মুক্তিযুদ্ধ-ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো-

Updated: 1 month ago
  • ক

    বাংলাদেশ স্বপ্ন দেখে

  • খ

    বন্দী শিবির থেকে

  • গ

    দুঃসময়ের মুখোমুখি

  • ঘ

    গৃহযুদ্ধের আগে

বাংলা শামসুর রাহমান OCAG – Auditor - 2021 BD Post Estimator - 2018 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় — বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ — মোটরযান পরিদর্শক - 2017 BRTA Motor Vehicle Inspector - 2017
1.6k
ব্যাখ্যাঃ

শামসুর রাহমানের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ - - বন্দী শিবির থেকে (১৯৭২)।

এ গ্রন্থের মূল বিষয় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা।

মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন।

আধুনিক কবি শামসুর রাহমান, যিনি রোমান্টিকতার সাথে সমাজমনস্কতার সংমিশ্রণ ঘটিয়ে নতুন কাব্যধারার জন্ম দিয়েছেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তাঁর কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তাঁর কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য।

  • শামসুর রাহমান ২৪ অক্টোবর, (পারিবারিক হিসেবে ২৩ অক্টোবর) ১৯২৯ সালে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম।
    শামসুর রাহমানের ডাকনাম- বাচ্চু।
  • ১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে 'দৈনিক মর্নিং নিউজ'- এ কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে 'দৈনিক পাকিস্তান' পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে এটি 'দৈনিক বাংলা' নামে নামকরণ হয়। ১৯৭৭ সালে 'দৈনিক বাংলা' ও সাপ্তাহিক 'বিচিত্রা'র সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে সরকার পরিচালিত 'দৈনিক বাংলা' থেকে পদত্যাগ করেন।
  • মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতার 'দেশ' পত্রিকায় 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন।
  • তিনি বিভিন্ন পত্রিকায় সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি ছদ্মনামে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতেন।
  • ১৯৪৯ সালে 'সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়।
  • তিনি ১৯৬৩ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার', ১৯৬৯ সালে 'বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৭ সালে 'একুশে পদক' এবং ১৯৯১ সালে 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
  • শামসুর রাহমান 'নাগরিক কবি' হিসেবে খ্যাত।
  • তিনি ১৭ আগস্ট, ২০০৬ সালে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কবির ইচ্ছানুযায়ী ১৮ আগস্ট বনানী কবরস্থানে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো :

তাঁর মোট কাব্য ৬৫ টি ।

‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ।

‘বন্দী শিবির থেকে ’ (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।

‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২): ১৯৭৫-৮২ সাল পর্যন্ত দেশে সংঘটিত একাধিক সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনের যুপকাষ্ঠে দেশ ও জনগণের চরম অবস্থার প্রতিফলন আছে এ কাব্যে।

‘রৌদ্র করোটিতে' (১৯৬৩), 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭), ‘নিরালোকে দিব্যরথ’ (১৯৬৮), ‘নিজ বাসভূমে' (১৯৭০), ‘দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩), 'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪), ‘আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪), ‘এক ধরনের অহংকার' (১৯৭৫), ‘আমি অনাহারী' (১৯৭৬), ‘শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭), ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭), ‘প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮), 'প্রেমের কবিতা' (১৯৮১), ‘ইকারুসের আকাশ' (১৯৮২), ‘এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬), ‘বুক তাঁর বাংলাদেশের হৃদয়’ (১৯৮৮), ‘হরিণের হাড়' (১৯৯৩), ‘তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬), ‘হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭), ‘না বাস্তব না দুঃস্বপ্ন' (২০০৬)।

তাঁর উপন্যাসগুলো:

‘ অক্টোপাস ' (১৯৮৩), ‘অদ্ভুত আঁধার এক’ (১৯৮৫), ‘নিয়ত মন্তাজ' (১৯৮৫),‘এলো সে অবেলায়’ (১৯৯৪)।

তাঁর অন্যান্য রচনাবলিঃ

আত্মস্মৃতি: 'স্মৃতির শহর' (১৯৭৯), 'কালের ধূলোয় লেখা' (২০০৪)।

শিশুতোষ: 'এলাটিং বেলাটিং' (১৯৭৫), 'ধান ভানলে কুঁড়ো দেবো' (১৯৭৭), 'লাল ফুলকির ছড়া' (১৯৯৫)।

প্রবন্ধ: 'আমৃত্যু তাঁর জীবনানন্দ' (১৯৮৬), 'কবিতা এক ধরনের আশ্রয়' (২০০২)।

বিখ্যাত কবিতা :

