাদতি।
(গ) সঃ লগুড়েন তৌ _____
(ঘ) _______ বর্তকম্ নিহন্তি।
(ঙ) ধূর্তঃ _______ পলায়তে।
৭। বাক্য রচনা কর:-
যাতি, অস্তি, খাদতি, পলায়তে, নিহন্তি।
৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) বনপথ দিয়ে কাকের সঙ্গে কে যাচ্ছিল?
(খ) গোয়ালার মাথায় কি ছিল?
(গ) কাক বারবার কি খাচ্ছিল?
(ঘ) ধূর্ত কাক কি করেছিল?
(ঙ) গোয়ালা কাকে মেরেছিল?
(১) পিতা স্বর্গঃ পিতা ধর্মঃ পিতা হি পরমন্তপঃ। পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতাঃ ॥
(২) ভূমের্গরীয়সী মাতা স্বর্গাদুচ্চতরঃ পিতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ॥
(৩) হস্তস্য ভূষণং দানং সত্যং কণ্ঠস্য ভূষণম্। কর্ণস্য ভূষণং শাস্ত্রং ভূষণৈঃ কিং প্রয়োজনম্ ॥
(8) যস্মিন্ দেশে ন সম্মানো ন বৃত্তির্ন চ বান্ধবঃ। ন চ বিদ্যালয়ঃ কশ্চিৎ তং দেশং পরিবর্জয়েৎ ॥
টীকা: পরমন্তপঃ = পরমম্ + তপঃ। প্রীতিমাপন্নে = প্রীতিম্ + আপন্নে। স্বর্গাদুচ্চতরঃ = স্বর্গাৎ + উচ্চতরঃ। স্বর্গাদপি স্বর্গাৎ + অপি।
শব্দার্থ : প্রীয়ন্তে-প্রীতি লাভ করেন। ভূমেঃ-পৃথিবী অপেক্ষা। কণ্ঠস্য-কণ্ঠের। বৃত্তিঃ-জীবিকা। পরিবর্জয়েৎ-পরিত্যাগ করা উচিত।
শোকার্থ:-
১। পিতা ______ সর্বদেবতাঃ ॥
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতা প্রীত হলে দেবতারাও প্রীত হন।
২। ভূমের্গরীয়সী ______ গরীয়সী ॥
মা পৃথিবী অপেক্ষা শ্রেষ্ঠ, পিতা শ্রেষ্ঠ স্বর্গ অপেক্ষা। জননীতুল্য জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ।
৩। হস্তস্য _____ প্রয়োজনম্।
হস্তের অলংকার দান, কণ্ঠের অলংকার সত্য, কর্ণের অলংকার শাস্ত্র, অন্য অলংকারের প্রয়োজন কি?
8 । যস্মিন্ দেশে ______ পরিবর্জয়েৎ।
যে-দেশে সম্মান নেই, জীবিকার উপায় নেই, কোন বন্ধু নেই, কোন বিদ্যালয় নেই, সে-দেশ ত্যাগ করা উচিত।
১। মাতা, পিতা ও জন্মভূমির প্রশংসাসূচক শোকটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি কর।
২। সংস্কৃত শোক উদ্ধৃত করে কোন দেশ ত্যাগ করা উচিত বল।
৩। বাংলায় অনুবাদ কর :-
(ক) পিতা স্বর্গঃ ______ সর্বদেবতাঃ ॥
(খ) হস্তস্য ভূষণং _____ প্রয়োজনম্ ॥
৪। শূন্যস্থান পূরণ কর:-
(ক) পিতরি _____ প্রীয়ন্তে সর্বদেবতাঃ ॥
(খ) ______ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ॥
(গ) সত্যং _____ ভূষণম্
(ঘ) ______ ভূষণং শাস্ত্রং।
(ঙ) তং দেশং ______
৫। শব্দার্থ লেখ:-
ভূমেঃ, বৃত্তিঃ, ভূষণম্, স্বর্গাৎ, পরিবর্জয়েৎ।
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) পৃথিবী অপেক্ষা শ্রেষ্ঠ কে?
(খ) স্বর্গ অপেক্ষা উচ্চতর কে?
(গ) হস্তের ভূষণ কি?
(ঘ) কণ্ঠের ভূষণ কি?
(ঙ) কর্ণের ভূষণ কি?
Read more






