অনুশীলনী

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব - বৌদ্ধধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

268

শূন্যস্থান পূরণ কর

১. বর্ষাবাস বুদ্ধ প্রবর্তিত ____ অংশ।

২. অনুসরণ রীতি ও সময় অনুসারে _____ পাঁচ প্রকার।

৩. ভিক্ষুদের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোকে একত্রে _____ বলা হয়।

৪. কঠিন চীবর লাভকারী ভিক্ষু _____ পাপ থেকে রক্ষা পায়।

৫. কঠিন চীবর দানের ফলে সকল প্রকার _____ সুকৃতি এবং _____ লাভ হয়।

মিলকরণ

বামডান
১. বর্ষাবাস বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণপঞ্চশীল পালন করেন
২. বর্ষাবাসব্রতকে ভিক্ষুদের আত্মশুদ্ধিরতৃষ্ণার ক্ষয় হয়
৩. গৃহী বৌদ্ধরাশ্রেষ্ঠ
৪. চিত্তকে শুদ্ধ করতে পারলেধর্মীয় অনুষ্ঠান
৫. আর্য শব্দের অর্থঅধিষ্ঠান বলে

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

১. বর্ষাবাসব্রত কোথায়, কত মাস পালন করতে হয়?
২. কোন কোন তিথিতে ভিক্ষুসংঘ পাতিমো আবৃত্তি করেন?
৩. 'উপোসথ' বলতে কী বোঝায়?

বর্ণনামূলক প্রশ্ন

১. বর্ষাবাসব্রত কখন, কেন পালন করা হয় লেখ।
২. কী উদ্দেশ্যে বুদ্ধ বর্ষাবাসব্রত পালনের বিধান দিয়েছিলেন বর্ণনা কর।
৩. বর্ষাবাসব্রতে ভিক্ষু ও গৃহীদের করণীয় ব্যাখ্যা কর।
৪. উপবাস ও উপোসথের পার্থক্যসমূহ চিহ্নিত কর।
৫. কঠিন চীবর দান কখন, কোথায় ও কীভাবে করা হয় তা বর্ণনা কর।

বহুনির্বাচনি প্রশ্ন

১. উপোসথ কারা পালন করতে পারেন?

ক. ভিক্ষু
খ. গৃহী
গ. সন্ন্যাসী
ঘ. ভিক্ষু ও গৃহী

২. ভগবান বুদ্ধ কতজন ভিক্ষুকে কঠিন চীবর দানের ফল বর্ণনা করেন?

ক. ৩০০
খ. ৪০০
গ. ৫০০
ঘ. ৬০০

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
সমীর বড়ুয়া আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত শীল পালন করেন। বিহারে অনুষ্ঠিতব্য দানোৎসবে তিনি চীবর দান করার সুযোগ পান।

৩. সমীর বড়ুয়া কোন অনুষ্ঠানে চীবর দান করলেন?

ক. সংঘদান
খ. অষ্টপরিস্কার দান
গ. কঠিন চীবর দান
ঘ. পুগলিক দান।

৪. উক্ত দানের ফলে সমীর বড়ুয়া লাভ করতে পারে-

ক. স্বর্গসুখ
খ. ধনী পরিবারে জন্ম
গ. রাজচক্রবর্তী সুখ
ঘ. দিব্যসুখ।

সৃজনশীল প্রশ্ন

১. বোধিমিত্র ভিক্ষু বুদ্ধের বাণী প্রচারের জন্য গ্রীষ্মকালে বিভিন্ন এলাকায় সফর শুরু করেন। একপর্যায়ে বর্ষাবাদল শুরু হলে, তিনি ধর্মপাল বিহারে গিয়ে পৌঁছালেন। সেখানে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করে ধর্মীয় আলোচনা, ধ্যান-সাধনা ও বিদ্যাচর্চা করে সময় অতিবাহিত করতে থাকেন। কয়েকদিন যাওয়ার পর পাশের গ্রামের একটি বিহারের তাঁর গুরু ভন্তে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেবাযত্ন করার জন্য বোধিমিত্র ভিক্ষু ধর্মপাল বিহার ত্যাগ করলেন এবং ভন্তেকে নিয়ে হাসপাতালে গেলেন। চার দিন পর গুরু ভন্তে সুস্থ হয়ে উঠলে তিনি আবার ধর্মপাল বিহারে ফিরে এসে ধ্যান-সাধনায় নিয়োজিত হলেন। কিন্তু এভাবে বোধিমিত্র ভিক্ষুর বিহার ত্যাগ করাকে অনেকে পছন্দ করলেন না।

ক. কয় মাস ধরে বর্ষাবাস পালন করা হয়?
খ. ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন কেন?
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটি বৌদ্ধধর্মের কোন আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. বোধিমিত্র ভিক্ষুর বিহার ত্যাগ করে হাসপাতালে রাতযাপন ঘটনাটি বর্ষাবাস ব্রত বিধানের লঙ্গন'-বক্তব্যটির যথাযর্থতা বিশ্লেষণ কর।

২. সুমনা ও প্রীতি চাকমা দুই বোন। বর্ষাবাসব্রতকালীন সময়ে তারা বিহারে গিয়ে উপোসথ গ্রহণ করে। সুমনা চাকমা ঐ সময়ে ভিক্ষুকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দান করে এবং সারাদিন বুদ্ধ, ধর্ম, শীলানুস্মৃতি ও মৈত্রী ভাবনায় রত থাকে। অপরদিকে প্রীতি চাকমা উপোসথ গ্রহণ করলেও সুমনা চাকমার মতো ধ্যানচর্চা করে না। সে ধর্ম চিন্তা বাদ দিয়ে ভোগবিলাস ও পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা করে।

ক. ভিক্ষুদের জ্যেষ্ঠতা কীভাবে নির্ধারণ করা হয়?
খ. বৌদ্ধধর্মে উপোসথের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. সুমনা চাকমার আচরণটি উপোসথের সাথে সংগতিপূর্ণ-উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
ঘ. প্রীতি চাকমার আচরণটি গোপালক উপোসথের সঙ্গে সংগতিপূর্ণ-তুমি কি তার সঙ্গে একমত? মতামত দাও।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...