অয়ম্ আশ্রমঃ। অত্র বসতি একঃ মুনিঃ। একদা সঃ কাকমুখাৎ পতিতম্ মূষিকশাবকম্ পশ্যতি। সঃ তম্ অন্নেন পালয়তি। মূষিকঃ বিড়ালাৎ বিভেতি। মুনিঃ তম্ বিড়ালম্ করোতি। বিড়ালস্য কুক্কুরাৎ ভয়ম্। মুনিঃ ক্রমেণ তম্ কুকুরম্ ব্যাঘ্রঞ্চ করোতি। ব্যাঘ্রঃ মুনিম্ প্রতি ধাবতি। মুনিঃ পুনঃ তম্ মূষিকম্ করোতি।
উপদেশঃ- "নীচঃ শাঘ্যপদং প্রাপ্য স্বামিনং হস্তুমিচ্ছতি।"
শব্দার্থ: কাকমুখাৎ-কাকের মুখ থেকে। মুষিকশাবকম্-ইঁদুরছানা। বিভেতি- ভয় পায়। কুক্করাৎ-ককুর থেকে।
ধাবতি-দৌড়ায়।
হিতোপদেশ- নীতিশাস্ত্রবিষয়ক একটি বিখ্যাত গল্পগ্রন্থ।
"নীচঃ শাঘ্যপদং প্রাপ্য স্বামিনং হন্ডুমিচ্ছতি"- নীচ ব্যক্তি শ্রেষ্ঠপদ লাভ করে প্রভুকে হত্যা করতে চায় ।
১। 'মুনি-মূষিক-কথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।
২। বাংলায় অনুবাদ কর:-
(ক) একদা সঃ ______ বিভেতি।
(খ) মুনিঃ তম্ _______ ব্যাঘ্রঞ্চ করোতি।
(গ) ব্যাঘ্রঃ মুনিম্ ______ করোতি।
৩। 'হিতোপদেশ' কি?
৪। 'মুনি-মূষিক-কথা' গল্পটির উপদেশ সংস্কৃতে লেখ এবং বাংলা ভাষায় তার অনুবাদ কর।
৫। শব্দার্থ লেখ:-
মূষিকশাবকম্, ধাবতি, বিভেতি, অন্নেন, পুনঃ।
৬। নিচের পদগুলো দিয়ে বাক্যরচনা কর :-
বসতি, পশ্যতি, বিভেতি, করোতি, ধাবতি।
৭। শূন্যস্থান পূরণ কর:-
(ক) অত্র _____ একঃ মুনিঃ।
(খ) সঃ তম্ অন্নেন ______
(গ) মূষিকঃ _____ বিভেতি।
(ঘ) _____ কুকুরাৎ ভয়ম্।
(ঙ) ব্যাঘ্রঃ মুনিম্ প্রতি _____
৮। সঠিক উত্তরটি লেখ :-
(ক) মুনি বাস করেন-
(i) গৃহে
(ii) আশ্রমে
(iii) নদীকূলে
(iv) পাতার ঘরে
(খ) মূষিকশাবকটি পতিত হয়েছিল-
(i) কুকুরের মুখ থেকে
(ii) বিড়ালের মুখ থেকে
(iii) কাকের মুখ থেকে
(iv) শালিকের মুখ থেকে
(গ) বিড়াল ভয় পেত-
(i) কুকুর থেকে
(ii) বাঘ থেকে
(iii) সিংহ থেকে
(iv) সাপ থেকে
(ঘ) ব্যাঘ্র ধাবিত হয়েছিল-
(i) সিংহের প্রতি
(ii) মুনির প্রতি
(iii) তপস্বীর প্রতি
(iv) তাপসীর প্রতি
(ঙ) নীচ ব্যক্তি শ্রেষ্ঠপদ লাভ করে হত্যা করতে চায়-
(i) প্রভুকে
(ii) পিতাকে
(iii) রাজাকে
(iv) আশ্রয়দাতাকে