(অ-কারান্ত, ই-কারান্ত ও আ-কারান্ত)
সংস্কৃত ভাষায় শব্দবিভক্তি সাত প্রকার-
প্রথমা (১মা), দ্বিতীয়া (২য়া), তৃতীয়া (৩য়া), চতুর্থী (৪র্থী), পঞ্চমী (৫মী), ষষ্ঠী (৬ষ্ঠী) ও সপ্তমী (৭মী)। প্রত্যেক বিভক্তির তিনটি বচন থাকে- একবচন, দ্বিবচন ও বহুবচন। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত সাতটি বিভক্তি ও সম্বোধন পদের তিনটি বচনে শব্দের যে সকল রূপ হয়, তারই নাম শব্দরূপ।
শব্দবিভক্তি- যেসকল বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে, সেগুলোকে শব্দবিভক্তি বলা হয়। যেমন-নর + ঔ = নরৌ। এখানে 'নর' একটি শব্দ, এর সঙ্গে 'ঔ' যুক্ত হয়ে 'নরৌ' পদ গঠিত হয়েছে। সুতরাং 'ঔ' শব্দবিভক্তি।
সম্বোধনপদ- যাকে আহ্বান করে কোন কিছু বলা হয়, তার নাম সম্বোধন পদ। যেমন- দেবি, অত্র আগচ্ছ (দেবি, এখানে এস)।
বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দবিভক্তির বিভিন্ন আকৃতি আছে। নিম্নে শব্দবিভক্তির আকৃতি প্রদত্ত হল:
শব্দ বিবক্তির আকৃতি
| বিভক্তি | একবচন | দ্বিবচন | বহুবচন |
| ১মা | সু (ঃ) | ও | জস্ (অঃ) |
| ২য়া | অম্ | ঔট্ (ঔ) | শস্ (অঃ) |
| ৩য়া | টা (আ) | ভ্যাম্ | ভিস্ (ভিঃ) |
| ৪র্থী | ডে (এ) | ভ্যাম্ | ভ্যস্ (ভ্যঃ) |
| ৫মী | ঙসি (অ) | ভ্যাম্ | ভ্যস্ (ভ্যঃ) |
| ৬ষ্ঠী | ঙস্ (অঃ) | ওস্ (ওঃ) | আম্ |
| ৭মী | ঙি (ই) | ওস্ (ওঃ) | সুপ্ (সু) |
শব্দরূপ-পুংলিঙ্গ অ-কারান্ত-নর
| বিভক্তি | একবচন | দ্বিবচন | বহুবচন |
| ১মা | নরঃ (একজন মানুষ) | নরৌ (দুজন মানুষ) | নরাঃ (মনুষ্যগণ) |
| ২য়া | নরম্ (একজন মানুষকে) | নরৌ (দুজন মানুষকে) | নরান্ (মনুষ্যগণকে) |
| ৩য়া | নরেণ (একজন মানুষ দ্বারা) | নরাভ্যাম্ (দুজন মানুষ দ্বারা) | নরৈঃ (মনুষ্যগণের দ্বারা) |
| ৪র্থী | নরায় (একজন মানুষকে) | নরাভ্যাম্ (দুজন মানুষকে) | নরেভ্যঃ (মনুষ্যগণকে) |
| ৫মী | নরাৎ (একজন মানুষ থেকে) | নরাভ্যাম্ (দুজন মানুষ থেকে) | নরেভ্যঃ (মনুষ্যগণ থেকে) |
| ৬ষ্ঠী | নরস্য (একজন মানুষের) | নরয়োঃ (দুজন মানুষের) | নরাণাম্ (মনুষ্যগণের) |
| ৭মী | নরে (একজন মানুষে ) | নরয়োঃ (দুজন মানুষে) | নরেষু (মনুষ্যগণে) |
| সম্বোধন | নর (হে মানুষ) | নরৌ (হে দুজন মানুষ) | নরাঃ (হে মনুষ্যগণ) |
দ্রষ্টব্য: ছাত্র, শিক্ষক, সূর্য, চন্দ্র, গজ (হাতি), মৃগ (হরিণ), দেব, বৃক্ষ, কাক, সিংহ, ব্যাঘ্র প্রভৃতি অ-কারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ নর শব্দের মত।
ই-কারান্ত-মুনি
| বিভক্তি | একবচন | দ্বিবচন | বহুবচন |
| ১মা | মুনিঃ | মুনী | মুনয়ঃ |