‘হাতির শুড়’: ১৯৫৮ সালে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে ‘সমকাল' পত্রিকায় এ কবিতাটি লেখেন।

‘টেলেমেকাস’: ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী হলে তাঁকে উদ্দেশ্য করে তিনি এ কবিতাটি লেখেন।

‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা': ১৯৬৮ সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন। এ ঘটনার ফলে শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।

‘আসাদের শার্ট’: ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের শার্ট দিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।

‘স্বাধীনতা তুমি' ও ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’: মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে তিনি এ দুটি কবিতা লেখেন।

বিখ্যাত পক্তি

  • পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত,
    ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে,
    দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতেই হবে। (তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা)
  • স্বাধীনতা তুমি, রবী ঠাকুরের অজর কবিতা । (স্বাধীনতা তুমি)
  • স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। (স্বাধীনতা তুমি)
  • তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা (বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা)

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    কাজী নজরুল ইসলাম
  • খ
    শামসুর রাহমান
  • গ
    হুমায়ূন আহমেদ
  • ঘ
    সৈয়দ শামসুল হক
বাংলা শামসুর রাহমান সমাজসেবা অধিদপ্তর — অফিস সহায়ক DSS Office Sohayok - 2026 DTE, Engineering College – Cash Sarkar / Office Sohayak - 2021 DTE – Accounts Assistant / Office Assistant cum Computer Operator - 2021 DNC – Office Assistant - 2020 Various Depts – Administrative Officer - 2019 BD Post Building Overseer - 2018 DAE Cashier - 2018 MoHFW SAE (Civil) - 2016 MoFA Cypher Officer - 2012 DGFP FPI/FWA - 2011 MoHA Police Assistant/Chemical Examiner - 2002
122
Updated: 2 months ago
  • ক
    রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ
    শামসুর রাহমান
  • গ
    আহমদ ছফা
  • ঘ
    কাজী নজরুল ইসলাম
বাংলা শামসুর রাহমান বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর BPO Eastern Postal Operator - 2026 BMET Instructor - 2018 BMET Instructor (TTC) - 2018 ECS UEO/TEO - 2008
233
Updated: 2 months ago
  • ক
    শওকত ওসমান
  • খ
    সিকান্দার আবু জাফর
  • গ
    সুফিয়া কামাল
  • ঘ
    শামসুর রাহমান
বাংলা শামসুর রাহমান বাংলাদেশ সরকারী কর্ম কমিশন - গণপূর্ত অধিদপ্তর - উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) (১০ম গ্রেড) Grameen Officer - 2025 PWD SAE (E/M) - 2025 MOFA – Personal Officer - 2019 NSI Field Officer - 2017 34th BCS Preli - 2013 Agrani Senior Officer - 2013 BHBFC Officer - 2011 Karmasangsthan Asst. Officer - 2001
177
Updated: 2 months ago
  • ক
    শামসুর রাহমান
  • খ
    সৈয়দ আলী আহসান
  • গ
    আল মাহমুদ
  • ঘ
    হাসান হাফিজুর রহমান
বাংলা শামসুর রাহমান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ - নিরাপত্তা অধিক্ষক (মহিলা)/নিরাপত্তা অধিক্ষক (পুরুষ)/নিরাপত্তা অধিক্ষক CAAB – Security Supervisor - 2025 Parliament Secretariat – PO (Non-Cadre) - 2023 PWD SAE (Civil) - 2011
304
Updated: 2 months ago
  • ক
    স্মৃতির শহর
  • খ
    প্রতিদিন ঘরহীন ঘরে
  • গ
    বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
  • ঘ
    বুক তার বাংলাদেশের হৃদয়
বাংলা শামসুর রাহমান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন - সহকারী বাণিজ্যিক কর্মকর্তা/ সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা BPC – ACO / ATO - 2025 BB AD - 2014
433
Updated: 2 months ago
  • ক
    রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ
    শামসুর রাহমান
  • গ
    সিকান্দার আবু জাফর
  • ঘ
    সুকুমার রায়
বাংলা শামসুর রাহমান গ্রামীণ ব্যাংক — শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক Grameen Officer - 2025 PWD SAE (E/M) - 2025 MOFA – Personal Officer - 2019 NSI Field Officer - 2017 34th BCS Preli - 2013 Agrani Senior Officer - 2013 BHBFC Officer - 2011 Karmasangsthan Asst. Officer - 2001
562
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই