ষষ্ঠ শ্রেণি অনুশীলনী গাইড ও নোট

Class 6 Guide & Notes
437

শূন্যস্থান পূরণ কর

১. কোনো স্থানের ……………. বছরের আবহাওয়ার গড়কে সে স্থানের জলবায়ু বলে।
২. বায়ুতে জলীয় ……………. পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে।
৩. বাংলাদেশে ……………. জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়।

বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ

বাম পাশডান পাশ

১. বাংলাদেশের জলবায়ু

২. আবহাওয়া

৩. জলবায়ু পরিবর্তন

৪. তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি

৫. বাংলাদেশের পশ্চিম থেকে পূর্বদিকে বৃদ্ধি পায়

গ্রিনহাউস প্রভাব।

বৃষ্টিপাত।

আবহাওয়ার উপাদান।

সমভাবাপন্ন।

দৈনিক পরিবর্তনশীল।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চল হিসাবে ভাগ করা হয়েছে?
২. বাংলাদেশে কয় ধরনের বন্যা হয়ে থাকে?
৩. বাংলাদেশের বৃষ্টিপাতের ধরন কেমন?

বর্ণনামূলক প্রশ্ন

১. জলবায়ুর উপাদানগুলো বর্ণনা কর।
২. কৃষিকাজে আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব উল্লেখ কর।
৩. মানচিত্র এঁকে যেকোনো তিনটি কৃষি পরিবেশ অঞ্চল চিহ্নিত কর

বহুনির্বাচনি প্রশ্ন

১. নিচের কোনটি আবহাওয়ার উপাদান?
ক. সমুদ্রস্রোত
খ. সৌরবিকিরণ
গ. বারিপাত
ঘ. ভূমির বন্ধুরতা

২. জলবায়ু-
i. ধীরে পরিবর্তনশীল
ii. মৌসুমি বায়ুপ্রবাহ দ্বারা প্রভাবিত
iii. মাটির গুণাবলিতে প্রভাব ফেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
মৌটুসি তার মায়ের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে দেখল তাদের জমিতে তার চাচা মসুর ডাল ও তিসির চাষ করেছে।
৩. মৌটুসি কোন ঋতুতে বেড়াতে গিয়েছে?
ক. বর্ষাকাল
খ. গ্রীষ্মকাল
গ. শীতকাল
ঘ. শরৎকাল

৪. ঐ সময়ে জলবায়ুর অবস্থা কেমন থাকবে?
ক. কম জলীয়বাষ্প ও বৃষ্টিহীন
খ. যথেষ্ট গরম ও প্রচুর বৃষ্টিপাত
গ. হঠাৎ ঝড় ও ঘূর্ণিঝড়
ঘ. সমুদ্রে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়

সৃজনশীল প্রশ্ন

১. জয়ন্ত সেন তার বসতবাড়ির বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করেন। তার মেয়ে কোয়েল এ বছর চৈত্র মাসে শখ করে কিছু সরিষার বীজ বপন করে। বীজ অঙ্কুরিত হলেও কয়েক দিন পর চারাগুলো মরে যায়। কিন্তু তার বাবার লাগানো অন্যান্য শাকসবজি যেমন: চিচিঙ্গা, পটল খুবই ভালো উৎপাদন হয়। এ ব্যাপারে জয়ন্ত সেনের কাছে কোয়েল জানতে চাইলে তিনি বললেন, ফসল উৎপাদনের জন্য মৌসুম সম্পর্কে জ্ঞান থাকা খুবই প্রয়োজন।
ক. জলবায়ু কাকে বলে?
খ. জমি চাষ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল ব্যাখ্যা কর।
গ. কোয়েলের লাগানো চারাগুলো মরে যাওয়ার কারণ বর্ণনা কর।
ঘ. ফসল উৎপাদন সম্পর্কিত কোয়েলের বাবার মতামতটি বিশ্লেষণ কর।

২. সাদিয়া তার মামার বাড়িতে বেড়াতে গেল। মামার বাড়িটি শিল্প এলাকায় অবস্থিত। খুবই ঘনবসতিপূর্ণ ঐ এলাকায় বড় বড় বিল্ডিং আর গাড়ি ছাড়া তেমন কিছু নেই। প্রচণ্ড গরমে সে অস্বস্তিবোধ করতে লাগল। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। পরবর্তীকালে এ বিষয়ে তার বাবা পরিবেশ বিশেষজ্ঞ আনোয়ার সাহেবের সাথে কথা বললে তিনি বললেন, ঐ এলাকার মানুষের অসচেতনতাই এর জন্য দায়ী।
ক.বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কখন থাকে?
খ.বাতাসের আর্দ্রতাই বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা কর।
গ.মামার বাড়িতে সাদিয়ার অস্বস্তিবোধ করার কারণ বর্ণনা কর।
ঘ.সাদিয়ার মামার এলাকাটিকে কীভাবে পরিবেশদূষণের হাত থেকে রক্ষা করা যায় মতামত দাও।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...