বিশেষ্যপদপ্রয়োগঃ (দ্বিতীয় পাঠ)

প্রথম ভাগ - সংস্কৃত - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

171

বিশেষ্যপদপ্রয়োগঃ

(ক) পুংলিঙ্গ-বিশেষ্যপদানি

দ্রষ্টব্য : কোন কিছুর নামকে বিশেষ্যপদ বলা হয়। যেমন- বালকঃ, শিক্ষকঃ, বালিকা, লতা, জলম্, ফলম্ ইত্যাদি।
সংস্কৃত ভাষায় বচন তিন প্রকার-একবচন, দ্বিবচন ও বহুবচন।
একবচন: একটি মাত্র সংখ্যা বোঝালে হয় একবচন। যেমন- বালকঃ, চন্দ্রঃ, ফলম্, পুষ্পম্, বালিকা, নদী ইত্যাদি।
দ্বিবচন: দুটি সংখ্যা বোঝালে হয় দ্বিবচন। যেমন- বালকৌ, চন্দ্রৌ, ফলে, পুষ্পে ইত্যাদি।
বহুবচন: দুয়ের অধিক সংখ্যা বোঝালে বহুবচন হয়। যেমন- বালিকাঃ, ফলানি, পুষ্পাণি, মাতরঃ ইত্যাদি।
শব্দার্থঃ ছাত্রেী- দুজন ছাত্র, কবয়ঃ- কবিগণ, গুরবঃ- গুরুগণ, নদ্যঃ- নদীগুলো, কমলে-দুটি পদ্ম, পত্রে-দুটি পাতা, নয়নানি- চোখগুলো।

Content added By

১।নিম্নলিখিত পদগুলোর বাংলা অর্থ কর :-
ছাত্রাঃ, খগৌ, মুনী, গুরবঃ, ভ্রাতরঃ, লতাঃ।
২।নিচের পদগুলোর বচন নির্ণয় কর:-
ছাত্রেী, খগাঃ, সাধু, ভ্রাতরঃ, দেব্যৌ, নদ্যঃ।
৩।নিচের পদগুলোর লিঙ্গ নির্ণয় কর:-
লতা, বনম্, ছাত্রঃ, দেবী, পত্রম্, ভ্রাতা।
81দেবনাগরী অক্ষরে লেখ:-
ছাত্রাঃ, মুনয়ঃ, গুরুঃ, ভ্রাতরঃ, দেব্যঃ, পত্রাণি।
৫।নিচের পদগুলোর বাংলা অর্থ বল:-
ধেনবঃ, সাধুঃ, কবয়ঃ, ভ্রাতরৌ, নদ্যৌ, কমলে, ফলম্।
৬।সংস্কৃত ভাষায় বচন কয় প্রকার ও কি কি?

৭। বামপাশে সংস্কৃত পদ ও ডান পাশে সেগুলোর বাংলা অর্থ এলোমেলো ভাবে দেয়া আছে। সংস্কৃত পদগুলোর পাশে বাংলা অর্থ সাজিয়ে লেখ।

সাধু দুটি নদী

ছাত্রঃ বীণাগুলি

নদ্যৌ একটি বন

বীণাঃ দুইজন সাধু

বনম্ একজন ছাত্র

৮। সঠিক উত্তরটি লেখঃ

(ক) একজন ছাত্র -

(i) ছাত্রৌ
(ii) ছাত্রান্
(iii) ছাত্রঃ
(iv) ছাত্রাঃ

(খ) দুইজন সাধু -

(i) সাধবঃ
(ii) সাধু
(iii) সাধুঃ
(iv) সাধুম্

(গ) নদীগুলি -

(i) নদী
(ii) নদ্যৌ
(iii) নদীম্
(iv) নদ্যঃ

(ঘ) দুটি চোখ -

(i) নয়নম্
(ii) নয়নে।
(iii) নয়নানি
(iv) নয়নেন

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...