কারকবিভক্তিপ্রয়োগঃ (ষষ্ঠ পাঠ)

প্রথম ভাগ - সংস্কৃত - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

220

(ক) কর্তৃকারক ও প্রথমা বিভক্তি
নরঃ গচ্ছতি। বালকঃ পঠতি। বালিকা লিখতি। তৌ হসতঃ। ছাত্রৌ গচ্ছতঃ। নরাঃ খাদন্তি। ধেনবঃ বিচরন্তি।

(খ) কর্মকারক ও দ্বিতীয়া বিভক্তি
অহম্ জলম্ পিবাম্।ি ছাত্রঃ পুস্তকম্ পঠতি। অশ্বঃ দ্রুতম্ ধাবতি। ধিক্ মাম্ ভাগ্যহীনম্।

(গ) করণকারক ও তৃতীয়া বিভক্তি
অহম্ হস্তেন কার্যম্ করোমি। সঃ কুঠারেণ বৃক্ষম্ ছিনত্তি। সঃ বিদ্যয়া হীনঃ। বিবাদেন অলম্।

(ঘ) সম্প্রদানকারক ও চতুর্থী বিভক্তি
মাতা ভিক্ষুকায় ভিক্ষাং দদাতি। ক্ষুধার্তায় অন্নম্। দেহি। জ্ঞানায় অধ্যয়নম্। নমঃ শিবায়

(ঙ) অপাদানকারক ও পঞ্চমী বিভক্তি
বৃক্ষাৎ পত্রাণি পতন্তি। মেঘাৎ বৃষ্টিঃ ভবতি। ভয়াৎ রক্ষ মাম্। বিপদঃ ত্রায় মাম্।

(চ) সম্বন্ধ পদ ও ষষ্ঠী বিভক্তি
মম জননী স্নেহময়ী। অয়ম্ অস্মাকম্ বিদ্যালয়ঃ। তস্য গৃহে শান্তিঃ নাস্তি। ইদং মুনেঃ তপোবনম্।

(ছ) অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি
তিলেষু তৈলম্ অস্তি। জলে মৎস্যাঃ নিবসন্তি। সঃ সঙ্গীতে নিপুণঃ। বসন্তে কোকিলঃ কৃজতি।

শব্দার্থ: বিচরন্তি-বিচরণ করছে। দ্রুতম্-শীঘ্র। ভাগ্যহীনম্-মন্দভাগ্যকে। কুঠারেণ-কুঠারের দ্বারা। জ্ঞানায়-জ্ঞানের জন্য। বিপদঃ-বিপদ থেকে। পরিত্রায়ষ-পরিত্রাণ কর। তিলেঘু-তিলে। কূজতি-শব্দ করে।

Content added By

১। বাংলা ভাষায় অর্থ লেখ:-

(ক) ধেনবঃ বিচরন্তি। (খ) অহম্ জলম্ পিবামি। (গ) সঃ কুঠারেণ বৃক্ষম্ ছিনত্তি। (ঘ) বিপদঃ ত্রায়স্ব মাম্। (ঙ) তিলেষু তৈলম্ অস্তি।

২। সংস্কৃতে অনুবাদ কর:-

(ক) বালিকাটি লিখছে। (খ) ছাত্রটি বই পড়ছে। (গ) বিবাদের প্রয়োজন নেই। (ঘ) জ্ঞানের জন্য অধ্যয়ন। (ঙ) আমাকে ভয় থেকে রক্ষা কর। (চ) আমার মা স্নেহময়ী।

৩। রেখাঙ্কিত পদসমূহের কারণসহ বিভক্তি নির্ণয় কর:-

(ক) ছাত্রৌ গচ্ছতঃ। (খ) অশ্বঃ দ্রুতম্ ধাবতি। (গ) নমঃ শিবায়। (ঘ) অহম্ হস্তেন কার্যম্ করোমি। (ঙ) ক্ষুধার্তায় অন্নম্ দেহি। (চ) মেঘাৎ বৃষ্টিঃ ভবতি। (ছ) বসন্তে কোকিলঃ কৃজতি।

৪। উদাহরণ দাও:-

করণকারকে ৩য়া, কর্মকারকে ২য়া, 'হীন' শব্দযোগে ৩য়া, সম্প্রদানকারকে ৪র্থী, অধিকরণকারকে ৭মী, 'অলম্' শব্দযোগে তৃতীয়া।

৫। শূন্যস্থান পূরণ কর:-

(ক) ধিক্ মাম্ ______

(খ) সঃ _____ বৃক্ষং ছিনত্তি।

(গ) ______ অনুং দেহি।

(ঘ) বৃক্ষাৎ _____ পতন্তি।

(ঙ) অয়ম্ _____ বিদ্যালয়ঃ।

(চ) _____ মুনেঃ তপোবনম্।

৬। বাক্যরচনা কর:-

দ্রুতম্, ধিক্, অলম্, নমঃ, তিলেষু।

৭। সঠিক উত্তরটি লেখঃ

(ক) 'পিবামি' পদের অর্থ -

(i) পান কর
(ii) পান করি
(iii) পান করা উচিত
(iv) পান করবে

(খ) 'ছিনত্তি' পদের অর্থ-

(i) ছেদন করে
(ii) ছেদন করি
(iii) ছেদন কর
(iv) ছেদন করব

(গ) 'নরঃ' গচ্ছতি-এই বাক্যের অন্তর্গত 'নরঃ'

(i) কর্মকারক
(ii) সম্প্রদানকারক
(iii) কর্তৃকারক
(iv) করণকারক

(ঘ) 'সঃ বিদ্যয়া হীনঃ'-এই বাক্যে 'হীন' শব্দের যোগে 'বিদ্যয়া' পদে হয়েছে -

(i) দ্বিতীয়া বিভক্তি
(ii) তৃতীয়া বিভক্তি
(iii) চতুর্থী বিভক্তি
(iv) সপ্তমী বিভক্তি

(ঙ) সম্প্রদানকারকে হয়-

(i) প্রথমা বিভক্তি
(ii) চতুর্থী বিভক্তি
(iii) ষষ্ঠী বিবক্তি
(iv) পঞ্চমী বিভক্তি

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...