| ২য়া | মুনিম্ | মুনী | মুনীন্ |
| ৩য়া | মুনিনা | মুনিভ্যাম্ | মুনিভিঃ |
| ৪র্থী | মুনয়ে | মুনিভ্যাম্ | মুনিভ্যঃ |
| ৫মী | মুনেঃ | মুনিভ্যাম্ | মুনিভ্যঃ |
| ৬ষ্ঠী | মুনেঃ | মুন্যোঃ | মুনীনাম্ |
| ৭মী | মুনৌ | মুন্যোঃ | মুনিষু |
| সম্বোধন | মুনে | মুনী | মুনয়ঃ |
দ্রষ্টব্য: কবি, রবি (সূর্য), অগ্নি, কপি (বানর), হরি, গিরি (পাহাড়) প্রভৃতি সকল ই-কারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ মুনি শব্দের অনুরূপ ।
স্ত্রীলিঙ্গরূপ আ-কারান্ত লতা


দ্রষ্টব্য: আশা, প্রভা (কিরণ), কৃপা, গুহা, দেবতা, নৌকা, শয্যা, হিংসা প্রভৃতি সকল আ-কারান্ত সত্রীলিঙ্গ শব্দের রূপ লতা শব্দের মত।

দ্রষ্টব্যঃ জল, বন, ধন, তৃণ, মিত্র, সুখ, দুঃখ, পাপ, পুণ্য, রক্ত, মাংস, মুখ প্রভৃতি সকল অ-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের রূপ ফল শব্দের মত।
১। সকল বিভক্তি ও বচনে 'নর' শব্দের রূপ লেখ।
২।শব্দবিভক্তির আকৃতি মুখস্থ লেখ।
৩।প্রথমা থেকে তৃতীয়া বিভক্তি পর্যন্ত 'মুনি' শব্দের রূপ লেখ।
৪। চতুর্থী থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত 'লতা' শব্দের রূপ লেখ।
৫। নির্দেশ মত নিচের শব্দগুলোর রূপ লেখ।
(ক) 'ছাত্র শব্দের ২য়ার বহুবচন
(খ) 'নর' শব্দের ৭মীর দ্বিবচন
(গ) 'লতা' শব্দের ৩য়ার একবচন
(ঘ) 'দেবতা' শব্দের ৪র্থীর একবচন
(ঙ) 'বিদ্যা' শব্দের ৫মীর একবচন
(চ) 'ফল' শব্দের ২য়ার একবচন
(ছ) 'বন' শব্দের ১মার বহুবচন
৬। সংস্কৃতে অনুবাদ করঃ-
দুজন মানুষ, হে মনুষ্যগণ, ছাত্রদের, ফলের দ্বারা, বিদ্যা থেকে, লতাগুলো, জল, মুনিগণের।
৭। বাংলায় অনুবাদ করঃ-
নরেণ, মুনিম্, ছাত্রাঃ, ফলানি, চন্দ্রেণ, লতয়া।
৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
(ক) সংস্কৃত ভাষায় শব্দবিভক্তি কয় প্রকার?
(খ) শব্দবিভক্তি কার সাথে যুক্ত হয়?
(গ) যে পদের সাহায্যে আহ্বান করা হয়, তাকে কোন পদ বলে?
(ঘ) 'হরি' শব্দের রূপ কোন শব্দের মত?
৯। শুদ্ধ উত্তরটি লেখঃ-
(ক) 'নর' শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ-
(i) নরেষু
(ii) নরাণাম
(iii) নরানাম্
(iv) নরনাম্
(খ) 'মুনি' শব্দের দ্বিতীয়ার বহুবচনের রূপ-
(i) মুনিন্
(ii) মুনীন্
(iii) মুনীনা
(iv) মুনয়ে
(গ) 'লতা' শব্দের সপ্তমীর বহুবচনের রূপ-
(i) লতা
(ii) লতায়াঃ
(iii) লতাভিঃ
(iv) লতাসু
(ঘ) 'ফল' শব্দের প্রথমার দ্বিবচনের রূপ-
(i) ফলেন
(ii) ফলে
(iii) ফলানি
(iv) ফলান্
(ঙ) 'বৃক্ষ' শব্দের তৃতীয়ার একবচনের রূপ-
(i) বৃক্ষেন
(ii) বৃক্ষেণ
(iii) বৃক্ষম্
(iv) বৃক্ষাৎ
Read more