বাংলাদেশে ষট্ ঋতবঃ। তেষাম্ অন্যতমা শরৎ। বর্ষাশেষে শরৎ আগচ্ছতি। তদা গগনম্ ভবতি নির্মলম্। চন্দ্রঃ দদাতি স্নিগ্ধকিরণম্। সরোবরে বিকশন্তি কমলানি। আকাশে শোভন্তে নক্ষত্রাণি। শ্যামলা ভবতি প্রকৃতিঃ। দুর্গোৎসবঃ শরৎকালস্য শ্রেষ্ঠঃ উৎসবঃ। অস্মিন্ কালে বয়ম্ দুর্গাদেবীম্ পূজয়ামঃ।
শব্দার্থঃ ষট্ ছয়। আগচ্ছতি-আসে। দদাতি-দান করে। বিকশন্তি-প্রস্ফুটিত হয়। শোভন্তে- শোভা প্রাপ্ত হয়। শরৎকালস্য-শরৎকালের। দুর্গাদেবীম্-দুর্গাদেবীকে।
১। বাংলা ভাষায় বাংলাদেশের শরৎকালের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২। পাঁচটি সংস্কৃত বাক্যে বাংলাদেশের শরৎ সম্পর্কে বল।
৩। বাংলায় অবাদ কর:-
(ক) বর্ষাশেষে ____ নির্মলম্।
(খ) সরোবরে, ____ ভবতি প্রকৃতিঃ।
(গ) দুর্গোৎসবঃ ____ দুর্গাদেবীম্ পূজয়ামঃ।
৪। বাক্য রচনা কর:-
তদা, দদাতি, আকাশে, উৎসবঃ, পূজয়ামঃ।
৫। শূন্যস্থান পূরণ কর:-
(ক) _____ ষট্ ঋতবঃ।
(খ) বর্ষাশেষে ____ আগচ্ছতি।
(গ) সরোবরে বিকশন্তি _____
(ঘ) আকাশে _____ নক্ষত্রাণি।
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) বাংলাদেশে কয়টি ঋতু আছে?
(খ) কখন শরৎ আবির্ভূত হয়?
(গ) নক্ষত্র কোথায় শোভা পায়?
(ঘ) কমলগুলো কোথায় বিকশিত হয়?
(ঙ) শরৎকালে আমরা কোন্ দেবীর পূজা করি?
৭। সঠিক উত্তরটি লেখ:-
(ক) বাংলাদেশের ঋতুসংখ্যা-
(i) চার
(ii) ছয়
(iii) পাঁচ
(iv) তিন
(খ) শরৎকালে আকাশ হয়-
(i) নির্মল
(ii) কাল
(iii) শুভ্র
(iv) রক্ত
(গ) পদ্ম বিকশিত হয়-
(i) নদীতে
(ii) পর্বতে
(iii) সরোবরে
(iv) সমুদ্রে
(ঘ) শরৎকালে প্রকৃতি হয়-
(i) শুভ্র
(ii) শ্যামল
(iii) কোমল
(iv) পীত
(ঙ) শরৎকালের শ্রেষ্ঠ উৎসব-
(i) দুর্গোৎসব
(ii) শিবোৎসব
(iii) ব্রহ্মোৎসব
(iv) কার্তিকেয়োৎসব