অনুশীলনী

প্রথম ভাগ - সংস্কৃত - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

320

১। 'মুনি-মূষিক-কথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।
২। বাংলায় অনুবাদ কর:-

(ক) একদা সঃ ______ বিভেতি।
(খ) মুনিঃ তম্ _______ ব্যাঘ্রঞ্চ করোতি।
(গ) ব্যাঘ্রঃ মুনিম্ ______ করোতি।

৩। 'হিতোপদেশ' কি?
৪। 'মুনি-মূষিক-কথা' গল্পটির উপদেশ সংস্কৃতে লেখ এবং বাংলা ভাষায় তার অনুবাদ কর।
৫। শব্দার্থ লেখ:-

মূষিকশাবকম্, ধাবতি, বিভেতি, অন্নেন, পুনঃ।
৬। নিচের পদগুলো দিয়ে বাক্যরচনা কর :-
বসতি, পশ্যতি, বিভেতি, করোতি, ধাবতি।

৭। শূন্যস্থান পূরণ কর:-

(ক) অত্র _____ একঃ মুনিঃ।
(খ) সঃ তম্ অন্নেন ______
(গ) মূষিকঃ _____ বিভেতি।
(ঘ) _____ কুকুরাৎ ভয়ম্।
(ঙ) ব্যাঘ্রঃ মুনিম্ প্রতি _____

৮। সঠিক উত্তরটি লেখ :-

(ক) মুনি বাস করেন-

(i) গৃহে
(ii) আশ্রমে
(iii) নদীকূলে
(iv) পাতার ঘরে

(খ) মূষিকশাবকটি পতিত হয়েছিল-

(i) কুকুরের মুখ থেকে
(ii) বিড়ালের মুখ থেকে
(iii) কাকের মুখ থেকে
(iv) শালিকের মুখ থেকে

(গ) বিড়াল ভয় পেত-

(i) কুকুর থেকে
(ii) বাঘ থেকে
(iii) সিংহ থেকে
(iv) সাপ থেকে

(ঘ) ব্যাঘ্র ধাবিত হয়েছিল-

(i) সিংহের প্রতি
(ii) মুনির প্রতি
(iii) তপস্বীর প্রতি
(iv) তাপসীর প্রতি

(ঙ) নীচ ব্যক্তি শ্রেষ্ঠপদ লাভ করে হত্যা করতে চায়-

(i) প্রভুকে
(ii) পিতাকে
(iii) রাজাকে
(iv) আশ্রয়দাতাকে

Content added By

Read more

Promotion

Are you sure to start over?

Loading...